আমার প্রিয় পোস্ট

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

পোস্ট একখানে, মন্তব্য আরেকখানে- রাইসু কি এইটা একটা ফাইজলামি করল না?

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪

শেয়ারঃ
0 0 0

আকাশে তারাদের লগে মেগ দেখতে থাকা ব্রাত্য রাইসু গতকাল দুইটা পোস্ট ঝাড়সেন। একটা ইনকিলাবের চোর ও সাংবাদিক মেহেদী হাসান পলাশকে মুজিব মেহদীর থুথু মারা বিষয়ে, আর আরেকটা কাবামুখী হয়ে নামাজ পড়াটা যে পৌত্তলিকতা, সেই বিষয়ে। তো, দুইটা পোস্টেই মন্তব্য করতে গিয়া দেখি মন্তব্য করতে হইবে আরেক জায়গায়। ফেইসবুকে। আমি কই, পোস্ট একখানে, আর মন্তব্য আরেকখানে- এইটা কি ব্লগারদের লগে এক ধরনের ফাইজলামি না? কিছুটা হইলেও ভণ্ডামি না?

আরো কথা কওনের আগে একটা অপ্রাসঙ্গিক কথা কইয়া নেই। ফেইসবুকে আমার আসল নামের স্ট্যাটাসে কোনো এক সময় রাইসুর বইয়ের নাম 'আকাশে তারাদের লগে মেগ দেখতেছি' লেখা ছিল। সেইটা দেইখা আরেক কবি সেলিনা শিরিন শিকদার আমারে জিগাইসিলেন, তোমার সাথে কি রাইসুর পরিচয় আসে? আমি কইসিলাম, না। আমি তারে চিনি, তিনি আমারে চিনেন না। তবে তার কবিতা আমি ভালা পাই। সেলিনা আপা আমারে কইসিলেন, তোমার কবিতাগুলান নিয়া রাইসুর সাথে যোগাযোগ কর।

এইটা সত্য যে, এই ব্লগে এবং অন্য ব্লগে (যেইখানে আমি আসল নামে লিখি) দুই চাইরটা কবিতা লিখসিলাম। কিন্তু সেইগুলান কোনো জাতের না। অনেক সময় হাবিজিবি অনেক কিছুই লিখি। সেইটারে কোনো ক্যাটাগরিতে না ফেলতে পারলে কবিতা নাম দিয়া দিই। আর ডরে কাউরে কিছু কই না। কারণ এই কথা জানতে পারলে কবিরা আমারে দৌড়াইবো শিওর। যেই কারণে কোনো কবির সামনে বলি না যে আমি কবিতা লিখি। সেলিনা আপারেও কইসিলাম, না আপা। আমার কবিতা কিসু হয় না। যদিও আমার মনের মইধ্যে অনেক লোভ সিলো দুই একটা ছাপলে তো ভালই। নামধাম হইবো। কিন্তু রাইসুর কাসে যাই নাই।

যাই হোক, তার বেশ কিসু কবিতা আমার ভালো লাগসিলো। ব্লগের লেখাও কয়েকটা বেশ ভালো লাগসিলো। যেই কারণে তিনি লেখলে আমি তার লেখা আগ্রহ লইয়া পড়ি। গতকালকের লেখা পইড়া আমার কিসু কথা কওনের সিলো। কিন্তু যখন দেখলাম মন্তব্য করতে হইবে আরেক জায়গায়, তখন মেজাজটা বহুত খারাপ হইসিলো।

রোকেয়া কবীর ও মুজিব মেহদীর বই চুরি করে নিজের নামে প্রকাশ করেসে ইনকিলাবের সাংবাদিক ও বর্তমানে চোর মেহেদী হাসান পলাশ। ফলে মুজিব মেহদী তারে থুথু দেওয়ার আহ্বান জানাইসিলেন ফেইসবুকে। এই আহ্বানের লেখায় রাইসু প্রতিক্রিয়া জানাইসিলেন ফেইসবুকেই। গতকালকে ব্লগে যে লেখাটা দিসিলেন, সেইটা আসলে ফেইসবুকে করা মন্তব্যটাই। নতুন কিসু সেখানে নাই। আমার কথা হইলো, এই জিনিস দুইবার দেওয়ার উদ্দেশ্য কী? নতুন কোনো কথা থাকলে তাও মানা যাইতো যে রাইসু নতুন কিসু কইতাসেন। তার চাইতেও বড় কথা, রাইসুর কথার জবাবে মুজিব মেহদী কইসিলেন, ওইটা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া মাত্র। ভাবনাচিন্তা কইরা তিনি এইটা লেখেন নাই। তো, এরপর তো রাইসুর উত্তর পাওয়ার কথা। না, রাইসু দেখলাম বিষয়টা লইয়া প্যাচাইতেসেন। তিনি এতো বড় কবি, এতো বড় পণ্ডিত, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানুষ কতো কী-ই না করে- এইটুকু বুঝার মতো বুদ্ধিশুদ্ধি তার নাই বললে আমি বিশ্বাস করমু না। যেই কারণে আমি মনে করি, রাইসু জাইনা-বুইঝা ওই একই জিনিস আবার সামুতে ঢালসেন।

