আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
জীবনে একটি বুক রিভিউ লিখেছিলাম, সেই গল্প বলি আপনাদের...
১২ ই মে, ২০০৯ রাত ১১:২৫
একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছিলাম বেশ কিছুদিন। প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার মৃদুভাষণ পত্রিকায়। নির্বাহী সম্পাদক বিভুরঞ্জন সরকার যথারীতি সম্পাদকীয় পদের প্রতি সুবিচার করে দিনের অধিকাংশ সময় গম্ভীর থাকেন। কেবল বিশেষ কিছু বন্ধুবান্ধব আসলে তাকে কিছুটা তরল অবস্থায় পাওয়া যায়। সোভিয়েতস্কি কৌতুকভ থেকে সবার জানা কৌতুকগুলো তখন বের হয় তার মুখ থেকে। সেরকমই একটি তরল অবস্থায় তাকে মনের বাসনা জানাতেই তিনি আমাকে সাপ্তাহিকটিতে লেখালেখির সুযোগ করে দেন।
নির্বাহী সম্পাদক ভদ্রলোকটিকে আমি বিভিন্ন কারণেই পছন্দ করতাম। এর প্রধানতম কারণটি হচ্ছে, আমি ছাইপাশ যা-ই লিখতাম না কেন, তিনি কোনো কাটাকুটি করতেন না। বলতেন, ‘আপনি যা লিখেছেন, সেটাই আপনার স্টাইল। আমি সেখানে কলম ধরতে যাবো কেন?’ ফলে সুযোগ পেয়ে যখন যা ইচ্ছা সেটা লিখে গেছি দিনের পর দিন। কেবল পত্রিকাটি ছাপা হলে তিনি আমাকে ডেকে বলতেন, 'কী বিষয়ে লিখেছেন সেটা বুঝতে পারছি। দশ বাক্যের অনুচ্ছেদকে আপনি ২০০ বাক্যের রচনা বানিয়েছেন। আর ভিতরে তিনটা বানান ভুল আছে।'
এই নির্বাহী সম্পাদক ভদ্রলোকই একদিন আমাকে ডেকে বললেন একটা বই পর্যালোচনা করতে। আমি সাফ জানিয়ে দিলাম- 'আমি এই লাইনের পাবলিক না।' তিনি বিরক্ত হয়ে বললেন- ‘আরে আগে বইটা পড়েন তো! ভালো লাগলে রিভিউ লিখেন, নাইলে লেখার দরকার নাই। আরেকজনকে দিয়ে লেখাবো’।
আমি অসম্ভব বিরক্ত হয়ে বইটির দিকে তাকালাম। শুরুতেই বইয়ের নামটি আমার পছন্দ হলো না। কবি মাহবুব লীলেনের ভাষায় মনে হলো এটি আসলে পুতুপুতু প্রেমের গল্পের বই হবে। তার ওপর লেখক চেনাজানা কেউ নন; সময়টাই নষ্ট হবে। কিরা কেটে বলছি, সে সময় মাহবুব লীলেনের সাথে পরিচয় থাকলে পকেটের পয়সা খরচ করে হলেও তাঁকে দিয়েই রিভিউটি করাতাম। কারণ তিনি পুতুপুতু প্রেমের গল্প পড়তে পছন্দ করেন।
যা হোক, তখন থাকতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। রাতে খানাপিনার পর বইটা নিয়ে বসলাম। লেখক যতো খারাপই লিখুক, আমি রিভিউটা লিখলে অন্তত দুটা পয়সা পাওয়া যাবে; অবশ্য না পড়ে লিখে দিলেও কেউ বুঝবে না যে পড়িনি, কিন্তু হারাম-হালাল বলে যে দুটো শব্দ অভিধানে পাওয়া যায়, সেগুলোও পরকালে সাক্ষ্য দিতে পারে। তাই ভাবলাম, পড়ে একটা কিছু লিখে দিই।
বইটি উল্টিয়ে পড়া শুরু করলাম। উল্টিয়ে মানে একদম শেষ প্রচ্ছদটি আগে দেখে তারপর মূল প্রচ্ছদ থেকে চোখ বুলানো শুরু করলাম। বইয়ের নাম রোজনামচা ঃ ভালোবাসা, লেখক আফসানা কিশোয়ার লোচন।
প্রেম জিনিসটার ওপর আমি এমনিতেই বিরক্ত। তার ওপর প্রেমের বইগুলো আরো বিরক্তিকর। তবে চরিত্রদোষের কারণে প্রেমিক-প্রেমিকার কথোপকথন শুনতে বেশ ভালোই লাগে, গোপনে হলে তো আরো ভালো। দেখলাম আফসানা ওই কথোপকথনই লিখেছেন, ফলে পড়ার আগ্রহটা একটু বাড়লো।
সেই কবে পুর্নেন্দু পত্রীর কথোপকথন পড়ে শুভংকর হতে ইচ্ছে হয়েছিলো। শুভংকরের মতো চোখ দুটি চারপাশ খুঁজে বেরিয়েছিলো একজন নন্দিনীকে। কিন্তু ব্যস্ত সভ্যতায় চাইলেই কি নন্দিনীর দেখা মেলে? তাই কিশোর বয়সে একসময় পুর্নেন্দুর ওপর রাগ হয়েছিলো খুব। কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম, তিনি আমাদের মতো শুভংকর-তরুণদের কী উপকারটাই না করেছেন। এই যে নন্দিনীকে খুঁজে বেড়ানোর জন্য অনবরত স্বপ্ন দেখা, সেই স্বপ্নের মাঝে নিজেকে গড়ে তোলা এবং প্রতিষ্ঠিত শুভংকর হয়ে ক্রমাগত পরিবর্তিত নন্দিনীকে আবিষ্কার করা- এগুলো কি একজন তরুণের জন্য কম কিছু?
