আমার প্রিয় পোস্ট
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- জিমেইল একাউন্ট হ্যাক হয়েছে?
- অদ্ভুত
- আমার N73 তে একই জায়গায়,একই সময়ে আমার দোস্তের 5800 থেকে নেটের পীক স্পীড কম - কারণ কি??টেকনিক্যাল ব্যাখা.. - ধূসর মানচিত্র
- উবুন্টুতে সুপার ইউজার যেভাবে হবেন
- আমড়া কাঠের ঢেকি
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- 'একটি দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিস্স্মৃতির গর্ভে হারিয়ে যাচ্ছে' - সৈয়দা তাহমিনা বেগম সীমা
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ১ - রাগিব
- লিনাক্স ডিরেক্টরী স্ট্রাকচার । - গাজী সালাহউদ্দিন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- ভাষা আন্দোলনের অগ্রদূত সৈয়দ মুজতবা আলী । - লাবণ্য প্রভা
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- ইজরায়েল-হামাস বিরোধ : প্রতিবাদ ঢেকে যাচ্ছে বিদ্বেষের অন্ধকারে - ফিউশন ফাইভ
- চলুন php শিখি.........২ - জাহিদুল হক জিকো
- জুমলা টিউটোরিয়্যাল-১ - স্বপ্নশিকারী
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- গণিতের সাধারন জ্ঞান ও নুহের প্লাবন - দস্যু বনহুর
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ভাষা শিক্ষা বিষয়ক আমার ক্ষুদ্র ভাবনা - মেঘ
- ভাইরাস লাগবো ভাইরাস!!! নেট থেকে ডাউনলোড করুন ভাইরাস!!!
- নাফিস ইফতেখার
- হাজার হাজার জি পিএ ফাইভ (৫) -- একটু পর্যালোচনা। ( সাথে সকল কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা।) - পথিক!!!!!!!
- আ টরচার্ড ইমেজ: রেহনুমা আহমেদের ফ্যাসিবাদীতা, ভণ্ডামী ও একটি মিশ্র অনুভূতির থিওরি, তারেক রহমান ও তার মায়ের অপরাধ ও শাস্তি এবং আমাদের নারী ভাবনা - রিফাত হাসান
- আমাদের চারিদিকের মিডিয়া ফেরেশতাদের তেলেসমাতি ! - নাসিমূল আহসান
- জাষ্ট ক্লিক এবং উপার্জন করুন ডলার - ৈশবাল চৌধুরী
- পাবলিক লাইব্রেরী চত্বরে মিশ্র অনুভুতির কিছু মুহুর্তগুলি - মিলটন
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (১) - ত্রিভুজ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- উইন্ডোজ এ বিভিন্ন অপশন এনাবল/ডিজেবল এর জন্য কয়েকটি রেজিষ্ট্রি কি সেটিং - লুলুপাগলা
- পিএইচপিতে ইমেইল - মদন
- চমস্কি-র ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এর অনুবাদ প্রসঙ্গে/ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গ্রন্থের সাথে আমার বসবাস- আ-আল মামুন - সংহতি
- হার্ডডিস্ক পার্টিশন করার ঝামেলা ছাড়াই ইন্সটল করুন উবুন্টু ৭.১০ - শাহেদুর রহমান
- কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্....................... - লুলুপাগলা
- দিনমজুরের পোস্ট ধরে সন্ধ্যাপ্রদীপের পোস্ট ,সেখানেই আমার উপলব্ধি,উপলক্ষ সমাজতন্ত্রে মুক্তির উপায়। - বিহংগ
- পুঁজিবাদের থাবা,সমাজতন্ত্রের বাঁধা আর ভাষা দিবসে পুতুলের ধাঁধাঁ! - পুতুল
- এবার নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইতে আদিবাসীদের জীবনধারা নিয়ে মশকরা! - কুঙ্গ থাঙ
- এক্সপি টিপস: আপনার পিসিটি আরো সুন্দর ভাবে চলার জন্য যা প্রয়োজন (২) - ত্রিভুজ
- সোশ্যাল ট্যাবু, প্রান্তিক জনপদের ভাষা এবং ব্লগীয় গালি - মিরাজ
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- অ্যাগ্রো-ফুয়েল ও বিশ্ব ক্ষুধা - দিনমজুর
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- ‘লালন’ সংস্কৃতি : সাধু! সাধু! - অরূপ রাহী
- রাজাকারের বিচার করবোই করব এই বাংলায় - রোকন
- কার্টুন রাজনীতির নেপথ্যে - অমি রহমান পিয়াল
- দিলাম পুরা ৫ - অনিশ্চিত
আমাদের আরো ক’জন আবদুল্লাহ আল-মুতী দরকার
৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
