আমার প্রিয় পোস্ট
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- জিমেইল একাউন্ট হ্যাক হয়েছে?
- অদ্ভুত
- আমার N73 তে একই জায়গায়,একই সময়ে আমার দোস্তের 5800 থেকে নেটের পীক স্পীড কম - কারণ কি??টেকনিক্যাল ব্যাখা.. - ধূসর মানচিত্র
- উবুন্টুতে সুপার ইউজার যেভাবে হবেন
- আমড়া কাঠের ঢেকি
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- 'একটি দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিস্স্মৃতির গর্ভে হারিয়ে যাচ্ছে' - সৈয়দা তাহমিনা বেগম সীমা
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ১ - রাগিব
- লিনাক্স ডিরেক্টরী স্ট্রাকচার । - গাজী সালাহউদ্দিন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- ভাষা আন্দোলনের অগ্রদূত সৈয়দ মুজতবা আলী । - লাবণ্য প্রভা
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- ইজরায়েল-হামাস বিরোধ : প্রতিবাদ ঢেকে যাচ্ছে বিদ্বেষের অন্ধকারে - ফিউশন ফাইভ
- চলুন php শিখি.........২ - জাহিদুল হক জিকো
- জুমলা টিউটোরিয়্যাল-১ - স্বপ্নশিকারী
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- গণিতের সাধারন জ্ঞান ও নুহের প্লাবন - দস্যু বনহুর
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ভাষা শিক্ষা বিষয়ক আমার ক্ষুদ্র ভাবনা - মেঘ
- ভাইরাস লাগবো ভাইরাস!!! নেট থেকে ডাউনলোড করুন ভাইরাস!!!
- নাফিস ইফতেখার
- হাজার হাজার জি পিএ ফাইভ (৫) -- একটু পর্যালোচনা। ( সাথে সকল কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা।) - পথিক!!!!!!!
- আ টরচার্ড ইমেজ: রেহনুমা আহমেদের ফ্যাসিবাদীতা, ভণ্ডামী ও একটি মিশ্র অনুভূতির থিওরি, তারেক রহমান ও তার মায়ের অপরাধ ও শাস্তি এবং আমাদের নারী ভাবনা - রিফাত হাসান
- আমাদের চারিদিকের মিডিয়া ফেরেশতাদের তেলেসমাতি ! - নাসিমূল আহসান
- জাষ্ট ক্লিক এবং উপার্জন করুন ডলার - ৈশবাল চৌধুরী
- পাবলিক লাইব্রেরী চত্বরে মিশ্র অনুভুতির কিছু মুহুর্তগুলি - মিলটন
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (১) - ত্রিভুজ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- উইন্ডোজ এ বিভিন্ন অপশন এনাবল/ডিজেবল এর জন্য কয়েকটি রেজিষ্ট্রি কি সেটিং - লুলুপাগলা
- পিএইচপিতে ইমেইল - মদন
- চমস্কি-র ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এর অনুবাদ প্রসঙ্গে/ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গ্রন্থের সাথে আমার বসবাস- আ-আল মামুন - সংহতি
- হার্ডডিস্ক পার্টিশন করার ঝামেলা ছাড়াই ইন্সটল করুন উবুন্টু ৭.১০ - শাহেদুর রহমান
- কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্....................... - লুলুপাগলা
- দিনমজুরের পোস্ট ধরে সন্ধ্যাপ্রদীপের পোস্ট ,সেখানেই আমার উপলব্ধি,উপলক্ষ সমাজতন্ত্রে মুক্তির উপায়। - বিহংগ
- পুঁজিবাদের থাবা,সমাজতন্ত্রের বাঁধা আর ভাষা দিবসে পুতুলের ধাঁধাঁ! - পুতুল
- এবার নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইতে আদিবাসীদের জীবনধারা নিয়ে মশকরা! - কুঙ্গ থাঙ
