আমার প্রিয় পোস্ট
- C প্রোগ্রামিং....পর্ব : ৪....."লুপের রাজ্যে
" - বিলুপ্ত বৃশ্চিক
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- টেকি হেল্প : উইন্ডোজ ৭ জেনুইন নোটিশ - রুবাইয়াৎ রহমান
- নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে - মিয়া মুস্তাফিজ
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- ইংলিশ গ্রামার চেক করার টুল whitesmoke writer software - টেকি মামুন
- নষ্ট হার্ডডিস্ক ফেলবেন না!! - দুনিয়ার সব ভাল মানুষ
- টিউটোরিয়ালঃ প্রফেশনাল ওয়েব ২.০ টেম্পলেট ডিজাইন করা শিখি - খুজে ফিরি অজানা কে?
- আসেন পাইথন শিখি - শুভ রহমান
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযান : বামনকূলের ২০ প্রপাগাণ্ডা নিয়ে একটি পোড়ামাটি অনুসন্ধান - পর্ব : ১ - ফিউশন ফাইভ
- ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই - ধ্রুবনীল
- IELTS এর বইয়ের পাহাড় ০১
- বিডি গ্লাডিওটোর
- ১০ টি জেমস বন্ড মুভির ১০ টি মিসটেক!
- অসমাপ্ত কবিতা
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- ১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!(না দেখলে মিস করবেন) - খুজে ফিরি অজানা কে?
- উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়!!!
- আদনান শওকত
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- অনলাইনে আয় করুন টুইটারের মাধ্যমে - হাসমত০০৯
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - রিফাত হোসেন
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- কোয়ান্টাম তত্ত্বের সূচনা, বিব্রত ম্যাক্স প্লাঙ্ক (এবং কোয়ান্টামকে বোঝার চেষ্টা) - শুভ রহমান
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা (২) - নাজনীন১
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- বুকরিভিউ: ওয়ার্ডপ্রেস ২.৭ কুকবুক - 'লেনিন'
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা - আহমেদ শামসুল আরেফীন
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২ - জুহো.
- বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১ - জুহো.
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- Deep Freeze স্যাফটওয়্যার এবং এর পরিপূর্ন ব্যবহার সম্পর্কে জানুন - দুখী মিয়া
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- চা লাগবে, চা?
(আপডেটঃ আইস টী'র রেসিপি) - দি ফ্লাইং ডাচম্যান
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- উবুন্টুর মোবাইল জাদুকর!!!
- ইন্ঞ্জিনিয়ার
- ডাডাবাদ থেকে সুররিয়ালিজম: অবিস্মরণীয় সেই শৈল্পিক উত্তোরণ - ইমন জুবায়ের
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- সামহোয়্যারে বিজ্ঞাপন প্রকাশঃ প্রতিষ্ঠানের আর্থিক নিশ্চয়তার স্বরুপ... - জাতেমাতাল
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আমি লুল!
- তামিম ইরফান
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- অপদার্থের জ্ঞান: প্রথমেই নিউক্লিয়ার রিএ্যাক্টর নিয়া নাড়াচাড়া- ১; অতএব দূরে সাবধানে থাকেন! - উদাসী স্বপ্ন
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- উবুন্টু : অটো মাউন্ট করুন ড্রাইভ - আমড়া কাঠের ঢেকি
রাঙ্গামাটি ভ্রমণ: বিগল বিচি, কচি বাঁশ বা ক্যাবাং-এর রাত
১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৫
চতুর্থ পর্ব: রাঙ্গামাটি ভ্রমণ: সুবলং, পরে পেদা টিং টিং
তৃতীয় পর্ব: রাঙ্গামাটি ভ্রমণ: রং রাঙে দোচুয়ানি
দ্বিতীয় পর্ব: রাঙ্গামাটি ভ্রমণ: পথের কথা
প্রথম পর্ব: রাঙ্গামাটি ভ্রমণ: পূর্বাপরকথা
২১.
রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ ইঁদুর বন্যার কথা নিশ্চয়ই খেয়াল আছে- মাত্র মাস কয়েক আগের কথা। পালে পাল ইঁদুর এসে সাজেক এলাকার সব বাঁশের ফুল খেয়ে ফেলেছিলো। এই ফুল খেলে ইঁদুরের প্রজনন ক্ষমতা বাড়ে বলে সংশ্লিষ্ট এলাকার পাহাড়ি মানুষরা মনে করেন। আর এরকম ঘটনা নাকি ২৫-৩০ বছরে একবার দেখা যায়।
বনরূপা বাজারে গিয়ে ছোট ছোট কচি বাঁশ দেখে ওই ঘটনার কথা মনে পড়লো। অসীম দাকে জিজ্ঞাসা করে জানলাম, ওই কারণেই এ বছর কচি বাঁশ খুব কম পাওয়া যাচ্ছে। এমনকি যে বাঁশের গুচ্ছ একসময় মাত্র দশ টাকা করে বিক্রি হতো, এ বছর সেগুলোর দাম আশি টাকা পর্যন্ত উঠেছে। কথায় কথায় আরও অনেক কিছু জানা হলো- কীভাবে কচি বাঁশ রান্না করতে হয়, স্বাদ কেমন ইত্যাদি ইত্যাদি। সুবলং থেকে ফেরার পর হোটেলে মাত্র ঢুকেছি, এমন সময় অসীম দা জানালেন, রাতে তার বাসায় খেতে হবে। তার বাবা ইতোমধ্যে কচি বাঁশসহ আরো কী কী যেন যোগাড় করেছেন এবং মা রান্না করতে বসেছেন। খাঁটি আদিবাসি কায়দায় রান্না করা হবে- বলেও অভয় দিলেন তিনি।
আমরা তো হতভম্ব! বলে কি! কখন এই ব্যবস্থা করলেন? আসলে আমরা যখন এসব বিষয় নিয়ে অসীম দার সাথে কথা বলছিলাম, তখনই আমাদের আগ্রহ দেখে তিনি মোবাইল ফোনে বাসায় আমাদের খাওয়ার কথা জানিয়ে দেন- আমাদের না জানিয়েই। তথ্যপ্রযুক্তির কী যে সুফল! আমরা অসীম আনন্দে রাজি হলাম! রাঙ্গামাটি শহরে এসেছি, আর কোনো আদিবাসি খাবার মুখে যাবে না- তা কি হয়?
২২.
রাতে সেজেগুজে অসীম দার বাড়ি গেলাম- একটু দেরি করেই। এর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে দোচুয়ানি খেয়েছি, সেটার কথা কি বলব? না, থাক। সবকিছু বলা ভালো না। তবে বাঁচোয়া যে মুখে তেমন গন্ধ নেই এবং অসীম দা জানালেন, এটা কোনো সমস্যা না। এলাকার সবাই দোচুয়ানি খায়, তাই মুখে গন্ধ থাকলেও তার পরিবারের কেউ কিছু মনে করবেন না। এমনকি অসীম দাও বাড়িতে থাকলে প্রায় প্রতিদিন খেয়ে যান।
অসীম দার বাবা একটি ব্যাঙ্কে চাকরি করেন। ভদ্রলোক বেশ আলাপী এবং মিশুক প্রকৃতির। পনের মিনিটের মধ্যেই নানা বিষয়ে আলাপ জমে উঠলো। তিনিও ঘুরতে বেশ পছন্দ করেন; যদিও নানা কারণে খুব একটা ঘুরতে পারেন নি। তবে রাঙ্গামাটি-খাগড়াছড়ির নানা দুর্গম এলাকায় গিয়েছেন। নানা ধরনের হুমকির মধ্যেও কয়েক ঘণ্টা হেঁটে পাহাড়ে গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেছেন। এসব করতে গিয়ে কোথায় কোথায় কী সমস্যার মধ্যে পড়েছিলেন, সেগুলোও বর্ণনা করলেন। মোটামুটি রোমহর্ষক ব্যাপার। তবে কাছের কক্সবাজারেও যাওয়া হয় নি কখনো। রিটায়ারমেন্টে যাবেন কিছুদিন পরই, তারপর পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর।