তা সেইটা ঢালতেই পারেন। তাতেও আপত্তি করার হয়তো কিসু থাকে না। কিন্তু আমার কথা হইল, আরেক জায়গায় মন্তব্য করার অপশন দিসেন ক্যান? বুঝলাম, সামুতে আসার সময় আপনের নাই, তাইলে মন্তব্য না করার অপশন না দিলেই তো হইত! আর ফেইসবুকে যে সমস্ত মন্তব্য অলরেডি চইল্যা আইসে, তাইতে তো পরিষ্কার থুথু দেওনের পেছনের ঘটনাটা কী?

আমার মনে হয়, রাইসু উদ্দেশ্যমূলকভাবে বিষয়টা প্যাচাইতে চাইতেসেন। এই স্বভাবটা তার মধ্যে কিসুটা হইলেও আসে। কিন্তু সব বিষয়ে প্যাচানোটা যে ঠিক না, সেইটা তারে কে বুঝাইবে? তাছাড়া তিনি বোধহয় কিছুটা প্রচারণাও চাইতেসেন এই সময়ে। নাইলে ফেইসবুক, সামু- সবখানেই তিনি এক বিষয় লইয়া মাতামাতি করবেন ক্যান? এইরম বিষয় লইয়া সময় নষ্ট করার মানুষ রাইসু না, অন্তত আমি যদ্দুর জানি। তার মানে হইলো, রাইসুর কোনো কারণে এখন প্রচারণা দরকার, এবং সেইটার কারণেই তিনি এই কাজটা করতেসেন। যদি তাই হয়, তাইলে কইতে হইবো এইটা এক ধরনের ভণ্ডামি, যেইটা আমি আর যাই হোক, রাইসুর কাছ থাইকা আশা করি নাই।

সবশেষে আসি ফাইজলামির বিষয়ে। আপনি যেইখানে পোস্ট দিবেন, সেইখানকার পাঠকরা সেইখানেই মন্তব্য করবে- এইটাই সাধারণ নিয়ম। ব্যতিক্রম যে হইতে পারে না তা না। তবে ব্যতিক্রমের জন্য বিষয় লাগবে। এখন একখানে পোস্ট দিবেন, পাঠক সেইখানে পইড়া তারপর আরেকখানে গিয়া মন্তব্য দিবো- পাঠকদের এইরম বিড়ম্বনার মইধ্যে ফেলানোর কোনো অধিকার তো রাইসুর নাই। তিনি মন্তব্য না চাইলে না চাইতে পারেন, সেইটা অন্য কথা।

ধরলাম, রাইসু অখন ফেইসবুকে সময় দেন, সামুতে আসার সময় তার নাই। তাইলে পুরা লেখা ফেইসবুকেই দিতেন? ব্লগে দিলেন ক্যান? ব্লগ তো সোশ্যাল নেটওয়ার্কিং টুল না। দুইটার দুই কাম, দুই উদ্দেশ্য। একটার পাঠকরে আরেকটার সাথে মেশানোর তো কোনো দরকার নাই! আর সব পাঠকেরই যে ফেইসবুকে অ্যাকাউন্ট আসে, বা সবাই যে ওই গ্রুপের সদস্য, তাও না। তাইলে ওইরকম যারা মন্তব্য করতে চাইবে, তাদের মন্তব্যগুলান কোন জায়গায় নিবেন?

আমার কাসে মনে হইসে রাইসু পাঠকদের সাথে এক ধরনের ফাইজলামি করসেন। মুরুব্বীরা কয়, মানুষের নামধাম হইলে নাকি আমপাবলিকের সাথে মশকরা করে। রাইসু বোধহয় সেই কামটাই করলেন? কিন্তুক এইটার কি দরকার সিলো? পাবলিকরে বিড়ম্বনায় না ফেলাটা কিন্তু লেখকেরই দায়িত্ব। আর এক বিষয় লইয়া সারা দুনিয়ায় ত্যানা প্যাচানোটা ভালা কিসু না।