- এক্সপি টিপস: আপনার পিসিটি আরো সুন্দর ভাবে চলার জন্য যা প্রয়োজন (২) - ত্রিভুজ
- সোশ্যাল ট্যাবু, প্রান্তিক জনপদের ভাষা এবং ব্লগীয় গালি - মিরাজ
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- অ্যাগ্রো-ফুয়েল ও বিশ্ব ক্ষুধা - দিনমজুর
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- ‘লালন’ সংস্কৃতি : সাধু! সাধু! - অরূপ রাহী
- রাজাকারের বিচার করবোই করব এই বাংলায় - রোকন
- কার্টুন রাজনীতির নেপথ্যে - অমি রহমান পিয়াল
- দিলাম পুরা ৫ - অনিশ্চিত
ত্রিপুরা ভ্রমণ: বিচ্ছিন্নতায় মিলনের বোধ - শেষ
১০ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
আমরা ফিরছি নিজ দেশে, মাতভূমিতে। সবার মনেই আনন্দ। বেড়াতে গিয়ে যতোই আনন্দ করি না কেনো, মাতৃভূমিতে ফেরার আনন্দের তুলনায় তা কিছুই নয়। মামুন ভাই তো উচ্ছ্বাসে বলেই বসলেন, আমার ঢাকা শহরে যাচ্ছি। হোটেলের সবার কাছ থেকে বিদায় নিয়েছি। যাদের সাথে টুকটাক পরিচয় হয়েছিলো, তাদের সঙ্গে বিদায়ের পালা শেষ করে রেখেছি আগের রাতেই। হোটেল থেকে আগরতলা সীমান্ত মাত্র ১০ রুপি রিকশাভাড়া। মাত্র এটুকু দূরত্বের জন্য গাড়ি পাঠিয়ে দিলেন প্রদীপদা। সকাল থেকেই তিনি ফোন করছেন বারবার। আচ্ছা, প্রদীপদা যদি বাংলাদেশে আসবেন, ঢাকার এই ব্যস্ত জীবনে তাঁর জন্য সময় বরাদ্দ রাখতে পারবো কতটুকু? উত্তর পেলাম নিজের মনেই, আন্তরিকতা থাকুক বা না থাকুক, তিনি আমাদের জন্য যা করেছেন সেটুকুর জন্য কর্তব্যবোধে হলেও তাঁকে সময় দিতে হবে। কর্তব্যবোধের সঙ্গে আন্তরিকতা মিশলে চমৎকার, না মিশলেও কর্তব্যবোধ যেন বজায় থাকে, সে বিষয়টি নিশ্চিত করা উচিত। আন্তরিকতা আছে কিন্তু কর্তব্যবোধ নেই, সেটি খুব একটা কাজের কথা নয়।
ভারতের ইমিগ্রেশন ও কাস্টমস লাগোয়া। সেখানে এক ভদ্রলোক পুরো বাংলাদেশের গোষ্ঠী উদ্ধার করছিলেন। কাকে যেনো মেরুদণ্ডহীনও বললেন। আমি একটা কিছু বলতে যাচ্ছিলাম। কিন্তু পরে ভাবলাম, কিছুই তো জানি না। না জেনে বলাটা কি ঠিক হবে?
একটু পর বাংলাদেশের সীমান্ত যখন পার হলাম পকেট থেকে বেরিয়ে গেলো ৫০টি টাকা। খুবই সামান্য টাকা। কিন্তু তার জন্য আমরা নিজেরাই মনে হচ্ছে লজ্জিত। বোধহয় কিছুটা হলেও ধরতে পেরেছি ওই ভদ্রলোকের উষ্মার কারণ। ব্যাপার আর কিছুই না- খাতায় নাম-ঠিকানা উঠানোর পর একজন কর্মকর্তা যেভাবে যে ভঙ্গিতে আমাদের কাছে ৫০টি টাকা চেয়ে নিলেন, বোধকরি ভারতের ওই ভদ্রলোকের কাছ থেকেও নিয়েছেন। ভদ্রলোকের টাকা চাওয়ার ধরন দেখে লজ্জ্বা লাগছে আমাদেরই, কী আর বলব! আমাদের অভ্যাস কি পাল্টাবে না?
নিরাপদেই ফিরলাম ঢাকা। কিন্তু কী রেখে আসলাম পিছনে?
ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যকার কোনো তুলনা করা যায় না, উচিতও না। প্রথমটি প্রদেশ, দ্বিতীয়টি স্বাধীন দেশ। কিন্তু এই দুই অঞ্চলের মানুষ একই সুরে গাঁথা ছিল একসময়। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির অবশ্যম্ভাবী নীতির পরিণতি- দুটি আলাদা অঞ্চল। কিন্তু আর কোনোভাবেই কি আলাদা করা যাবে দুই অঞ্চলের মানুষদের?