এর মধ্যেই টেবিলে খাবার সাজানো শুরু হয়েছে। রাত হয়ে গেছে বলে কথা না বাড়িয়ে আমরা খেতে বসলাম। অনেকগুলো আইটেম, কিন্তু আমরা কেবল অপরিচিত আইটেমগুলোর প্রতি আগ্রহ দেখালাম। শুরু করতে হয় নাকি বিগল বিচি দিয়ে- অসীম দা জানালেন।
বিগল বিচি দেখতে ছোট ছোট দানার মতো- হালকা তেলে ভাজা হয়েছে। এমনিতে এর কোনো স্বাদ নেই। এটি মূলত খেতে হয় শুটকি মাছ ও কাঁচামরিচের ভর্তার সাথে। তখনই আসল স্বাদ পাওয়া যায়। অসীম দার মা প্রচণ্ড ঝাল ভর্তা বানিয়েছেন- জানালেন এটি ঝালই খেতে হয়, না হলে পরের আইটেমটির স্বাদ ভালো পাওয়া যাবে না।
![]()
বিগল বিচির তরকারি, খেতে হয় ঝাল-শুটকির সাথে
পরের আইটেমটিই আসলে আমাদের আরাধ্য আইটেম। কচি বাঁশের তরকারি। এটি দু'ভাবে রান্না করা হয়েছে- একভাগে পুঁইশাকের সাথে সিদ্ধ করে তরকারি, আর আরেকভাগে ভাজি। দুটির স্বাদই অপূর্ব! কিংবা জীবনে প্রথম খাচ্ছি বলে আমাদের কাছে অপূর্ব লাগছে। যাই হোক, বেশ উপভোগ করেই খেলাম আমরা। পুঁই শাক খাওয়ার ঝামেলায় না গিয়ে একটা একটা করে বাঁশ ধরছি আর কচকচ করে খাচ্ছি। কচি বাঁশ খেতে খুবই নরম- মুখে দেওয়া মাত্র গলে যাচ্ছে। আসলে এগুলোর স্বাদ বলে বুঝানো যাবে না! বুঝতে হলে খেতে হবে!
![]()
কচি বাঁশের তরকারি- পুঁই শাকের সাথে
![]()
আর কচি বাঁশের ভাজি
এর পরের আইটেমটি ক্যাবাং। এখানেও বাঁশের কারবার। তবে এই বাঁশ খাওয়ার না। শক্তসামর্থ বাঁশের খোলের ভেতর কাঁচকি মাছ ভরে সেখানে তেল-মশলা দিয়ে বাঁশটিকে পোড়ানো বা ঝলসানো হয়েছে। এই পদ্ধতিতে আদিবাসিরা শূকরের মাংস রান্না করলেও আমাদের জন্য কাঁচকি মাছ রান্না করেছেন অসীম দার মা- শূকরের মাংস খাই কিনা এই সন্দেহে। তবে এটিও খেতে দারুণ হয়েছে। হাজার হলেও নতুন স্বাদ! বাঁশ যে শুধু দেওয়ার জিনিস না, এ দিয়ে আরও অনেক কিছু করা যায়- সেটি ভালোভাবে বুঝা গেলো।
![]()
ক্যাবাং- বাঁশের ভিতরে রান্না করা কাঁচকি মাছ
আরও অনেক পদের রান্না ছিলো। মুরগির মাংস, মাছের তরকারি ইত্যাদি ইত্যাদি। খাওয়ার আগে অসীম দার বাবা বলছিলেন- খেয়ে যেন পেদা টিং টিং বলতে পারি। আমরা এতোই খেলাম যে, পেদা টিং টিং বলার মতো সামর্থ্যও নাই।
২৩.