তাই রাইসুরে কই, রাগ হইয়েন না আবার, আপনের লেখা পসন্দ করি বইলাই কইতেসি, এই ধরনের ফাইজলামি বাদ দেন। হয় মন্তব্য নিবেন, নাইলে নিবেন না। কিন্তু মানুষরে নিজের বাড়িত দাওয়াত দিয়া গল্পগুজব কইরা যদি খাওনের সময় কন যে, দশ মাইল দূরের খুড়তুতো ভাইয়ের বাড়িত গিয়া খাওন লাগবো, তাইলে কিন্তু যে কেউর মাথাত রক্ত চইরা যাইবো। সব বিষয়ে তো আর ফাইজলামি করা যায় না!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রতিক্রিয়ারাইসু ;
প্রকাশ করা হয়েছে: এমনিতেই  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৪
হিমালয়৭৭৭ বলেছেন: রাইসুটা আবার কে? একে নিয়ে এত উন্মাদনারই বা কী আছে।।। সে কী খভিথা লিখে??
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: হ, রাইসু কবিতা লিখেন।

কিন্তু ভাইজান উন্মাদনা দেখলেন কই? জাস্ট কয়েকটা কথা কইলাম। যাতে অন্য কেউ এই পথে না যায়। গেলে যে পাঠকরা বিরক্ত হয়, সেইটা জাস্ট জানায়া রাখলাম।

লণ, আরেখ খাপ ছা কান।

২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২১
হিমালয়৭৭৭ বলেছেন: ভাই, ব্যাপার বুঝেন নাই; ব্রাত্য রাইসু'র নাম জানি তো। কিন্তু কথা হচ্ছে এই ফালতু লোককে এত পাত্তা দেয়ার কী আছে।।।
দেন, আরক কাপ চা দেন।।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আর কেউ যেন এই পথে না যায়...

লণ, আরেখ খাপ ছা কান।

৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪
সুমন আজাদ বলেছেন: আমি জন্ডিস রোগি, চা খাইতে পারমু না।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আপনের চা-টা হিমালয়রে দেন।

৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৬
আছহাবুল ইয়ামিন বলেছেন: রাইসু সবকিছুতেই এখন উল্টো পথে চলার চেষ্টা করছেন। বিতর্কিত কথা বলে আলোচনায় আসার চেষ্টা হতে পারে এটি।

প্রথমে ব্লগে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া তার পছন্দ হলো না। তারপর বইয়ের পান্ডুলিপি চুরির পর মুজিব মেহেদি'র তাৎক্ষণিক প্রতিক্রিয়াও তার পছন্দ হলো না, নিজে একজন লেখক হওয়ার পরেও। সবশেষে দেশের জাতীয় সঙ্গীত ও পতাকাকে সম্মান জানানোর বাধ্যবাধকতাও পছন্দ হলো না।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: হ। তবে রাইসুর মতো আরো কয়েকজন আছেন এই ব্লগে। তারা যুক্তি বুঝে, কিন্তু ফ্যালাসি বুঝে না।

৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৯
বিডি আইডল বলেছেন: ভৃত্য রাইচু লু্ঙ্গি হারায়ে ফালাইছে
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: এইটা কোন ধরনের ভাষা হইলো? প্রাসঙ্গিক কমেন্ট করেন।

৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮
মুকুল বলেছেন: এ আর নতুন কি! রইছউদ্দিন ভাই এইরকমই!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: আমি অবশ্য আগে খেয়াল করি নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে লোডশেডিং না হলে খুশি হই।

৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
সত্যের মত বদমাশ বলেছেন: কী আর কমু!
আপনের পোস্ট পইড়া বুঝলাম ঝণফ্রিয়থা (ভাই বানানটা ঠিকাছে?) কামানোর কত রাস্তা......
ব্রা:রাইসু তার একটা উপমা।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: অ। ঝণফ্রিয়থা ভাণাণ টিখ হাচে,

ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
আবু আব্দুল্লাহ মামুন বলেছেন: রাইসুর মতো আরো অনেকে এমন কান্ড করে বসে!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: তাই? তা তো জানি না। তবে তারা যেন এমন কাজ না করেন সেই অনুরোধ রইলো।

১০. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৫
ব্রাত্য রাইসু বলেছেন: ভাই অনিশ্চিত, বিড়ম্বনায় ফেলানোর উদ্দেশ্যে এইটা করি নাই। লেখা তো একই। এইটারে নানান ব্লগে দেওয়ার কারণ পাঠক বাড়ানো। কিন্তু সকলে যাতে একটা জায়গায় অন্যদের কমেন্ট পড়তে পারে তার জন্য এই ব্যবস্থা। আমি ব্লগ ও ফেসবুকের নিয়ম মাইনাই কাজটা করতেছি এবং করব। লেখালেখি তো সেবামূলক তৎপরতা না।