বিজ্ঞান শিক্ষার ধারণা বাংলাদেশে যারা সাধারণ মানুষের কাছে স্পষ্ট করে তুলেছিলেন, আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন তাদের একজন। বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি একজন অগ্রপথিক হিসেবে যেমন দায়িত্ব পালন করেছিলেন, তেমনি এ কাজে তাঁর উত্তরসূরী তৈরিতেও তিনি ছিলেন সদা সচেষ্ট। নিরলস কর্মপ্রচেষ্টার মধ্যদিয়ে তিনি সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বিজ্ঞানের চেতনা। বিজ্ঞান বিষয়ে পড়া এবং বিজ্ঞানমনস্ক হওয়া- দুটো যে এক বিষয় নয়, সে কথাটি তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন। যদিও খুব কম মানুষই এই বিষয়টি বুঝতে পেরেছে। ফলে এখনো দেখা যায়, বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও কেউ কেউ প্রচলিত কুসংস্কার নিয়ে মেতে থাকেন, সূর্যোদয়-সূর্যাস্তের সময় কোনো ধরনের খাবার খান না, প্যারাসাইকোলজির মতন নিয়ে মেতে থাকেন দিনের পর দিন। কেউ কেউ কুসংস্কারগুলোকে ব্যাখ্যা করতে চান বিজ্ঞানের অপব্যাখ্যার মাধ্যমে। যতো দিন যাবে মানুষ ততো এসব কুসংস্কার ছেড়ে বিজ্ঞানমনস্ক হয়ে উঠবে, বিজ্ঞানচেতনার আলোকে জীবনেক সাজাতে সক্ষম হবে, এমন আশা করা হলেও এর কোনো প্রতিফলন আজকে দেখা যায় না। যে শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠছি, সেই শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতার কারণে বিজ্ঞানকে আজ প্রযুক্তির বাইরে নিয়ে যেতে পারি নি। বিজ্ঞান ও প্রযুক্তিকে সমার্থক করে দেখছি। ফলে নিত্যনতুন প্রযুক্তি আবিষ্কারের পাশাপাশি মানুষের বোধকে যুক্তিসম্মত করা, চিন্তাচেতনাকে সুগঠিত করে বিজ্ঞানভিত্তিক ও পর্যাক্রমিক ধারাবাহিকতার মধ্যদিয়ে জীবনাচরণ প্রতিষ্ঠা করা- সে বিষয়টিই উপেক্ষিত থাকছে আজকের সমাজে। আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন কাজ করেছেন ঠিক এই জায়গাটিতেই। প্রচলিত বিজ্ঞানকে তিনি যেমন সাধারণ মানুষের আঙ্গিনায় নিয়ে এসেছিলেন, তেমনি বিজ্ঞানকে কীভাবে নিজ জীবনের প্রভাবক হিসেবে কাজে লাগাতে হবে, সে বিষয়েও তিনি ছিলেন সমানভাবে সোচ্চার।
তাঁর মৃত্যুর পর যেভাবে অন্যদের এগিয়ে আসার দরকার ছিলো, তেমনটা আসলে দেখা যায় নি। এখনো অনেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। কিন্তু তাঁদের সংখ্যা খুবই কম। বর্তমান এই বন্ধ্যা সময়ে আবদুল্লাহ আল-মুতীর মতো স্বচ্ছধারণাসম্পন্ন ও কর্মোন্মুখ ব্যক্তির সংখ্যা বাড়াটা অনেক জরুরি। না হলে দেখা যাবে, নিত্যনতুন প্রযুক্তি আমরা ব্যবহার করছি ঠিকই, সেই সাথে ধ্যানধারণায় রয়ে যাচ্ছি পুরনো যুগে।
আবদুল্লাহ আল-মুতীর সংক্ষিপ্ত জীবনী:
পুরো নাম: আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
জন্ম: ১ জানুয়ারি ১৯৩০
জন্মস্থান: সিরাজগঞ্জের ফুলবাড়ি গ্রামে
মাতা: হালিমা শরফুদ্দিন
পিতা: শেখ শরফুদ্দিন
শিক্ষা: মাধ্যমিক- সরকারি মুসলিম হাই স্কুল, ঢাকা। ১৯৪৫ সালে ঢাকা বোর্ডের প্রবেশিকা পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন। উচ্চ মাধ্যমিক- ঢাকা কলেজ। ১৯৪৭ সালে আইএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন। স্নাতক (সম্মান)- পদার্থবিদ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৫২ সালে পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ। স্নাতকোত্তর- পদার্থবিদ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালে পরীক্ষায় অংশ নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন। পরে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ। তাঁর অভিসন্দর্ভ ছিলো: Curriculum Change in Pakistan with Special Reference to High School Science Education.
