somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজতন্ত্র: ব্যক্তিগত-সংকীর্ণ অভিজ্ঞতার আলোকে হৃদয়যাতনার কথা - ১

২৯ শে মে, ২০০৮ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদর্শিক দিক বিচারে সমাজতন্ত্র ও ইসলাম পৃথিবীর দুই অন্যতম বৃহৎ প্রপঞ্চ। দুটোর বাস দু’মেরুতে হলেও তাদের মধ্যে সাধারণ একটি মিল রয়েছে- নিজস্ব স্বার্থবিচারে এবং নিজস্ব দৃষ্টিকোণ থেকে দুটোই সাম্রাজ্যবাদবিরোধী, যদিও সমাজতন্ত্র একইসাথে উপনিবেশবাদবিরোধী- সেটা সরাসরিই হোক বা মনোজগতে। আজকাল অবশ্য কেউ কেউ সমাজতন্ত্রে ইসলামিক উপাদান খুঁজে পাচ্ছেন, ইসলামিক ব্যাখ্যা দ্বারা সমাজতন্ত্রের তত্ত্বগুলোকে বিচার করার চেষ্টা করছেন। একইসাথে অনেকে ইসলামের জীবনব্যবস্থায় সমাজতন্ত্রের সূত্রের যোগসূত্র দেখানোর মাধ্যমে বলার চেষ্টা করছেন- দুটো পরস্পরবিরোধী নয়; বরং অনেকক্ষেত্রে যুগপৎ।

এই কথাগুলো মনে পড়লো িনেকার বিতর্ক পোষ্ট- সমাজতন্ত্রের প্রায়োগিকতা পড়তে গিয়ে। আমাদের দেশে ‘বড় সমাজতান্ত্রিক’ কিংবা ‘নামকরা কমিউনিস্ট’ কিংবা ‘একদা কমিউনিস্ট’ বলে খ্যাত-বিখ্যাত হয়েছেন অনেকেই। এই উপাধাগুলো তাদের নামের সাথে লাগানোর সাথে সাথে তাদেরকে সমাজতান্ত্রিক জগতের তাত্ত্বিক ব্যাখ্যাদার হিসেবেও স্বীকার করে নেওয়া হয়েছে। রাজনীতিবিদ হিসেবে একজন কমিউনিস্ট এবং সমাজতান্ত্রিক নেতার সাথে একজন তাত্ত্বিকের কিছু পার্থক্য থেকে যায়। এই পার্থক্যটি আমাদের দেশে দেখা যায় না। এখানে যিনি যতো বড় নেতা, তিনিই ততো বড় তাত্ত্বিক। কেউ হয়তো ব্যতিক্রম হিসেবে বদরুদ্দিন উমর বা এরকম কারো নাম বলতে পারেন, কিন্তু এখানে মনে রাখা দরকার, বড় নেতা বলতে এখানে বিশাল সমর্থকদের নেতা বা বড় পার্টির নেতা বুঝানো হচ্ছে না। প্রচার মাধ্যমে যাকে যতো বেশি দেখা যাবে, তাকে ততো বড় নেতা হিসেবে মেনে নিতে হবে। আলাদা কোনো তত্ত্বচর্চা এবং গবেষণার সংস্কৃতি এখানে প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে সমসাময়িক রাজনীতির প্রতিক্রিয়া দেখানো ছাড়া সত্যিকার অর্থে সমাজতান্ত্রিক জ্ঞানচর্চার আবহ এখানে বিরল।

ঠিক উল্টো ঘটনাটি ঘটছে প্রপঞ্চ হিসেবে ইসলামের জগতে। সমাজতান্ত্রিক বা কমিউনিস্টরা যে কাজটি করতে পারছে না, সেটি সেখানে হচ্ছে- আপাতসফলভাবে, সীমিত আকারে হলেও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। ফলে যে কর্মকৌশল নিয়ে ইসলামের তাত্ত্বিকরা এগিয়ে যাচ্ছেন, তার বিপরীত চিত্রই আসলে দেখা যায় এই জগতে। এই কর্মকৌশলের প্রভাব কতদূর, তা বুঝা যাবে সমাজতান্ত্রের কর্মীরা যখন বুঝে বা না বুঝে ইসলামিক সমাজতন্ত্রের কথা বলেন। পাশাপাশি ফরহাদ মজহার গ্রুপ যখন লাদেনকে ক্রুসেডের মহানায়ক বানান, তখন ইসলামিক তাত্ত্বিকদের কর্মকৌশলের প্রভাবের মাত্রাটা বেশ টের পাওয়া যায়।

এই শিরোনামে ধারাবাহিক যে লেখাগুলো পোস্ট করা হবে, তা পুরোপুরিই ব্যক্তিগত (এবং সংকীর্ণ) অভিজ্ঞতার আলোকে লেখা। কিছু কিছু ক্ষেত্রে মন্তব্যের সাধারণীকরণ হয়ে যেতে পারে, যেমন এই পোস্টে সব মন্তব্যই করা হয়েছে সাধারণীকরণ করে, তবে পরবর্তী পোস্টগুলোতে সেগুলোর ব্যাখ্যা থাকবে। যারা পড়বেন, তাদের শুধু এটুকু মনে রাখতে হবে, কোনো তাত্ত্বিক নয়, একজন সাধারণ মানুষ কমিউনিস্টদের কাছ থেকে যা প্রত্যাশা করে, যেভাবে প্রত্যাশা করে, এই পোস্টগুলোতে হয়তো তারই প্রতিফলন ঘটবে। বিতর্ক সৃষ্টি একটি বড় ব্যাপার, সেটি হলে ভালো; না হলেও খুব একটা ক্ষতি নেই- মানুষের প্রত্যাশার লাইন বড় হওয়া ছাড়া।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ সকাল ১১:২০
৩০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×