সবাই যে আপনার মত হবে তার কি নিশ্চয়তা? অন্যের চাহিদাগুলারে ছোট কইরা দেইখেন না। আচরণবিধির একরকমতা আপনার/আপনাদের ভালো লাগে বুঝতে পারছি। আপনেরা সবাই এক রকম থাকেন না। দোয়া রইল।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: আপনে দোয়া রাখসেন, এইটা অনেক বড় ব্যাপার। কিন্তু ভাইজান, একটা জিনিস নিশ্চিত হইলাম- আপনের প্রচার দরকার। পাঠক বাড়ানো আর প্রচার বাড়ানো এই যুগে সমার্থক হইয়া যাইতাসে। যাই হোক, ব্লগে দিলেও পাঠক বাড়ে। কিন্তু পাঠকের প্রতিক্রিয়াটা সাথে সাথে রাখা দরকার বইলা আমার মনে হয়। অবশ্য আপনে যে এখন মনে করবেন না সেইটা তো 'আচরণবিধির' কথা উল্লেখ কইরা কইয়াই দিসেন।

আর কমেন্ট যদি একলগে করতে চান, তাইলে সেই দায়িত্বটা আপনের উপরেই বর্তায়, পাঠকের উপরে না। পাঠকরে খামাকা রিডাইরেক্ট করায়া দিয়া লাভটা কী? তার উপরে এই যেমুন আমি মন্তব্য করতে চাইসিলাম, কিন্তু ফেইসবুকে তো আমার এই নামে অ্যাকাউন্টই নাই। ক্যামনে করব? তো, মন্তব্য গ্রহণ করতাসেন আরেক জায়গায়, আর সেইটা লিমিটেড কইরা দিসেন, রিডাইরেক্ট কইরা দিসেন- সব মিলিয়া বিস্বাদের একটা খিচুড়ি হইয়া গেল না?

কারো চাহিদারে ছোট কইরা দেখি নাই। নিজের কথা কইসি। তয় কারো চাহিদা মাইনসেরে ঘুরাইলে বিরক্ত লাগে।

যাই হোক, আশা করি আপনার উদ্দেশ্য কামে লাগবো। অধিকতর দোয়া রইল। ভালো থাইকেন।

১১. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮
দ্বিতীয়নাম বলেছেন: রাইচুরে পাবলিকে অহনও পুছে? B:-)

রাইচু নিজে একটা ব্লগ খুলতে পারে মামোর মত যেখানে কেউ কমেন্ট করতে পারবো না। :-P
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: লেখকের নামটা ঠিক করে লিখলে হয় না? তবে পরামর্শটা ভালো।

১২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
অচেনা বাঙালি বলেছেন: দ্বিতীয়নাম এর কমেন্ট দেইখা একবার হাসি আসতেছে একবার কান্দন আসতেছে :):(
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: দুইটা একসাথে করন যায় না?

১৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯
রাতুল" বলেছেন: সময় পাইলে দেইখেন Click This Link
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আপনার লেখাটা পড়লাম ও মন্তব্য করলাম।

১৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
সুদীপ্ত বলেছেন: আপনার পোস্টের শিরোনামের উত্তরে বলছি, "জ্বি হ্যাঁ, এটা নিঃসন্দেহে ফাইজলামী। তবে ব্লগে আসার পর থেকে এই সব আঁতেল ফাজিলদের দেখে আসছি, এখন একটু গা সহা হয়ে গেছে।":)
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ, উত্তর দেওয়ার জন্য। আমার গা সহা হয় নি এখনও।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: কিচু কইলেন্নি বাই?

১৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
রাজর্ষী বলেছেন: এইডা আসলেই ফাইজলামি ছাড়া আর কিছু না। ওর লেখা পইরা কমেন্ট করতে হবে ফেসবুকে? বিরক্তিকর।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ, একমত হওয়ার জন্য।

১৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২
রিসাত বলেছেন: মজাদার একখান ফুষ্ঠো আচে,,, উনার এই ফুষ্ঠো আলু বলোগ থেইকা মুছা হইচিলো,,, আবার উনি এইদিকেও আশচিলেন!!! আইহাই!!

Click This Link
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: হুম, আপনার লিংকটি দেখলাম

১৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৪
জিগ স বলেছেন: পাশের বাড়ান্দায় মাল খাইয়া রাইসুর লগে ক্লাশ এইটে পড়া মাইয়া দ্যাখতাছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: আপনার নিশ্চয়ই তাতে কোনো সমস্যা হচ্ছে না?

 

মোট সময় লেগেছে ০.৯৪৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;
মাঠের ঘাসের গন্ধ বুকে তার,-চোখে তার শিশিরের ঘ্রাণ,
তাহার আস্বাদ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