কর্মজীবন: লেখালেখি শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৪৭ সালে মুকুল ফৌজ আন্দোলনে যোগ দিয়ে পরবর্তী বছরে ‘মুকুল’ নামে কিশোর পাক্ষিক পত্রিকা বের করেন। কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা। ‘ইত্তেফাক’, ‘আজাদ’, ‘মোহাম্মদী’ পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করে অধ্যাপনায় যোগ দেন। ১৯৭৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে যোগ দেন। পরবর্তীকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ সালে সরকারি চাকুরি থেকে অবসরগ্রহণ করেন।
সভাপতি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ (১৯৮৮-৯০) ও বাংলা একাডেমী, ঢাকা (১৯৮৬-৯০)। প্রধান উপদেষ্টা, প্রথম ঢাকা মহাকাশ উৎসব ‘বেক্সিমকো স্পেসফেস্ট ১৯৯৬’, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশনের দশম বর্ষপূর্তি উদযাপন কমিটি (১৯৯৮), উপদেষ্টা, দ্বিতীয় ঢাকা মহাকাশ উৎসব ‘স্পেসফেস্ট ১৯৯৯’। প্রধান উপদেষ্টা, ঢাকা প্রস্তাবিত স্পেস সেন্টার, উপদেষ্টা, মেঘনাদ সাহা বিজ্ঞান তথ্যকেন্দ্র ও গ্রন্থাগার (১৯৯৭-৯৯)।
রাজনৈতিক জীবন: যৌবনে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৮ ও ১৯৫৪ সালে পাকিস্তান সরকার কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। পরে রাজনীতি ছেড়ে দেন।
প্রকাশিত গ্রন্থ:
শিশু ও বিজ্ঞান-বিষয়ক: এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫), অবাক পৃথিবী (১৯৫৫), আবিষ্কারের নেশায় (১৯৬৯), রহস্যের শেষ নেই (১৯৬৯), বিজ্ঞান ও মানুষ (১৯৭৫), জানা-অজানার দেশে (১৯৭৬), সাগরের রহস্যপুরী (১৯৭৬), আয় বৃষ্টি ঝেঁপে (১৯৮০), এ যুগের বিজ্ঞান (১৯৮১), মেঘ বৃষ্টি রোদ (১৯৮১), ফুলের জন্য ভালোবাসা (১৯৮২), সোনার এই দেশ (১৯৮৩), তারার দেশের হাতছানি (১৯৮৪), বিচিত্র বিজ্ঞান (১৯৮৫), বিপন্ন পরিবেশ (১৯৮৫), প্রাণলোক: নতুন দিগন্ত (১৯৮৬), বিজ্ঞানের বিস্ময় (১৯৮৬), ছবিতে আমাদের পরিবেশ (১ম ভাগ-১৯৮৭, ২য় ভাগ-১৯৯০), টেলিভিশনের কথা (১৯৮৮), বিজ্ঞান-জিজ্ঞাসা (১৯৮৮), কীটপতঙ্গের বিচিত্র জগত (১৯৮৮), কাজী মোতাহার হোসেন (১৯৮৮), বিজ্ঞান এগিয়ে চলে (১৯৯১), চোখ মেলে দেখ (১৯৯২), ফারিয়া-নাদিয়ার মজার সফর (১৯৯৬), পরিবেশের সংকট ঘনিয়ে আসছে (১৯৯৬), আজকের বিজ্ঞান ও বাংলাদেশ (১৯৯৬), মহাকাশে কী ঘটছে (১৯৯৭)।
শিক্ষা-বিষয়ক: শিক্ষা ও অন্যান্য প্রসঙ্গ (১৯৭৫), শিক্ষা ও বিজ্ঞান- নতুন দিগন্ত (১৯৯১), আমাদের শিক্ষা কোন পথে (১৯৯৬)।
