somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের মনোযোগ আকর্ষণ করছি: গতকাল আমি বিব্রতকর অবস্থায় পড়েছিলাম

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মোবাইল ট্রেসিঙের ওপর লেখা একটি ব্লগে ঢুকেছিলাম এবং সেখানে দেওয়া লিংক থেকে মোবাইল ট্রেস করা যায় এমন একটি ওয়েবসাইটে ঢুকি। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে সার্চ দেওয়ার খানিকক্ষণ পর গুগল আর্থের মতো একটি ছবি আসে। ছবিটি ওপেন থাকা অবস্থায় আমি ওয়াশরুমে যাই এবং খানিকক্ষণ পর ফিরে এসে দেখি আমার ব্রাউজারের উইন্ডো বন্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর এক সহকর্মী জানালেন, আমি চেয়ার থেকে উঠার কিছু সময় পর একটি পর্ণো ওয়েবসাইট চলে আসে এবং তাই তিনি তাড়াতাড়ি ব্রাউজারটি বন্ধ করে দেন। আমি বিব্রত, হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ।

আজ সকালে এসে অনেক খোঁজাখুজি করে সেই ওয়েবসাইটটি বের করলাম। দেখলাম, সাইটটির একেবারে নিচে একটি পর্ণো ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আমি নিশ্চিত, সেখানে কেউ ক্লিক করেনি, কিন্তু কিছু অ্যাডওয়ারের মতো সেটি নিজে নিজে ওপেন হয়ে গেছে। যার ফলে আমাকে একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। সকালে এসে ওই ব্লগসাইটটিও খুঁজে বের করার চেষ্টা করলাম। প্রথম ৬০ পৃষ্ঠা খোঁজার পরও পেলাম না। কার নিক ছিলো সেটি, তাও মনে নেই।

আপনাদের প্রতি অনুরোধ, যারা অন্য ওয়েবসাইটের লিংক দেবেন বা রেকমেন্ড করবেন, তারা যদি রেকমেন্ড করার আগে ভালো করে ওয়েবসাইটটি দেখে সেখানে বিব্রতকর কিছু আছে কি-না তা জানিয়ে দেন, তাহলে অনাহুতভাবে কাউকে বিব্রত হতে হয় না। ব্লগে যারা লিংক দেন, তাদের প্রতি আস্থা রেখে খুব বেশি চিন্তাভাবনা না করেই আমরা সেগুলো ওপেন করি। তবে কোনো ওয়েবসাইট দেখার আগে নিজেদেরকেও সচেতন হতে হবে। ব্লগের লেখক অবশ্য জানিয়ে দিয়েছিলেন, মোবাইল ট্রেসিং করা আইনগতভাবে বৈধ কিনা তা তিনি জানেন না এবং সবাই যেনো নিজ দায়িত্বে ট্রেস করেন। পাশাপাশি তিনি সেখানে পর্ণো ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেটি জানিয়ে দিলে ভালো করতেন। এ বিষয়টির প্রতি লক্ষ রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×