ফলে একসময় শুরু হলো কথোপকথন ধাঁচের বই খোঁজার প্রাণান্তকর প্রচেষ্টা। চাইলেই যে সব পাওয়া যায় না, কথোপকথন ধাঁচের বই খুঁজতে গিয়ে সে সত্যটিই নতুন করে আবিষ্কার করলাম। কয়েক বছর আগে ফুটপাতে একটি বইয়ের সন্ধান মিললো- দু’জনে মিলে কথা ও কবিতা (দুঃখিত, লেখকের নামটি মনে করতে পারছি না, তবে সম্ভবত রোকনুজ্জামান)। বাংলা একাডেমীর তরুণ লেখক প্রকল্পের ফসল ওই বইটি। সেটি ঠিক কথোপকথনের মতো নয়, কথার চাইতে কবিতা বেশি, কিন্তু তা-ও তো কিছু কথা রয়েছে সেখানে। আবার কয়েক বছরের বিরতি দিয়ে কয়েকদিন আগে হাতে আফসানার এই বইটি।
মুখবন্ধ করে কলমের মাধ্যমে আফসানা কিশোয়ার লোচন মুখবন্ধে জানিয়েছেন, তিনি নিজেও নন্দিনী হতে চেয়েছিলেন, পারেননি। কিন্তু হরহামেশাই খুঁজেছেন শুভংকর-নন্দিনীকে; একসময় পেয়েও গেছেন তাদের- মৌন ও অভিককে। বাস্তব দুটি চরিত্রকে ভিত্তি করে আফসানা এই বইতে দেখিয়েছেন কীভাবে মানুষের অসাম্প্রদায়িক সম্পর্ক একসময় দূরে ঠেলে দেয় সাম্প্রদায়িক কারণে, যেখানে চরিত্রগুলোর নিজস্ব অনুভূতি আমাদের এই বর্তমান সমাজ ধারণ করতে পারে না। তাই মৌন যখন আমার যা কিছু ভিতর-বাহির সবই তো তুই নিবি বলে অভিকের স্বপ্নের কারখানায় নতুন আগুন জ্বালাতে ব্যস্ত, সেই তাপেই বোধহয় তখন অভিকের জ্বর এসে যায়। অভিক আগে থেকে বুঝতে পারে না কিছু। মৌনও না। সমাজ তাদের বুঝতে দেয় না। পরস্পরের সুগন্ধী স্মৃতিতে ভরে থাকে তাদের হৃদয়-মন।
এই সুগন্ধী স্মৃতিতে কঠোর বাস্তবতা প্রবেশ করতে শুরু করে একসময়। কোনো বন্ধুরই মৌনদের বাসায় প্রবেশাধিকার নেই। অভিকের তো নেই-ই। কেনো নেই? সমাজের সাম্প্রদায়িক কাঁটাতারের যে বেড়ার অস্তিত্ব তাদের নিজেদের কাছে নেই, সেই বেড়াই তাদের আষ্টেপৃষ্ঠে রেখেছে বেঁধে। এই বন্ধনের মধ্যে থেকে মৌন খুঁজে বেড়ায় কী দিয়ে চুকানো যায় ভিন্ন ধর্মী হবার দাম?
