আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- অভ্র বিষয়ক টি-শার্ট ও এর বাণিজ্যিক বিপনন বিষয়ক কড়চা ব্লগারদের মন্তব্য অতীব জরুরী - হুনার মন্দ
- প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই (মেহদী'র লেখার কপি পেষ্ট) - হুনার মন্দ
- আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ২৫ টাকায়, খুব সহজে!!! - মেক্সবিডি
- নামের বাহার, বাহারী নাম, ফরমুলাতে, ফেলেছি ঘাম - রাগিব
- ফিফা বিশ্বকাপে ব্যবহৃত সব ফুটবল (ছবি ব্লগ) - প্রবাসী রনি
- কালের সাক্ষী - মুম রহমান
বিশ্বের প্রথম দ্বিভাষিক ক্যালকুলেটর বাংলা ভাষায় : তিন বাঙালী তরুণের উদ্ভাবন
১৭ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৪
২০০৮ সালে কাজ শুরু করে নর্থসাউথ ইউনিভার্সিটির তিন তরুণ সম্প্রতি উদ্ভাবন করেছেন এমন একটি ক্যালকুলেটর যার বাটনগুলি বাংলার পাশাপাশি এর ডিসপ্লেতেও বাংলায় ফলাফল প্রদর্শন করবে। তাদের মতে এটিই বিশ্বের প্রথম দ্বিভাষিক ক্যালকুলেটর যাতে বাংলা ছাড়া ইংরেজিতেও হিসাব করা যাবে।
নর্থসাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র সাঈদ ইসলাম এবং নাঈম মনজুর এবং খন্দকার সাজেদুল হাসান একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ২০০৮ সালে কাজ শুরু করে ২০০৯ এর ফেব্রুয়ারীতে এটি বাজারে আনার ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতার কারনে কাজটি শেষ হতে অনেক সময় বেশী লেগে যায়। সংখ্যাগুলিকে বাংলায় দেখানোর জন্য প্রচলিত সেভেন সিগমেন্টের পরির্বতে ব্যবহার করা হয়েছে ডটনেট ডিসপ্লে। ক্যালকুলেটরটি বাজারে বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়। নির্মাতারা জানান, প্রচলিত সেভেন সিগমেন্টের চাইতে ডটনেট ডিসপ্লের দাম বেশী হবার কারনে এর বাজার মূল্যও বেশী হয়ে যাচ্ছে। তাছাড়া উদ্ভাবক তিনজনই বাঙ্গালী হলেও এটি তৈরী করা হয়েছে একটি চীনা প্রতিষ্ঠানের অধীনে। ফলে তৈরীর পর চীন থেকে সেগুলিকে বাংলাদেশে আনার জন্য বাড়তি ৩২% ভ্যাট দিতে হচ্ছে। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগীতা করলে এর চেয়ে অনেক কম মূল্যে ক্যালকুলেটরটি বাজারজাত করা সম্ভব। এটা বিক্রির লভ্যাংশের কিছুটা অসহায় মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এ সম্পর্কে আরো জানার জন্য এ ইমেইল করতে পারেন।
নিজস্ব লেখা পূবে www.shadhinbangla.com এ প্রকাশিত।
আরো দেখুন
ইন্টারনেট স্লো? ফেসবুক লাইট ব্যবহার করুন
সিলভারলাইট: ফেসবুক এখন আপনার ডেস্কটপে
আরেকটু জানুন গুগল ওয়েভ সম্পর্কে
ওয়ার্ডপ্রেস এখন নোকিয়াতে - ব্লগিং হবে মোবাইলে
মোবাইলের জন্য ভিডিও কনভার্ট করুন খুব সহজেই
যেকোন ওয়েবসাইট সেভ করুন পিডিএফ ফাইল হিসেবে
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমিতো টিভি দেখতে বলিনি। যে বলেছেন তিনি অন্যজন এবং সেটা অন্য পোস্ট
মেঘকন্যা বলেছেন:
খুব ভালো লাগলো পড়ে।আমাদের দেশ,দেশের তরুন সমাজ অনেক সম্ভাবনাময়,আমরা শুধু সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছিনা বলে পিছিয়ে আছি।
লেখক বলেছেন: সহমত
হাফিজ আহম্মেদ বলেছেন:
আপনারা কিভাবে এটি ডেভেলপ করলেন তা যদি জানান।যেমন মাইক্রোকন্ট্রোলার নাকি মনোলিথিক আইসি।আর চীনে কিকাজ করিয়েছেন কিভাবে ইত্যদি জানালে ভালো হবে
লেখক বলেছেন: আমি এটার ডেভলপার টিমের কেউ না। আপনার প্রশ্নের জবাব পেতে পেস্টের সাথের ইমেইলে যোগাযোগ করতে পারেন।
মু আ হাকিম নিউটন বলেছেন:
এটি একটি ভালো কাজ নিঃসন্দেহে, তবে এটি কোন উদ্ভাবন নয়। এটি বানিজ্যিক ভাবে ও প্রায়োগিক ভাবে কাজে লাগতে পারে। যদিও চীনা সংস্থার বিষয়টি বিবেচনা করলে অন্যান্য বিষয় কেমন হবে আমি নিশ্চিত নই। আর তাছাড়া আমার বিবেচনা মতে সরকারী পৃষ্ঠপোষকতা পাওয়ার মত বিষয়ও এটি নয়। যাইহোক বাংলায় কিছু একটা করার এই উদ্যেগকে স্বাগত জানাই।
লেখক বলেছেন: সরকারী পৃষ্ঠপোষকতার দরকার নেই। তবে সরকার যদি প্রেরণা দেয় তবে বোধহয় এরকম ছোটখাট ব্যাপার থেকেই বড় ধরনের আবিস্কার সম্ভব। আমরা কোন বাঙালী বিজ্ঞানীর নাম বলতে পারিনা কারন বাংলাদেশে বিজ্ঞানী তৈরী হবার মত পরিবেশ আমরা তৈরী করতে পারিনি।
[মেঘকন্যার মন্তব্যটা দেখুন]
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














