আমার প্রিয় পোস্ট
- সিল্কসিটির পথে পথে ....... রাজশাহী ( ছবিব্লগ ) - দস্যু রত্নাকর
-
খেলবেন নাকি আগের দিনের জনপ্রিয়/ছোটবেলার অল টাইমস ফেবারিট গেমসগুলো!
- অংকন কুরী
- ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম - অসম্ভব জনপ্রিয় এক নওমুসলিমের ইতিকথা - কবির চৌধুরী
- ESET ANTIVIRUS এর USER NAME PASSWORD এর সমাধান করুন চিরতরে । - ইভা লুসি সেন
- হ্যাক করুন সিকিউরিটি ক্যামেরা সিস্টেম! নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের ক্যামেরা!!

- হাসান জোবায়ের
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- পুরনো দিনের গান-নচিকেতা - কথক পলাশ
- আমাদের সংস্কৃতি জগতে পরিবারতন্ত্র ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- ডেস্টিনিতে ৫ ঘন্টা - মুক্ত মানব
- ডেসটিনি ধর্ম গ্রহন করিয়া স্বর্গপ্রাপ্তি নিশ্চিত করুন..... - বোকা মানব
- যেখানে শুধু রেগিং আর বিকৃত যৌন উন্মাদনা !! সভ্য সামাজের কলঙ্ক !!! আমাদের স্বপ্নের জাবি ক্যাম্পাস !!! (১-৫) - িডবাস্বপ্ন
- ভিক্ষুক ও ডেসটিনি রোগীর মধ্যে পার্থক্য - সুমন অহেমদ
- একটি দারুন কাজের পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - jalal
- আপনারা সবাই ডেসটিনি করছেন করুন আমাকে বলবেন না । আমার বদহজম হয় । - অলস রাজা
- নিজে নিজেই এ্যানিমেশন কার্টুন বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না। বাট ইট্স ট্রু - কক
- ব্লগার বন্ধুরা সবাই কে নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখের ইতিহাস জানতে হলে আমার এই ব্লগ ভিজিট করুন। পহেলা বৈশাখের বিভিন্ন কার্ড, কবিতা, এবং ইতিহাস জানতে হলে এই পোষ্টে ভিজিট করুন। আগামি কালকে কম্পিউটারে বসা সম্ভব নয় বলে আজকে এই পোষ্টটি দিয়ে দিলাম। - রহমত
- প্রতিদিন ইন্টারনেট থেকে যে কোন মোবাইল বা ফোন এবং যে কোন দেশে ফ্রী কল করে সবাই কে চমকে দিন!!!

- সাইফুর রহমান(সাইফ)
- ব্লগের ইসেট ব্যবহারকারীদের জন্য ছোট্ট একটা প্রচেষ্টা (প্রতিদিন দেওয়া হবে ইসেটের ইউজারনেম এবং পাসওয়ার্ড) (সর্বশেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১০; রাত ১২টা ৪৫মিনিট) - তাজুল ইসলাম মুন্না
- JPS Virus Maker 3.0 - দেখেন ভাইরাস বানানো কতো সোজা
- নাফিস ইফতেখার
- কয়েকটি কাজের সফটওয়্যার এবং তার লিংক (কিছু কিছু রিপোষ্ট) - শফিউল আলম চৌধূরী
- বিদেশী পত্রিকায় শেখ মুজিব ও তার শাননামল (পর্ব ১) - তীর্যক১০
- সুরকার যখন নিজেই শিল্পী (একটা ব্যতিক্রমী সিলেকশন) - গানচিল
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আসেন কমিকস পড়ি... - রকি ভাই
- সহজেই মুছে ফেলুন উইন্ডোজের যেকোন ভার্শনের ভুলে যাওয়া এ্যাকাউন্ট পাসওয়ার্ড (ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে) - নাফিস ইফতেখার
- ধন্যবাদ কাজী আনোয়ার হোসেনকে,আপনার কল্যানে এত বিখ্যাত সব বই আমার পড়া হয়ে গেল

- অপার্থিব ক্রিয়েশন
- "একাত্তরের সেই বিদেশি বন্ধুদের জন্য এবার সম্মানসূচক নাগরিকত্ব।" চমৎকার সংবাদ দিয়ে দিনের সূচনা।
- ১৯৭১
- আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে....
