আমার প্রিয় পোস্ট
- ভাষা শিক্ষা বিষয়ক আমার ক্ষুদ্র ভাবনা - মেঘ
- ভাইরাস লাগবো ভাইরাস!!! নেট থেকে ডাউনলোড করুন ভাইরাস!!!
- নাফিস ইফতেখার
- হাজার হাজার জি পিএ ফাইভ (৫) -- একটু পর্যালোচনা। ( সাথে সকল কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা।) - পথিক!!!!!!!
- QYAO টিউটোরিয়াল (যে-ভাবে QYAO থেকে টাকা আয় করবেন) - মিতা রহমান
- আ টরচার্ড ইমেজ: রেহনুমা আহমেদের ফ্যাসিবাদীতা, ভণ্ডামী ও একটি মিশ্র অনুভূতির থিওরি, তারেক রহমান ও তার মায়ের অপরাধ ও শাস্তি এবং আমাদের নারী ভাবনা - রিফাত হাসান
- আমাদের চারিদিকের মিডিয়া ফেরেশতাদের তেলেসমাতি ! - নাসিমূল আহসান
- জাষ্ট ক্লিক এবং উপার্জন করুন ডলার - ৈশবাল চৌধুরী
- বাংলার জুমলা! প্রেমিক.........এক হও। - েছাটন
- পাবলিক লাইব্রেরী চত্বরে মিশ্র অনুভুতির কিছু মুহুর্তগুলি - মিলটন
- শতভাগ ডাটা পুনরুদ্ধারের উপায় - তারকে
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (২) - ত্রিভুজ
- টিপস এন্ড ট্রিকস: মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে (১) - ত্রিভুজ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- উইন্ডোজ এ বিভিন্ন অপশন এনাবল/ডিজেবল এর জন্য কয়েকটি রেজিষ্ট্রি কি সেটিং - লুলুপাগলা
- পিএইচপিতে ইমেইল - মদন
- চমস্কি-র ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এর অনুবাদ প্রসঙ্গে/ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গ্রন্থের সাথে আমার বসবাস- আ-আল মামুন - সংহতি
- হার্ডডিস্ক পার্টিশন করার ঝামেলা ছাড়াই ইন্সটল করুন উবুন্টু ৭.১০ - শাহেদুর রহমান
- বেসামরিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বীকৃতি দিন। - ফরহাদ উিদ্দন স্বপন
- কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্....................... - লুলুপাগলা
- দিনমজুরের পোস্ট ধরে সন্ধ্যাপ্রদীপের পোস্ট ,সেখানেই আমার উপলব্ধি,উপলক্ষ সমাজতন্ত্রে মুক্তির উপায়। - বিহংগ
- পুঁজিবাদের থাবা,সমাজতন্ত্রের বাঁধা আর ভাষা দিবসে পুতুলের ধাঁধাঁ! - পুতুল
- এবার নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইতে আদিবাসীদের জীবনধারা নিয়ে মশকরা! - কুঙ্গ থাঙ
- এক্সপি টিপস: আপনার পিসিটি আরো সুন্দর ভাবে চলার জন্য যা প্রয়োজন (২) - ত্রিভুজ
- সা¤প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ জাতির দুশমন : যতীন সরকার - সাপ্তাহিক একতা
- সোশ্যাল ট্যাবু, প্রান্তিক জনপদের ভাষা এবং ব্লগীয় গালি - মিরাজ
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - ইয়।সিন কবির
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
- হে রাজাকার, তোমরা কুকুর হও - সামী মিয়াদাদ
- অ্যাগ্রো-ফুয়েল ও বিশ্ব ক্ষুধা - দিনমজুর
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- ‘লালন’ সংস্কৃতি : সাধু! সাধু! - অরূপ রাহী
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- রাজাকারের বিচার করবোই করব এই বাংলায় - রোকন
- বাংলাদেশ ব্যাংক, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড(!), PayPal ও হতভাগা আমরা...