সমাজ, রাষ্ট্রের এই কাঁটাতারের বেড়ায় আস্তে আস্তে মৌন-অভিক বাস্তব জীবনকে হয়তো বুঝতে শিখতে চেষ্টা করে, কিন্তু উপলব্ধি করতে পারে না। অভিক যা হবার নয় তা আর চাইবার সাহস রাখে না। আর মৌন...। না, আর কিছু বলা যাবে না। হিন্দু-মুসলিম প্রেমের সম্পর্কের যা পরিণতি হওয়ার কথা, তাই হয়।
তবে আফসানা যদি মৌন-অভীকের সংলাপগুলো পাঠকের সামনে আরেকটু স্পষ্ট করে তুলতে পারতেন, তাহলে মৌন-অভিকের কষ্টগুলোর প্রকাশ হয়তো আরেকটু বেশি হতো। আমরাও আরো বেশি করে উপলব্ধি করতে পারতাম সাম্প্রদায়িক পরিণতির এই চরিত্রগুলোর দুঃখগাঁথা। অবশ্য এরকম চরিত্র তো আমাদের চারপাশে প্রচুর রয়েছে। কিন্তু তাদের আমরা বুঝতে চেষ্টা করি কতোজন, কতোজন চাই তাদের উপলব্ধি করতে? আফসানা পেরেছেন বলে হয়তো আমরা দুজন মৌন-অভিকের কথা জানতে পারলাম।
বুক রিভিউটি প্রকাশিত হওয়ার কিছুদিন পর পত্রিকাটি ছেড়ে চলে আসি। বইটি মৃদুভাষণ অফিসেই রয়ে যায়। ফলে বইয়ের প্রচ্ছদটি দিতে পারলাম না এখানে। এর মধ্যে আফসানা আরো দুটি বই পাঠিয়েছিলেন। সেগুলোও পড়া হয়নি। মাঝখানে কিছুদিন সমকাল পত্রিকায় আফসানার লেখালেখি দেখেছিলাম। ইদানিং আর সেটিও দেখা হয় না। ফলে একদিন যে ভালোবাসার রোজনামচা তিনি লিখেছিলেন, এখন তিনি কীসের রোজনামচা লিখছেন তাও জানা হয় না।
তবে আফসানার ওই বুক রিভিউটি যে আমি লিখতে চাইনি, সে কথা তাকে জানানো হয়নি কখনো। তাকে এটাও জানানোও হয়নি যে, তার মতো করেই অন্য কোনো মৌন-অভিকদের কষ্টগুলো শেয়ার করতে হয়েছে আমাকে, প্রবলভাবে। বইয়ের অক্ষরগুলো লেখককে ছেড়ে রিভিউয়ারের জীবনে সওয়ারও হয়েছিলো একদিন- আফসানা হয়তো কখনো জানবে না সেই আরেক রোজনামচার কথা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বুক রিভিউ ;
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ রাত ১১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লিপিকার বলেছেন:
ভালো লাগলো......
লেখক বলেছেন: ধন্যবাদ, লিপিকার।
লেখক বলেছেন: তাই নাকি! আমি অবশ্য এখানে নতুন। তবে আমি আসার পরে দেখি নি। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: তাই নাকি?
লেখক বলেছেন: তা...ই?
মুজিব মেহদী বলেছেন:
লেখাটা উপভোগ্য হয়েছে।গৌতম, পরে তো আপনি আরো রিভিউ লিখেছেন বলে জানি। যদিও আপনি শিরোনামে 'একটিই' না লিখে 'একটি' লিখেছেন, কিন্তু তবু মনে হয় যেন বাক্যটার ঝোঁক ওইদিকেই। মানে এটা বলা যে জীবনে আপনি একটিই বুক রিভিউ লিখেছেন।
লেখাটা পড়ে আফসানার মন খারাপের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। তবে তা তাঁর না করাই ভালো হবে। হয়ই তো এরকম!
লেখক বলেছেন: আনুষ্ঠানিক সাংবাদিকতায় ওই একটি বুক রিভিউ-ই লিখেছিলাম। আর লিখি নি। পরে ব্লগ বা এই পরিমণ্ডলে আরও কিছু বুক রিভিউ করেছি।
লেখাটা পড়ে আফসানার যাতে মন খারাপ না হয়, সেটাই আশা করছি।
আপনাকে ধন্যবাদ।
ভেবে ভেবে বলি বলেছেন:
একটা কথা আপনি নিশ্চয়ই জানেন। আপনাকে অনেকে বলেছে, আপনি নিজেও ফীল করেন। আমিও সেই কথাটাই আরেকবার বলতে চাই, তা হলো... আপনি চমৎকার লেখেন।আসলেই চমৎকার লেখেন।
লেখক বলেছেন: একটা কথা আপনাকে কখনও বলা হয় নি, হয়তো আগেই বলার দরকার ছিলো, কিন্তু কোনো কারণে দেরি হয়ে গেলো, তাই এখন বলছি- আপনার মন্তব্য পড়ে আনন্দিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, পান্থ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















