somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বইমেলায় নুরুজ্জামান মানিকের বই ‘স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা’

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্মের নই, পরবর্তী প্রজন্মের, তাদের মধ্যে একটা খেদ সবসময় থেকেই যাবে- জাতির সবচেয়ে গৌরবময় মুহূর্তে আমাদের সরাসরি অংশগ্রহণ নেই বলে। এই খেদ কি মেটানো সম্ভব? সম্ভব-অসম্ভব হয়তো অন্য বিতর্ক, তবে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের অনেক দায়িত্ব- মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা, বীর মুক্তিসেনাদের যথাযথ সম্মান প্রদান, মুক্তিযুদ্ধের যথাযথ ইতিহাস সংরক্ষণ ইত্যাদি, অনেক কিছু। আমাদের মধ্যে কেউ কেউ হঠাৎ আবেগের বশে এগুলো নিয়ে টুকটাক কাজ করি, কেউ বা সমস্ত সত্ত্বাকেই বিলিয়ে দিই মুক্তিযুদ্ধের পেছনে; বোধহয় সে সময়কার যোদ্ধা না হওয়ার কারণেই এই বিলিয়ে দেওয়ার বোধটা কাজ করে।

ব্লগার নুরুজ্জামান মানিক অনেকদিন ধরেই মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা-লেখালেখি করছেন। সামহোয়্যার ইন, সচলায়তন থেকে শুরু করে যেখানেই তিনি লিখেন, মুক্তিযুদ্ধই তাঁর লেখার মূল উপজীব্য। ব্লগের আগে তিনি জাতীয় সংবাদপত্রগুলোতেও লেখালেখি করেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেখানে সম্ভব সেখানে তুলে আনার নিরন্তর প্রয়াস তার মধ্যে দেখা যায়। এরই ধারাবাহিকতায় এবার বইমেলা তাঁর বই স্বাধীনতা সংগ্রামের অপার নায়কেরা’ প্রকাশিত হচ্ছে। প্রকাশক শুদ্ধস্বর। বইটিতে তিনি মূলত বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজেছেন, সেগুলোর জবাব বের করতে চেয়েছেন নির্ভরযোগ্য সূত্র থেকে।

বাংলাদেশের স্বাধীনতার ৩৮ বছর পর আজও স্বাধীনতা-সম্পর্কিত বিবিধ প্রশ্নের নিষ্পত্তি হয় নি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে পুর্ব পাকিস্তান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করার পর দেশের স্বাধীনতার জন্য প্রথমে কে বা কারা সংগ্রাম করেছিলো বা স্বাধীনতার কথা বলেছিলো বা স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলো তা নিয়ে বিতর্ক রয়েছে, যার অদ্যাবধি কোনো সমাধান হয় নি। কারা স্বাধীনতার জন্য প্রথম চিন্তাভাবনা শুরু করেছিলো? দেশের নাম 'বাংলাদেশ' কিভাবে এলো-কার চিন্তায়? জাতীয় সঙ্গীত হিসেবে 'আমার সোনার বাংলা' গানটিকে প্রথম প্রস্তাবনা করেন (বাংলাদেশের ইতিহাসভিত্তিক কোন গ্রন্থ বা আর্কাইভসে এই তথ্য নেই)? একাত্তরে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা সদ্য মুক্তাঞ্চলগুলোতে মানচিত্রখচিত যে লালসবুজ পতাকা টাঙিয়ে দিতেন, সেই পতাকার মুল পরিকল্পনাকারী কারা? কে মুল নকশাবিদ? মুক্তিযুদ্ধের শ্লোগান 'জয় বাংলা'র সুত্রপাত কিভাবে হলো- কারা করলো ? সশস্ত্র উপায়ে দেশকে স্বাধীন করার উদ্যোগ প্রথম কারা নিয়েছিলো? আগরতলা ষড়যন্ত্র মামলায় কি ছিলো? একাত্তরের উত্তাল মার্চে কি সত্যি কোন প্রস্তুতি ছিল না? যদি নাই থাকে তবে অপারেশন সার্চ লাইটেই কেন টার্গেট ছিলেন খসরু? কেন লে. ক. মোয়াজ্জেমকে তাঁর পরিবারের সামনে গুলি করে লাশ টেনে নিয়ে যায় ঘাতক পাকবাহিনী? ২৬ মার্চে স্বাধীনতা ঘোষণার আগে থেকেই বিভিন্ন সেনানিবাসে বাঙ্গালি অফিসারদের বিদ্রোহের হেতু কী? তারা কি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকেই প্রস্তুতি নিচ্ছিলো? যদি তাই হয় তবে, বাঙ্গালি সেনা কর্মকর্তা-সিপাহীদের মুক্তিযুদ্ধের জন্য উদ্দীপিত করায় নিয়োজিত ছিল যেসব সেনা কর্মকর্তা-তারা কারা? এসব প্রশ্নের জবাব এবং যথার্থ ইতিহাসের স্বর্ণতোরন উন্মোচনের লক্ষ্যে একটি বিনীত প্রয়াস হিসেবেই "স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা" রচনার অবতারনা। ১৭৫৭ থেকে ১৯৭১ সালের ইতিহাস নিয়ে রচিত হয়েছে "মুক্তিযুদ্ধের পটভুমি"। 'মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস' রচনায় এসেছে ১১ নং সেক্টরের তথা উত্তর রণাঙ্গনের অনেক অজানা তথ্য। গ্রন্থে কর্নেল তাহের বী.উ. ও কর্নেল হায়দার বী.উ.-এর ওপর ব্যতিক্রমী দুটি রচনা। এছাড়া বঙ্গবন্ধু হত্যা নিয়ে একটি মর্মস্পর্শী লেখা রয়েছে। বাকি সব লেখাই মুক্তিযুদ্ধ সম্পর্কিত।

নুরুজ্জামান মানিকের বইটি মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহী পাঠকের মনের খোরাক মেটাবে। বইটি পাওয়া যাবে শুদ্ধস্বরের স্টলে। পাঠকদের অনুরোধ রইলো বইটি পড়ার।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×