- আদনান™
- কার্টুন রাজনীতির নেপথ্যে - অমি রহমান পিয়াল
- আয়ের উপায় হতে পারে ওয়েব কনটেন্ট রাইটিং - নিশাত শাহরিয়ার
- দিলাম পুরা ৫ - অনিশ্চিত
সামহোয়্যারের যা দেখা হবে না কখনো
২৪ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৪
সামহোয়্যারে আমার আসার বয়স বেশিদিন নয়। মাত্র এক বছর চার সপ্তাহ। সঙ্গত কারণেই প্রথম দিককার লেখাগুলো- তখনকার আবেগ, সূচনার উচ্ছ্বাস কিংবা বিভিন্ন কারণে সামহোয়্যার ইন... ছেড়ে চলে যাওয়া লেখকদের লেখা পড়া হয় নি। হঠাৎ করেই মনে হলো- আচ্ছা, দেখি তো, আমরা আজকে যেসব বিষয়গুলো নিয়ে ক্যাঁচাল করি, অপরের গুষ্ঠি উদ্ধারের মহান চর্চায় নিজেদের নিয়োজিত রাখি প্রায় প্রতিটি সময়, ব্যান-আনব্যান সংস্কৃতি নিয়ে প্রতিনিয়ত ডিসকোর্সের উত্তমাঙ্গ নিয়ে নড়াচড়া করছি; সেখানে আমাদের পূর্বপ্রজন্মরা (আমি আসার আগে যারা এখানে লিখতেন, তারা সবাই আমার পূর্বপ্রজন্ম, তাদের বয়স যাই হোক না কেন) কী লিখতেন, কীভাবে লিখতেন এবং এই ধরনের বিষয়গুলো নিয়েই বা কীরকম নড়াচড়া করতেন। কী নিয়ে বাদ-বিবাদ হতো-কী ধরনের থিসিস-অ্যান্টিথিসিসি-সিনথেসিসের গোয়ালঘর ছিলো এই সরাইখানাটি- তা দেখার লোভটিও ছিলো মনে।
পাশাপাশি এটাও দেখার উদ্দেশ্য ছিলো- যে সমস্ত ভালো ভালো (লেখনীর দিক দিয়ে) ব্লগার সামহোয়্যার ছেড়ে চলে গেছেন, তারা আসলে কতোটুকু ভালো লিখতেন, কী কারণে তার এই জনপ্রিয় প্লাটফর্ম ছেড়ে হয় হারিয়ে গেছেন, নয়তো অজনপ্রিয় কিছু প্লাটফর্ম খুলে সেখানে লেখালেখি করছেন।
ফলে একদম শেষ থেকে শুরু করলাম। শেষ অর্থাৎ ৫৪৬৬ নম্বর পৃষ্ঠায় উল্টিয়ে দেখি 'শূন্যঘর ফাঁকা'। তারপর উল্টাতে উল্টাতে এসে থামতে হলো ৫২১৩ নম্বর পৃষ্ঠাতে, যেখানে সর্বশেষ লেখাটি দেখাচ্ছে শাহানার, ১৭ মে ২০০৫ তারিখের। চোখ বুলালাম পুরো পাতায়- তারও আগের কয়েকটি পাতায়, বুঝতে পারছি- আমি যা চাচ্ছি তা পেয়ে যাবো এরই মধ্যে।
তবু কেনো যেন বুকে বাজে পুরনো জিনিস হারানোর সুর। মনে হয়, এই দু-তিনশ পাতায় হয়তো বা এমন কিছু ছিলো, যা আমি হারাতে চাইতাম না কখনো; হয়তো সেখানেই ছিলো আমার কাঙ্ক্ষিত কয়েকটি শব্দগুচ্ছ- যেগুলো হয়তো কোনোদিনই আর জানা হবে না আমার।
হয়তো বা কোনো যান্ত্রিক গোলযোগ, হয়তো বা ঐতিহ্য সংরক্ষণে অপারগতা। হয়তো বা রয়েছে অনিবার্য নয়, যথোপযুক্ত কারণ- কিন্তু মনে করিয়ে দেয় আমাদের সেই পুরনো অভ্যাসটিকেই- অনেক কিছু আমরা ধরে রাখতে পারি না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হারানো লেখা, সামহোয়্যার ;
প্রকাশ করা হয়েছে: এমনিতেই বিভাগে ।
লেখক বলেছেন: কীভাবে এলো তা তো জানি না। তবে সে সময় কারা কারা লিখতেন জেনে ভালো লাগলো। হিমু, পিয়াল, ধুসরগোধুলী, শোহেইল- এঁদের লেখা এখনো পড়ছি। বাকিদের লেখা পড়ি নি।
তবে স্যাটায়ার থাকতো, থাকতো নিজেদের মধ্যে প্রচুর ইন্টারএ্যাকশন- এটা জেনে ভালো লাগলো। কমিউনিটি বড় হলে আন্তরিকতাও ভাগ হয়ে যায়- এই সত্যের প্রতিফলন মনে হয় এখন দেখতে পাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
