আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অভ্র বিষয়ক টি-শার্ট ও এর বাণিজ্যিক বিপনন বিষয়ক কড়চা ব্লগারদের মন্তব্য অতীব জরুরী - হুনার মন্দ
- প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই (মেহদী'র লেখার কপি পেষ্ট) - হুনার মন্দ
- আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ২৫ টাকায়, খুব সহজে!!! - মেক্সবিডি
- নামের বাহার, বাহারী নাম, ফরমুলাতে, ফেলেছি ঘাম - রাগিব
- ফিফা বিশ্বকাপে ব্যবহৃত সব ফুটবল (ছবি ব্লগ) - প্রবাসী রনি
- কালের সাক্ষী - মুম রহমান
অল ইন ওয়ান মেসেঞ্জার : নিমবাজ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০২
অনলাইনের যুগে মেসেঞ্জার একটি অতীব গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাপনা। আর এই যোগাযোগকে ধরে রাখতে আমাদেরকে আশ্রয় নিতে হয় অসংখ্য আইডি এবং এপ্লিকেশনের। এখন ইয়াহু মেসেঞ্জারতো তখন জিটক, সেইসাথে একাধারে আসতেই থাকে এমএসএন, ফেসবুক, স্কাইপ আরো কত কী! সবগুলো একসাথে পিসিতে চালু রাখতে গেলেও হয় নিজের মাথা খারাপ নয়তো পিসির মাথা খারাপ। এরপর আরেকটা ঝামেলা সামনে এসে দাড়ায় তা হচ্ছে সবসময় নিজেও পিসির সামনে থাকা যায় না আবার পিসিকেও সবসময় নিজের সামনে রাখা যায় না। এই সব সমস্যার সমাধান দিতে পারে নিমবাজ এবং তা একদম বিনে পয়সায়।
নিমবাজকে আমরা তিনভাবে ব্যবহার করতে পারি
১. পিসি/ম্যাক থেকে
২. মোবাইল ফোন থেকে
৩. সরাসরি ওয়েব ব্রাউজার থেকে
কি আছে নিমবাজে?
* আপনি অন্যকোন মেসেঞ্জার ছাড়া শুধু নিমবাজ দিয়েই একই সঙ্গে Windows Live, Skype, Yahoo, Facebook, Google Talk/Orkut, AIM/MobileMe, Myspace, ICQ, StudiVZ/MeinVZ, SchulerVZ, Gadu-Gadu, Giovani, Hyves, Twitter একাউন্টগুলো ব্যবহার করতে পারবেন। সেইসাথে Nimbuzz একাউন্টতো থাকছেই।
* নিমবাজ থেকে নিমবাজ বা নিমবাজ থেকে অন্য মেসেঞ্জারে ফ্রি কল দিতে বা রিসিভ করতে পারবেন।
* যেখানে VOIP নিষিদ্ধ নয় সেখানে NimbuzzOut ব্যবহার করে মোবাইল বা টেলিফোনেও কল দিতে পারবেন।
* নিমবাজ সেটআপ দেয়া আছে এমন যেকোন মোবাইল বা পিসিতে যতখুশি ফ্রি কথা বলা, এসএমএস, ছবি, ভিডিও, ফাইল ইত্যাদি পাঠানো যাবে।
ব্যবহার করতে চান?
নিচের লিংকগুলি থেকে বেছে নিন আপনার পছন্দেরটি।
* মোবাইলের জন্য নিমবাজ
* পিসির জন্য নিমবাজ
* ম্যাক এর জন্য নিমবাজ
* ওয়েব থেকে নিমবাজ
আরো দেখুন:
* সিলভারলাইট: ফেসবুক এখন আপনার ডেস্কটপে
* UCweb6 অসাধারন এক মোবাইল এপ্লিকেশন
* মোবাইলে টরেন্ট এর ব্যবহার
* এসে গেছে ফায়ারফক্স মোবাইল
নিজস্ব লেখা, পূর্বে স্বাধীন বাংলায় প্রকাশিত
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চ্যাট, মেসেঞ্জার, ফ্রি কল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল মুনয়েম সৈকত বলেছেন:
প্রেথম পিলাচ...................আর প্রিয়তে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
আচ্ছা।
লেখক বলেছেন: আচ্ছা
অর্থহীণ বলেছেন:
+++++
লেখক বলেছেন: ধন্যবাদ
সাইফুল ফারদিন বলেছেন:
প্রথমে পিলাচ...................আর প্রিয়তে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
এস বাসার বলেছেন:
শোকেজে, তারপর প্লাস।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করছি ভাল লাগবে
মঈনউদ্দিন বলেছেন:
+++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
ইয়াহু মেসেঞ্জারের পোর্টেবল ভারশনের ডাউনলোড লিঙ্ক দিতে পারেন?
লেখক বলেছেন: অবশ্যই। এই নেন । (আমার নিজের আপলোড করা।)
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
অনেক উপকার করলেন ভাই। কিন্তু আমি ইউজ করতে পারছি না, চলছে না কেন যেন। পিসির অ্যাডমিন পাওয়ার নেই বলেই হয়তো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। লেখক বলেছেন: হতে পারে। তবে আমারতো কোন অসুবিধা হয় না। যাই হোক যেহেতু আপনার কাজে লাগেনি তাই ধন্যবাদটা গ্রহণ করতে পারলাম না।
আজাদ আল্-আমীন বলেছেন:
দারুন জিনিস দিছেন তো । ++++
লেখক বলেছেন: ধন্যবাদ
নিম গাছ বলেছেন:
ভালোই তো নিমগাছ+নিমবাজ
লেখক বলেছেন: হাহা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















