somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুকে কীভাবে মাত্রা শেখাবেন?

০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য একটি পোস্টে শিশুকে কীভাবে বর্ণ শেখানো যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছিলো। সেখানে অনেকে মন্তব্য করেছেন, উৎসাহ দিয়েছেন এবং তাঁদের নিজস্ব মতামতও জানিয়েছেন। এবার শিশুকে কীভাবে বর্ণের মাত্রা শেখানো যায় সেটি দেখা যাক।

******
শিশুকে বর্ণের মাত্রা শেখানো খুব-ই, আবারও বলি, খুব-ই সহজ কাজ। যদিও আমরা অনেকেই বলতে পারবো না যে, বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে মোট কতোটি মাত্রা আছে। এটা বলার অবশ্য প্রয়োজনও পড়ে না বা অতটা জরুরি নয়; কিন্তু কোন বর্ণে মাত্রা আছে, কোনটিতে নেই- সেটি জানা অবশ্যই জরুরি।

সাধারণত অন্য সবকিছু শেখানোর মতো মাত্রার বিষয়টিও শিশুকে মুখস্থ করাতে দেখা যায়। তাতে যেটা লাভ (!) হয়- অনেক সময় কোথায় অর্ধমাত্রা, কোথায় পূর্ণমাত্রা বসবে, সেটি গুলিয়ে যায়। তার চেয়ে মুখস্থ না করে যদি শিশুকে দিয়েই বর্ণগুলো মাত্রা অনুসারে একটি ছকে ফেলে শেখানো যায়, তাহলে ভুল হবার সম্ভাবনা কমে যায়।

******
প্রথমে শিশুকে বই দেখে দেখে খাতায় যে কোনো একটি বর্ণ লিখতে বলুন। ধরি, শিশু লিখেছে । এবার শিশুকে বুঝিয়ে বলুন, -এর উপরে যে দাগটি আছে, সেটিকে বলা হয় মাত্রা। ব্যাস, আর কিছু বলার দরকার নেই।

এখন তাকে বলুন, উপরে এরকম মাত্রা একেবারেই নেই, এমন একটি বর্ণ বই থেকে খুঁজে বের করে খাতায় লিখতে। ধরি, শিশু খুঁজে খুঁজে লিখলো । এক্ষেত্রে শিশুর খুঁজতে সমস্যা হলে তাকে আপনিও সাহায্য করতে পারেন। এবং -কে দুটো আলাদা লাইনে লিখি।

এই দুটো লেখার পর অধর্মাত্রা আছে এমন একটি বর্ণ এবার আপনি নিজেই বের করুন ও লিখুন। ধরি, আপনি লিখলেন । শিশুকে বুঝিয়ে দিন, এই বর্ণে -এর মতো এতো বড় বা পুরো মাত্রা নেই, আবার -তে যেরকম একেবারেই মাত্রা নেই, এটি সেরকমও নয়। কিছুটা মাঝামাঝি বা হালকা একটু মাত্রা আছে। এটাকে অর্ধমাত্রা বলে।

এখন যে বর্ণগুলোর মাত্রা একইরকম, সেগুলো শিশুকে বই দেখে দেখে সাজাতে বলুন। প্রয়োজনে রোল করা কাগজ ব্যবহার করুন, এবং এই কাজে আপনিও সাহায্য করুন। সেক্ষেত্রে খাতায় বর্ণগুলো আসতে পারে এভাবে-

ছ অ আ ই ঈ উ ঊ ক ঘ চ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য য় র ল ষ স হ ড় ঢ়

খ গ ণ থ ধ প শ

ঙ ঋ এ ঐ ও ঔ ঞ ৎ ং ঃ ঁ

এখন শিশুকে দিয়ে গোনাতে পারেন-

পুরো মাত্রা আছে এমন বর্ণ কয়টি? - ৩২টি।
অর্ধমাত্রা আছে কয়টি বর্ণে? - সাতটি।
আর মাত্রা নেই, এমন বর্ণ কয়টি? - ১১টি
মোট বর্ণ কয়টি? - ৫০টি।

******
এক্ষেত্রে পূর্ণমাত্রার ক্ষেত্রে নিয়ে সমস্যায় পড়তে পারেন। এটি একটু অন্যরকম। সেক্ষেত্রে শিশুকে ধৈর্য্য ধরে বুঝিয়ে বলা ছাড়া উপায় নেই। অনেক শিশু আবার অর্ধমাত্রাকে ছোটমাত্রা বলতে পছন্দ করে। কারণ এটি ঠিক পূর্ণমাত্রার অর্ধেক নয়। সেক্ষেত্রে শিশু ছোটমাত্রা বলুক, সমস্যা নেই। একটু বড় হয়ে সে নিজেই অর্ধমাত্রা বলতে শিখবে।

এই ধরনের কাজের আরেকটি ছোট উপকার আছে। সেটা হলো একই সাথে তাকে সংখ্যা শেখানো। একটি কাজের মাধ্যমে একাধিক দক্ষতা অর্জনের বিষয়টি এখন সব ভাষাতেই স্বীকৃতি পাচ্ছে। বাজারে এগুলো নিয়ে বেশ কিছু খেলনাও কিনতে পাওয়া যায় (বাংলাতে পাওয়া যায় কিনা জানি না)। শিশুকে সেগুলো কিনে দিতে পারেন।

শিশুকে বর্ণের মাত্রা শেখানো হলো। এই পর্যায়ে শিশু আপনাকে অবশ্যই কার বা ফলার মাত্রা নিয়ে প্রশ্ন করবে। সেক্ষেত্রে শিশুকে আপাতত বুঝিয়ে বলুন যে এগুলো আপনারা দুজনে মিলে পরে শিখবেন। মনে রাখতে হবে, শিশুকে কখনোই বলা যাবে না যে- তোমাকে এগুলো পরে শিখাবো। বরং আপনারা দুজনে মিলে পরে একসাথে অনেককিছু শিখবেন- এই ধারণাটা শিশুর মনে গেঁথে দিন। তাতে লাভই হবে।

******
আগামী পর্বে কার ও ফলা নিয়ে আলোচনা করার আশা রাখি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:২২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×