আমি সামহোয়ারে আপনার চেয়েও কমদিন। তবু আমি মনে সবগুলো পোস্টই (প্রথম পাতায় স্থান পাওয়া) সংরক্ষণ করা উচিৎ। কী কারণে তা হয়নি তা কর্তৃপক্ষ বলতে পারবেন। কে জানে কোনদিন হয়তো আমাদের পোস্টগুলোও হারিয়ে যাবে।
লেখক বলেছেন: হয়তো বা। ব্যাকআপ রাখার একটা সিস্টেম থাকা উচিত, যেখানে কর্তৃপক্ষ ও ব্লগার- উভয়েই ব্যাকআপ রাখতে পারবে।
মুক্তির কথা বলেছেন:
এটা ওদের পেজিং এর প্রবলেম। আর আগের পোস্ট গুলা ওদের নিজেদের মনে হচ্ছে।
লেখক বলেছেন: সবগুলোই কি নিজেদের? মনে তো হয় না। হলেও ক্ষতি কী? প্রথম পোস্ট থেকে সবগুলোই থাকার দরকার ছিলো।
আপনাকে পড়ার জন্য ধন্যবাদ।
মশহ বলেছেন:
এত হাহুতাশ কেন? আজ যারা নতুন কাল তারা পুরান । গালাগালি করে কিছু নির্দৃষ্ট সংখ্যক ব্লগার যা কর্তৃপক্ষ সহজেই ট্রেস করতে পারে।কিন্তু কর্তৃপক্ষ তা করে না করাণ কর্তৃপক্ষ সেগুলিরে খুব ভালবাসে।দলবাজ ব্লগারা নিপাত যাক।
লেখক বলেছেন: কী বিষয়ে লিখেছি সেটা যদি বুঝতেন, তাহলে এই অর্বাচীন মন্তব্য লিখতেন না। খুব শিগগিরই লেখা বুঝার উপলব্ধিটা বিকশিত হোক- এই আশায় আছি। পড়ার জন্য ধন্যবাদ।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
@ মশহ আপনি কী পোস্টটি পড়েছেন? এখানে দলবাজীর কী দেখলেন? একটা বক্তব্যধর্মী পোস্টে এ ধরণের বক্তব্য দিয়ে আপনি নিজেইতো দলবাজী শুরু করলেন।
লেখক বলেছেন: আমার হয়ে উত্তরটি দিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্বপন ভাই।
যীশূ বলেছেন:
আসলেই ইদানীং সে আগের মত আমিও লিখতে পারি না। আমার প্রিয় লেখাগুলো প্রথম দিকেই লেখা।
লেখক বলেছেন: চেষ্টা করেন। আপনার প্রকাশভঙ্গী উৎসাহিত হওয়ার মতো। তবে তাড়াহাড়া না করলেই ভালো।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
এই ব্লগে আমার বয়স মাত্র দেড় মাস। তাই আগের দিনে কী হত বলতে পারব না। সেগুলো দেখার জন্য আমিও একবার পিছনদিকের পাতা উল্টানো শুরু করেছিলাম - কিন্তু বেশী সময় দিতে পারিনি বলে খুব একটা পড়া হয় নি। যাই হোক - লেখাগুলো অবশ্বই সংরক্ষন করা উচিত। স্থান বিষয়ক সমস্যা থাকলে অন্তত বাছাই করে ভাল লেখাগুলি সংরক্ষন করা যায়।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। তাছাড়া পুরনো লেখাগুলো আমাদের নষ্টালজিক করে তোলে।
নোটিশবোর্ড বলেছেন:
ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য ।
এটি আমাদের পেজিনেশন(পাতার লিংক প্রদর্শনকারী) স্ক্রিপ্ট এর একটি বাগ । আমরা আমাদের টু ডু লিস্টে এই কাজটি রাখছি, যেন শীঘ্রই এটি ঠিক করা হয় ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনারা বিষয়টি সিরিয়াসলি নিয়েছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আমারও ভালো লাগলো। ধন্যবাদ।



















মে ২০০৫ এর তখন কিছু দেখি নাই। এখন এলো কিভাবে?