- মুস্তাফিজুর রহমান (মুন্না)
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ছোটবেলার প্রিয় কিছু ছড়াগান - বড় বিলাই
- জীব ও জীবনের রহস্য - (জীবনের সূত্রপাত) - সিজানুর রহমান
- কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া - শাফি উদ্দীন
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- রেডিওগুনগুন লোগো প্রতিযোগীতা (২১/০৫ – ১৫/০৬) ইনফরমেশন - আশিকুল খান (মাহি)
- সৌর বিদ্যুৎ সিস্টেম - নুরুন নেসা বেগম
- বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট - বো কা মা ন ব
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- উগ্র হিন্দুবাদের কবলে মুসলমানদের ইতিহাস - স্পাইডার
- ইলেকট্রিক্যাল এবং রোবটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন উপাদানে ভরপুর www.eee-lab.com - সুইট
- ইন্টারনেট থেকে ফ্রি এস.এম.এস.... বিশ্বের যেকোন প্রান্তে, যেকোন সেল ফোনে... সম্পূর্ন ফ্রি... আনলিমিটেড।কোন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। পুরা জসিলা। - নিশ্চুপ নিরবতা
- কে কত স্পিড পান? [আবজাব পোষ্ট] - বিডি আইডল
- মিসড কল অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে রিয়েল টাইম কলের এসএমএস আপডেট পেতে হলে যা করবেন (ইন্জ্ঞিনিয়ারস টেকনিক )
- ইন্ঞ্জিনিয়ার
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- পৃথীবি Exclisive 2 -বাচ্চাদের মন কিভাবে বুঝবেন? দাম মাত্র ৩৩.৫২ ডলার, কিন্তু আপনার জন্য পুরা ফ্রী!!! - পৃথীবি
- মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১২ - মে ঘ দূ ত
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- কিরলিয়ান ফটোগ্রাফি - তিমুর
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহমুদ
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট ১৯৮ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- পারসিক ধর্ম এবং মহানবী (সাঃ) সম্পর্কে ভবিষ্যদ্বাণী । - জেমসবন্ড
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- প্রযুক্তির আলোচিত দশ 'ভুল ভবিষ্যদ্বাণী'! ( খবরটি বিডিনিউজ২৪ ডট কম থেকে হুবুহু তুলে ধরলাম) - পথচারী
- আবোল - তাবোল --- সুকুমার রায় - শূন্য আরণ্যক
- মোবাইল সেট চুরি/নষ্ট হয়ে গেলেও কোন সমস্যা নাই....-: মোবাইল ফোন বুক ব্যাক-আপ :- - নাহিদ
- ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন (গাছভুদাই™ সমগ্র)
- নাফিস ইফতেখার
- মাউস দিয়ে করা সর্বশেষ ব্লক: একজন নাফে (হড়ড় রচনা) - নাফিস ইফতেখার
- :: নির্বাচন ২০০৮:: চিহ্নিত যুদ্ধাপরাধীদের পরিচয় জানুন :: প্রতিরোধ করুন:: প্রতিহত করুন :: - এস্কিমো