অনুবাদ: আকাশের সঙ্গে মিতালী (১৯৫৬), মহাবীর পরমাণু (১৯৫৭), রহস্যটা জানতে হবে (১৯৫৮), সেকালের জীবজন্তু (১৯৫৮), তাপ (১৯৫৮), আলো (১৯৬১), শিক্ষা ও জাতীয় উন্নয়ন (১৯৬৫), বিশ্বসৃষ্টির মালমসলা (১৯৬৫), পরমাণুর রাজ্যে (মিনা শরফুদ্দিনের সঙ্গে, ১৯৭১)।
অপ্রকাশিত গ্রন্থ: কম্পিউটারের আশ্চর্য জগত।
সম্পাদনা: আধুনিক বিজ্ঞান (১৯৬৮), সাধারণ বিজ্ঞান ২য় খণ্ড (১৯৮৩), বাংলাদেশের বিজ্ঞান চিন্তা (১৯৮৮), আজকের বিজ্ঞান, সংবাদপত্রে বাংলাভাষা (যুগ্ম-সম্পাদনা, ১৯৮৯), Education for All (1968), Education is Progress (1969), Improvement of Teacher Education (1969), Cooperation of Education, Science and Culture in South Asian Region (Joint Editor, 1987), Role of UNESCO in Scientific and Technological Development (Joint Editor, 1988), বাংলা একাডেমীর বিজ্ঞান বিশ্বকোষ (প্রধান সম্পাদক, ১ম খণ্ড), মাসিক কম্পিউটার বিচিত্রা (প্রধান সম্পাদক), শিশু একাডেমীর শিশু বিশ্বকোষ (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ)।
পুরস্কার: শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য টিকিউএ রাষ্ট্রীয় পুরস্কার (১৯৬৯), লোকশিক্ষামূলক সাহিত্যে ইউনেস্কো পুরস্কার (১৯৬৯), সাহিত্যের জন্য ইউবিএল পুরস্কার (১৯৬৯), বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৫), ড. কুদরাত-এ-খুদা স্বর্ণপদক (বিজ্ঞান-বিষয়ক রচনার জন্য, ১৯৭৯), শিক্ষার জন্য জিয়াউর রহমান জাতীয় পুরস্কার (১৯৮১), শিশু সাহিত্যের জন্য শহীদুল্লাহ কায়সার স্মৃতি পুরস্কার (১৯৮২), শিশু সাহিত্যের জন্য শাব্বির ফাউন্ডেশন পুরস্কার (১৩৮৩), বিজ্ঞান জনপ্রিয় করার বিষয়ে ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার (১৯৮৩), শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৮৫), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৫), কাজী মাহাবুবউল্লাহ পুরস্কার (বিজ্ঞান, ১৯৮৭), শিশু সাহিত্যে বিজ্ঞানের জন্য অগ্রণী ব্যাংক পুরস্কার (১৩৮৮, ১৩৯৪, ১৪০২), বিজ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠ কীর্তির জন্য ঋষিজ শিল্পীগোষ্ঠী পুরস্কার (১৪০০), প্রযুক্তি জনপ্রিয় করার ক্ষেত্রে আইডিই পদক (১৯৯৩), বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের জন্য স্বাধীনতা পুরস্কার (১৯৯৫), শিশু একাডেমীর শিশু সাহিত্য পুরস্কার (১৪০৩)।
(এই লেখাটি তৈরি করতে বিভিন্ন বই, ম্যাগাজিন ও সংবাদপত্রের সাহায্য নেওয়া হয়েছে। তথ্যে কোনো ভুল থাকলে বা অসম্পূর্ণ তথ্য থাকলে জানালে তা সংশোধন করা হবে।)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আবদুল্লাহ আল-মুতী ;