রাত ১২টায় হোটেলে ফিরে আবারও একটু বেরুলাম। ব্যক্তিগত কারণে একটু অস্থির লাগছিলো। ভাবলাম একটু ঘুরে আসি। রাঙ্গামাটির দিন আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছে- রাতগুলো কি এই ভালোবাসা থেকে বঞ্চিত করবে? শহরের উঁচুনিচু পথে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নানা কিছু ভাবছিলাম- কেন যে এসব ভাবনা আসে- ভাবছিলাম, এই যে এতোগুলো টাকা খরচ করে আসলাম, এ দিয়ে গ্রামের একটা পরিবারের গোটা মাসের খরচ চলে যায়! আর আমরা কিনা ফুর্তি করতে করতে টাকাগুলো উড়িয়ে দিচ্ছি। এটাই বোধহয় সভ্যতা, নগরায়ন কিংবা উন্নতির ফসল।
ঠিক তক্ষুণি মুসলধারে বৃষ্টি নেমে ভিজিয়ে দিয়ে গেলো- প্রকৃতির কান্না, নাকি গরীবের কান্না বুঝতে পারলাম না। এগুলো হয়তো আদৌ কোনো কান্না না, কান্না ভেবে আমরা সুখ পাই।
লেখার সাথে এই ছবিগুলো ফ্রি
![]()
কী ফুল জানি না, পছন্দ হলো তাই তুলে ফেললাম
![]()
একই ছবি, এটি এডিট করা- দুটির মধ্যে কোনটি ভালো লাগছে জানাবেন কি?
(আগামীপর্বে শেষ)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমণ, রাঙ্গামাটি ভ্রমণ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
দারুন। প্রিয়তে। জমিয়ে পড়তে হবে।
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মন্তব্য করার জন্যও। ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
বিগল বিচি'র ভর্তা খেতে খুব ভালো লাগে। শুকদি দিয়ে খাই নি।লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: শুটকি ছাড়া খেতে আপনার ভালো লেগেছে? আমি চেষ্টা করেছিলাম, ভালো লাগে নি- কেমন যেন পানসে পানসে লেগেছে। পরে শুটকি দিয়ে খাওয়ায় মজা লাগলো।
আবার খেয়ে দেখবেন কি?
তাজা কলম বলেছেন:
প্রিয়তে রাখলাম। আপনার কাহিনীগুলো বেশ উপভোগ্য।খানিকটা ফান করার জন্য আমার সাম্প্রতিক পোষ্টেৱ আমন্ত্রণ।
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ, তাজা কলাম। আপনার পোস্ট দেখছি।
লেখক বলেছেন: আপ্নের বাঁশ খাইতে মঞ্চায়?
ওরে কে আছিস, উনারে বাঁশ দে। ![]()
মুহিব বলেছেন:
আহা কেউ যদি এভাবে খাতির করে খাওয়াতো.....
লেখক বলেছেন: আহা! ![]()
লেখক বলেছেন: এরকম পোস্ট পড়ার সময় সাথে এক কাপ চা নিয়ে বসুন। দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না। ![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
আমার একজন বান্ধবী ছিলো, সে অবশ্য চাকমা নয়, বাঙালি। চন্দ্রঘোনায় বাড়ি ছিলো তার। সে আমাকে একবার বাঁশের তরকারি খাইয়েছিলো। এত মারাত্মক ঝাল, কিন্তু তবু কি সুন্দর স্বাদ! আপনার লেখা পড়ে অনেক নস্টালজিক হয়ে গেলাম রে ভাই...
লেখক বলেছেন: আহা! আপনার বান্ধবীকে একটা ফোন দিন। তারপর দুজনে মিলে বাজারে গিয়ে বাঁশ কিনে আনেন- না কাউকে দেওয়ার জন্য নয়, আপনাদের খাওয়ার জন্য।
তারপর দুজনে মিলে মজা করে রান্না করেন। রান্না শেষ হবার ঠিক আগে আগে আমারে একটা ফোন্দিয়েন। ![]()
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
এই বাঁশটা দিলে খুশি হইতাম। হা হা হা !
লেখক বলেছেন: এই যে একজনরে পাওয়া গেলো- ওরে কে আছিস, কামাল ভাইকে বাঁশ দে! কচি দেখে বাঁশ দিস। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)
