বাংলা ওয়েবসাইট থেকে লেখা প্রিন্ট করতে সমস্যা হচ্ছিলো কয়েকদিন ধরেই। একটি পোস্টও দিয়েছিলাম। কিন্তু কেউ কোনো সমাধান দেন নি। সামহোয়ারের ডেভলপাররাও কোনো রেসপন্স করেন নি। মনে হচ্ছে, আমি আসলে সমাধানটি ঠিকমতো বুঝাতে পারি নি। তাই আবারও দিলাম, এবার ছবিসহ। দেখুন, সামহোয়ারের লেখা প্রিন্ট করলে কেমন আসে।
কারো সমাধান জানা থাকলে জানাবেন প্লিজ। না জানা থাকলে কিছু জানাবেন না, প্লিজ
(আগের লেখাটি এখানে আবার দিলাম যাতে বুঝতে সুবিধা হয়)
সামহোয়্যারইন থেকে লেখা প্রিন্ট করতে সমস্যা
নোটিশবোর্ডের পরামর্শক্রমে নতুন সোলায়মানলিপি ফন্ট ইনস্টল করার পর থেকেই প্রিন্ট করায় সমস্যা হচ্ছে। সামহোয়্যারইন, উইকিপিডিয়া কোথাও থেকে প্রিন্ট করতে পারছি না। ফন্ট অনেক বড় দেখাচ্ছে, আর এক লাইনের ওপর আরেক লাইন প্রিন্ট হচ্ছে। পুরনো সোলায়মানলিপি ফন্টে এই সমস্যা ছিলো না।
এর একটা সমাধান হচ্ছে পিডিএফ করা। কিন্তু ভায়া হয়ে প্রিন্ট করতে চাচ্ছি না। সমস্যা কোথায় বুঝতে পারছি না। একই ওয়েব সাইটের লেখা অন্য প্রিন্টারে ঠিকই প্রিন্ট হচ্ছে। এ ব্যাপারে ব্লগের ডেভেলপারসহ অভিজ্ঞদের সহায়তা চাচ্ছি। উল্লেখ্য, প্রিন্টারের মডেল হচ্ছে hp LaserJet 1200 series. প্রিন্টারটি ইনস্টল করা আছে উইন্ডোজ এক্সপি সংবলিত কম্পিউটারে। আমার কম্পিউটারে শেয়ার করা আছে। আমি উইন্ডোজ ২০০০ ব্যবহার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