প্রকাশ করা হয়েছে: বিজ্ঞান বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
উদাসী স্বপ্ন বলেছেন:
এই লোকটা বিজ্ঞানের যেকোনো জটিল বিষয় এট সাধারন ভাবে সুন্দর ভাবে লেখতে পারে যে একটা শিশুর পক্ষেও সেটা সোজা হয়ে যেতো। তার অনেক গুলো লেখার মধ্যে একটা লেখা আমার খুব পছন্দ হয়েছিলো সেটা রাশিয়ার তুঙ্গুসকায় ১৯০৮ সালে রহস্যময় বিস্ফোরন ঘটে যা নিয়ে অনেক তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছিলো,সে সম্পর্কে বেশ সুন্দর ভাবে উপস্হাপন করেছিলো যা আবিভূত করার মতো। তার একটা মটো ছিলো সেটা হলো বাংলাদেশে বিজ্ঞান শিক্ষাকে আরো জনপ্রিয় করা! আসলেই লোকটা নিবেদিত প্রান এবং বহুমাত্রিক মেধাবি!
লেখক বলেছেন: এইরকম দশটা মানুষ থাকলেই কিন্তু দেশটা পাল্টে যায়।
লেখক বলেছেন: বুঝলাম না...
অনিশ্চিত বলেছেন:
আরেকটি বড় ব্যাপার হচ্ছে, তিনি শিক্ষা ও বিজ্ঞানকে কখনো আলাদা করে দেখেন নি। শিক্ষার মাধ্যমে কীভাবে বিজ্ঞানমনস্কতা অর্জন করা যায়, সেটি নিয়ে যেমন প্রচুর লেখালেখি করেছেন, তেমনি বিজ্ঞানকে কীভাবে শিক্ষার অন্দমহলে সহজবোধ্যভাবে প্রবেশ করানো যায়, সেই তরিকাও বলে দিয়েছেন। বিজ্ঞান নিয়ে খুব সহজে আড্ডা দেওয়া যায় না, কিন্তু তিনি দিতে পারতেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মুনির হাসান বলেছেন:
জহুরুল হক ও আলমুতী স্যারের সম্মানে আমরা স্মারক বক্তৃতা মালার আয়োজন করি। এবারের বক্তৃতা দেবেন ড. মাকসুদুল আলম ও ড. ফারসীম মান্নান। (Click This Link)আমার এই ব্লগে কি আপনার এই লিংকটা শেয়ার করা যাবে?
ধন্যবাদ।
লেখক বলেছেন: অবশ্যই। এ ব্যাপারে আর কোনো কাজে আসলেও জানাবেন।
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন:
বাজারে বই বেরোতে না-বেরোতেই কিনে ফেলতাম। পাগলের মতো পড়তাম। প্রায় সবই সংগ্রহে ছিলো আমার। এখন ৫/৭ টা আছে সম্ভবতঃ। আর পড়তাম বিজ্ঞান সাময়িকী। মাসিক। আর পড়তাম ডাঃ শুভাগত চৌধুরী। পপুলার সায়েন্সে আবদুল্লাহ আল মুতি আর মেডিক্যাল সায়েন্সে ডাঃ শুভাগত চৌধুরী। দু'জনই দুই ফিল্ডে মাষ্টার। মাষ্টার বলতে, বিজ্ঞানকে সহজ করে পরিবেশনার দক্ষতা। ডাঃ শুভাগত চৌধুরীর অধিকাংশ বই-ই সংগ্রহে আছে। পরে ৪/৫ টা বই মিলে বাইন্ডিং করে একটা-করে করে ফেলি। কয়েক খন্ড হয়ে যায়। ইংরেজীতে যাকে বলে কনডেন্স্-ড্ বুক।ধন্যবাদ পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