- নবীনদের জন্য - নাদান
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- বাঙ্গালী নেটে কি করে (১৮+)
- নাফিস ইফতেখার
- ফটোফানিয়া...একটা মজার সাইট... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ - হাসান
- কলসেন্টার কর্মীঃ সেবার নরকে সাইবার কুলি - দিনমজুর
- অশ্লীল ইকো ১৮+ (পুলাপান কেউ আইসোনা এইখানে, আমার রেপুটেশন নষ্ট হইয়া যাইবো) - বিষাক্ত মানুষ
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৭ ( আমার হবেনা, আমি বুঝে গেছি --আবুল হাসান ) - আবদুর রাজ্জাক শিপন
গ্রীষ্মের মাশালা শীতে (রম্য সংগ্রহ)

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩
গল্পখানা লোকমুখে বহুল প্রচলিত। কবি জসীম উদ্দীন সংকলিত ও বাংলা একাডেমী প্রকাশিত বাঙালীর হাসির গল্পেও রহিয়াছে। তবুও লিখিতেছি।
(বর্ণনার ভাষা আমার মত করিয়া পরিবেশিত)
এক তালেব-উল-এলেম তাহার ওস্তাদ মৌলভীর সহিত দীর্ঘদিন যাবৎ নানা ওয়াজ মাহফিলে অংশ গ্রহন করিয়া মোটা মুটি দক্ষতা অর্জন করিয়াছিল।
সেকালে মৌলভীদের কতইনা সমাদর ছিল। কাহারও গৃহে তাঁহারা গেলে মোরগ জবাই করিয়া খাওয়ানো, পুষ্কুনি হইতে মাছ ধরিয়া ভাজা করা তো রহিয়াছেই, উপরন্তু প্রত্যাবর্তনকালে মাচানের লাও, ক্ষেতের মূলা, বাগনের কলা, পেঁপে তো রহিয়াছেই। তালেব-উল-এলেম তাহার ওস্তাদের সাথে থাকিয়া এইসব বহন করিত ও যৎকিঞ্চিত ভাগীদার হইত।
যাহা হউক, পল্লীদেশে শীতকালে, বিশেষতঃ ধান উঠাইবার পরে সমাজের সকলে মিলিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করিত (ইহার প্রচলন এখনও রহিয়াছে)। সেইসব মাহফিল কতইনা জাঁকজমকপূর্ণ হইত! দূরদূরান্ত হইতে লোকসমাগম ঘটিত। তারপরে সারা রাত্রি ধরিয়া চলিত মাহফিল। বড়বড় মাওলানা, হুজুরদিগকে জিয়াফত করিয়া আনা হইত বক্তা হিসেবে। তাঁহারা সাধারনত গভীর রাত অবধি বক্তৃতা করিয়া গ্রামের মাতব্বরের আতিথেয়তায় রজনীর অবশিষ্টাংশ যাপন করিয়া পরদিন প্রত্যাবর্তন করিতেন।
এমনই এক মাঘ মাসে ওয়াজের বায়না লাইয়া আসিয়াছিল এক গ্রামের লোকেরা আমাদের উপরোক্ত ওস্তাদের নিকট। এদিকে ওস্তাদের বয়স হইয়াছে। অধিক দূরত্ব অতিক্রম করিয়া দাওয়াতে যাবার মত শরীর নাই, তাই তাঁহার শিষ্যটিকে কহিলেন, "ও হে, এইবার আমার স্থলে তুমিই যাও।" হুজুরের আদেশ শিরোধার্য্য করিয়া শিষ্য চলিল ওয়াজ করিতে।
যথাসময়ে ওয়াজ শুরু হইল। নানা বিষয়ে জ্ঞান বিতরনের এক পর্যায়ে শিষ্য জানাইল, "আপনারা আপনাদের গৃহে নারীবস্ত্র নির্মিত শিতের কাঁথা ব্যবহার করেন, ইহা শরীয়ত সম্মত নহে। নারীর পোশাক পুরুষের ব্যবহার নিষিদ্ধ।" সকলেই তওবা করিল, এহেন কর্ম আর করিবেনা।
