..................................................
একটা পয়েন্ট এই ব্লগে আইছি থিকা কইয়া যাইতাছি, আরো কমু। জামাতের পুনরুজ্জীবন হইছে সামরিক সরকারের অধীনে ১৯৭৬ সালে। তারপর থিকা সবকয়টা জলপাই যূগে (১৯৭৫-১৯৮১)(১৯৮২-১৯৯০)(২০০৭-?)ওরা আনডিসটার্বড থাকছে। চড় থাপ্পড় যাই খাইছে সেগুলা পাবলিকের হাতে। স্টেট কোনদিন অগো একটা টোকাও দেয় নাই। অরা ঠান্ডা মাথায় ট্রেনিং নিয়া খুব যত্ন কইরা রগ কাটছে, পতাকা পুড়াইছে, লাল তালিকা বানাইছে। কোন হল থিকা শিবির খেদানোর পর অগো তোষকের তলে দুইটা জিনিস পাওন যাইতো :
১. হিট লিস্ট
২. রসময় গুপ্তের চটি
এই বহুমূখী পারভার্সনের লগে বাঁচলে গাজী হওনের নিশ্চয়তা পাইছে ক্যান্টনমেন্ট থিকা।
অভিজ্ঞতা থিকা দেখা যাইতাছে যে পাবলিক ছাড়া কাউরে জামাত ভয় পায় না। এল্লেগাই লেখকরা অগো চোক্ষের বিষ। অগো দরকার জলপাই লেখক। সুতরাং পাবলিকের অবস্থান থিকা আক্রমণ চালাইতেই হইবো।
এই আক্রমণে ভদ্র-অভদ্র দুই স্ট্র্যাটেজিই ব্যবহার করা হইবো পরিস্থিতি অনুসারে। ভদ্র স্ট্র্যাটেজি হইলো প্রশ্ন উত্থাপন। সিরিজ শুরু হইলো আইজ থিকা আবার।
প্রশ্ন ১ :
সৌদ রাজবংশের ওয়াশিংটন কানেকশন বিষয়ে জামাতের অবস্থান কি?
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