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে শুরু করে আমরা যেখানেই গিয়েছি, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-চাঁদপুর-ফেনী ইত্যাদি এলাকার মানুষের ভাষা শুনেছি। অনেক ক্ষেত্রে আমাদের বলা শুদ্ধ ভাষা তারা বুঝতে পারেননি। ঠিক তেমনি খাবার-দাবার-পোশাক-পরিচ্ছদ সবকিছুতেই তারা কোথায় আমাদের চেয়ে আলাদা? আমি ঠিক বুঝতে পারিনি।
আমরা যেখানেই গিয়েছি, একটু বেশি বয়স্ক বা প্রৌঢ় মানুষেরা ডেকে ডেকে কথা বলেছেন আমাদের সাথে। জানতে চেয়েছেন, অমুক জায়গাটি এখন কেমন, অমুককে চেনো কি-না। তারা সবাই যে বাংলাদেশের! নাড়ির টান অনুভব করেন এখনো তারা। তাই বাংলাদেশ থেকে কেউ গেলে তারা যেনো আকুল হয়ে যান। প্রায় প্রতিটি মানুষই যেনো আমাদের আপন করে নিয়েছে। তাদের মধ্যে অনেক হাহাকার। অনেকেই বাপ-দাদার ভিটা দেখেনি। অনেকেই ভিটা খালি রেখে চলে এসেছেন। কারো বোনের বাড়ি অমুক জায়গায়, তার সাথে দেখা নেই অনেকগুলো বছর। এই বিচ্ছেদের হাহাকার তাদেরকে পুড়িয়ে মারে। একজন তো বললেনই, দাদা, আপনি জানেন আপনার বড় বোন থাকে তিরিশ মাইল দূরে, কিন্তু পাসপোর্ট-ভিসার ঝামেলার কারণে গত পাঁচটি বছরেআপনি তাকে দেখতে যেতে পারেননি, তাহলে কেমন লাগবে আপনার? তাঁর এই খারাপ লাগা আমাকে তীব্রভাবে হয়তো আহত করবে না, কারণ অনুভূতি যার যার, কিন্তু আমাকে উপলব্ধি করতে শেখায় দূরত্বের বিচ্ছেদ যে মানুষকে কতোটুকু যন্ত্রণা দেয়।
আচ্ছা, একটা কাজ কি করা যায় না? ত্রিপুরার যেমন অনেক বড় বড় পাহাড় আছে। আমাদের তো তেমনি আছে সমুদ্র, যা ত্রিপুরার নেই। দু’দেশের সাংস্কৃতিক বন্ধন বাড়ানোর একটি উদ্যোগ দেখেছিলাম কিছুদিন আগে। সেটির পাশাপাশি পর্যটনকে বিশেষ গুরুত্ব দিলে এবং এ সংক্রান্ত সুযোগ-সুবিধা বাড়ালে তারা যেমন আমাদের সমুদ্র দেখতে আসতে পারতো, আমরাও তেমনি খুব সহজেই তাদের পাহাড়গুলো দেখতে যেতে পারতাম। এ প্রক্রিয়ায় হয়তো আমরাই লাভবান হতাম বেশি। যতো লোক পাহাড় দেখতে যেতো, তার চাইতে বহুগুণে মানুষ আসতে সমুদ্র দেখতে। কলকাতা ত্রিপুরার চাইতে অনেক দূর। তার চেয়ে ঢাকা তাদের অনেক আপন। সত্যি বলতে কি, ত্রিপুরার অনেক মানুষের মুখ থেকেই শুনেছি এই কথা। কলকাতা এবং ত্রিপুরা- উভয় দেশের মানুষ কথা বলে বাংলায়। কিন্তু তারপরও তাদের ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক বাংলাদেশের সাথেই বোধহয় বেশি। এই বোধটিকে কি আমরা কাজে লাগাতে পারি না?
সবার মধ্যে হাহাকার, প্রিয়জনদের দেখার, প্রিয়জনদের সাথে মিলনের হাহাকার। ত্রিপুরার সাথে বাংলাদেশের আত্মিক যোগাযোগের উন্নতি হয়েছে এখন অনেকটাই, কিন্তু বিচ্ছেদে যে মিলনের বোধ, সেটা বোধহয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ত্রিপুরা ভ্রমণ ;
প্রকাশ করা হয়েছে: ভ্রমণ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অনিশ্চিত বলেছেন:
আপনি অনেক দিন থেকে পড়েছেন, মন্তব্য করেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ।
মাহবুব সুমন বলেছেন:
আপনার উপলব্ধিটুকু নাড়া দিয়েছে , ভাবার প্রেরনা জোগায়।
অনিশ্চিত বলেছেন:
আপনার মন্তব্য আমার লেখার বড় পাওয়া।
অনিশ্চিত বলেছেন:
১১ পর্বের এই ধারাবাহিক অত্যাচার সহ্য করার জন্য আপনাদের ধন্যবাদ।ফারহান দাউদ, আমার একটা পোস্ট আছে 'দিলাম পুরা ৫'। পড়ে দেখবেন?
অনিশ্চিত বলেছেন:
আপনাদের মন্তব্য আমাকে উৎসাহিত করেছে। আপনাদেরও ধন্যবাদ।
অনিশ্চিত বলেছেন:
মেহরাব শাহরিয়ারকে ধন্যবাদ।
অনিশ্চিত বলেছেন:
দাউদ ভাই, এর পর ৫ দিয়া জানায়া দিলে আফনেরে আমি ১ দিমু ব্লগে। ৪ দিমু মুখ দিয়া, যেইডা আফনে জানতিএ ফারবেন না।
অনিশ্চিত বলেছেন:
আফনের লেখা ফড়তেছি। সালাইয়া যান।
নাভদ বলেছেন:
সুন্দর ঝরঝরে লেখা...আরও চাই ভবিষ্যতে..৫.
অনিশ্চিত বলেছেন:
@নাভদ, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত বোধ করছি। ধন্যবাদ।
jewelosman বলেছেন:
খুব ভাল লাগল.... অনেক কিছু জানলাম... ধন্যবাদ....
অনিশ্চিত বলেছেন:
@কম্পিউটার ও ইলেকট্রনিক্স এবং জামাল ভাস্কর, আপনাদেরকেও ধন্যবাদ পড়ার জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















দারুন হয়েছে ত্রিপুরা ভ্রমণ কাহীনি।
৫