মাহফিল ভঙ্গ হইলে শিষ্যের জন্য মাতব্বরের গৃহে রাত্রী যাপনের ব্যবস্থা হইল। এক্ষনে বাধিল গোল। মাতব্বরের গৃহে সমস্ত কাঁথা বৌ-ঝি দের শাড়ী দিয়া বানানো। উহা হুজুরকে কিভাবে দেয়? অতএব বেচারা হুজুর সেই মঘ মাসের শীতে ঠক্ ঠক্ করিয়া কাঁপিতে কাঁপিতে কোনমতে নির্ঘুম রাত্রি পার করিল।
প্রত্যুষে শিষ্য প্রচন্ড জ্বর ও নিউমোনিয়া লইয়া গুরুগৃহে ফিরিয়া আসিল। হুজুর তাহার এহেন কাহিল অবস্থা দেখিয়া কারন জিজ্ঞেস করিলে শিষ্য তাহার মাশালার বিষয়ে বিস্তারিত খুলিয়া বলিল। সব শুনিয়া হুজুর একগাল হাসিয়া কহিলেন,
"বেয়াকুব, তুমি গ্রীষ্মের মাশালা শীতে বয়ান করিয়াছ। গ্রীষ্মে তোমার কাঁথা প্রয়োজন নাই, তাই তখন এই মাশালা দেওয়ার উত্তম সময়।"
পাঠককূলঃ সুবিধাবাদী নীতি গ্রহন সর্বপেক্ষা উত্তম।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হেরিটেজ বলেছেন:
মজার
লেখক বলেছেন: ধন্যবাদ। বাঙালির হাসির গল্প আমাদের সাহিত্যে এক অমূল্য সম্পদ। অথচ বাংলা একাডেমী বইটা পূনর্মূদ্রণ করেনা।
ওয়ার হিরো বলেছেন:
হ, ঠিক আছে
লেখক বলেছেন: ধন্যবাদ
নিপাতনে সিদ্ধ বলেছেন:
আপনি গুপি গায়েন না গুপি গায়েনের শ্বশুর? মানে নামটা গুপি আবার প্রোফাইলের ছবিটা তো সন্তোষ দত্তের যিনি গুপির শ্বশুরের ভুমিকায় অভিনয় করেছিলেন।
লেখক বলেছেন: আসলেই ঠিক ধরেছেন তবে মাঝে মাঝে শ্বশুরকে অতি ভক্তি দখাতে গিয়ে ইয়ে এই মান, তবে শুন্ডির রজা কিন্তু কাকা শ্বশুর (ওটাও সন্তোষ দত্তও আরকি
), কারণ আমার মুক্তামালা তো হল্লা দেশের রাজকন্যা। ![]()
ঠিক আছে, এখনই ছবি বদলাচ্ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে বেড়াতে আসার জন্য স্বাগতম। ![]()
লেখক বলেছেন: আমার মতে তাই। কারন আমি বিশ্বাস করি এই গুনটাই তাকে গদ্য থেকে স্বতন্ত্র করেছে। অন্তমিল কবিতার প্রথম বৈশিষ্ট্য বলে আমার মনে হয়।
প্রণব আচার্য্য বলেছেন:
রম্য সংগ্রহ ভালো লাগলো; বেশ ভালো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল লাগাতে পেরেছি বলে। চেষ্টা থাকবে আরও মৌলিক কিছু রম্য লেখার। আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ। খুব ভাল লাগল দু'টো মন্তব্যই।
প্রণব আচার্য্য বলেছেন:
লেখক বলেছেন: আমার মতে তাই। কারন আমি বিশ্বাস করি এই গুনটাই তাকে গদ্য থেকে স্বতন্ত্র করেছে। অন্তমিল কবিতার প্রথম বৈশিষ্ট্য বলে আমার মনে হয়।....কবিতা মানে পদ্য নয়: আর অন্তমিলতো গদ্যেও হয়; আর আরেকটা ব্যপার বুঝতে হবে পদ্য আর কবিতা কিন্তু এক বিষয় নয়। রবীন্দ্রনাথের সোনারতরী পদ্য ছন্দে লেখা কবিতা; আর বাঁশি কবিতাটি একবারেই গদ্য ছন্দে লেখা; তাতে কি কবিতার কোন হানী হয়েছে? রবীন্দ্র পরবর্তি অধিকাংশ আধুনিক কবিই গদ্য ছন্দে কবিতা লিখেছেন। এবং সমকালীন বিশ্ব সাহিত্যও গদ্যধর্মীতা লাভ করেছে। এবং বর্থমান কালে গদ্য ছন্দই অধিকগ প্রচলিত। দিনে দিনে কবিতার 'ডেফিনেশন' বদলাচ্ছে। পদ্যের কোমল বাঁধা ভাষার চেয়ে গদ্যের বহুমাত্রিকতা কবিতাকে অধিক সার্থক করে তোলে;
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মত প্রকাশের জন্য। আপনার মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমার আসলে ব্যক্তিগত মতামত ঐ একটাই। গদ্যের মত পদ্য হলে সেটা আমার কাছে আর পদ্য মনে হয়না। ভাব প্রকাশে হয়ত বহুমাত্রিকতা যোগ হয় কিন্তু তারপরেও পদ্যের আপন সম্মান ক্ষুন্ন হয়। এ বিষয়ে আমার আরও কিছু মতামত ফরহাদ উদ্দীন স্বপনের ব্লগে আমি দিয়েছি।
Click This Link
আপনার ব্লগ দেখলাম। চমৎকার আপনার লেখা।
প্রণব আচার্য্য বলেছেন:
গদ্যের মত পদ্য হলে সেটা আমার কাছে আর পদ্য মনে হয়না। ভাব প্রকাশে হয়ত বহুমাত্রিকতা যোগ হয় কিন্তু তারপরেও পদ্যের আপন সম্মান ক্ষুন্ন হয়। ... আমিতো বলেছি কবিতা নিয়ে... পদ্য কেন গদ্যের মতো হতে যাবে.. পদ্যতো পদ্য ঢঙেই হতে হবে;
কিন্তু কবিতা গদ্য পদ্য দুই ভাবে হতে পারে... তবে বর্তমান কালে গদ্যরীতির কবিতাই প্রচলিত....
ধন্যবাদ... আপনার ব্লগের অন্যান্য লেখাগুলোও পড়ছি... ভালো লাগছে...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। দুঃখিত, আমি অসাবধানতা বশতঃ কবিতাকে পদ্য বলে ফেলেছি। যদিও এ দু'য়ের মাঝে ভাবগত তফাৎ ব্যাতীত কম তফাৎই আমার চোখে পড়ে। যদ্দুর জানি পদ্যের বিষবস্তু একটু হাল্কা হয়, অন্যদিকে কবিতা একটু সিরিয়াস গোছের বিষয় কেন্দ্রিক। এটা আমার নয়, ম্যাথিউ আর্নল্ডের বক্তব্য।
"কিন্তু কবিতা গদ্য পদ্য দুই ভাবে হতে পারে... তবে বর্তমান কালে গদ্যরীতির কবিতাই প্রচলিত.... "
পদ্য বলুন বা কবিতাই বলুন, অন্তমিল থাকুক বা Blank verse/ Free Verse কবিতা হোক, ছন্দ একটা অবশ্যম্ভাবী উপকরণ। কবিতা বা পদ্যের সুনির্দিষ্ট ব্যাকরণ (কোন ব্যাকরণ ব্যবহার করবেন তা আপনার নিজস্ব ব্যাপার) মাথায় রেখে কবিতা লেখা উচিৎ বলে আমি মনে করি। আর সে কারনেই ভাল কবিতা সহজে মুখস্ত হয় বা স্বরণে থাকে। সম পরিমান শব্দ ব্যবহার করে লেখা গদ্যের চেয়ে পদ্য তাই তুলনামূলক দ্রুত মুখস্ত হয়।
একই কবিতায় যদি ভিন্ন ভিন্ন মিটার, রিদ্যম ব্যবহার হয় বা আদতেই তা মাথায় রাখা না হয়, তাহলে সে কবিতা পড়া যেমন দুঃষ্কর, মনে রাখাও। আর এখানেই কবিতার 'মানহানি' ঘটে।
আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















