আমার সব লেখা আমার এক একটা সন্তানের মত। সন্তান কালা হতে পারে, ধলা হতে পারে। বোবা, খোঁড়া, কানা হতে পারে। অনেকের পছন্দের না ও হতে পারে।অনেক সময় অনেক যত্নে, কখনও বা অবহেলায় তার জন্ম; বেড়ে ওঠা।
তবু সে বুকের ধন। তার কোন ক্ষতি মেনে নেয়া খুব কষ্টের। এ ক্ষতি বলতে আমি বোঝাচ্ছি হঠাৎ সব পোষ্ট মুছে যাওয়া বা ফেলা।
ঘুরিয়ে ফিরিয়ে না বলে বলেই ফেলি: এখানে অনেক ভাল ভাল ব্লগার লেখেন যার হয়ত কোন ব্যাক আপ তিনি নিজে রাখেন না। এমতাবস্থায় তার পোষ্ট মুছে গেলে বা ফেলা হলে অপূরণীয় ক্ষতি হতেও পারে।তাই এ বিষয়ে আমাদের আরও যত্নবান হওয়া উচিৎ।
সা ইন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কোন লেখা আপত্তিকর মনে হলে দয়া করে তা ব্লগ থেকে সরিয়ে নিতে বললে ও সময় দিলে সরিয়ে নেবার সুযোগ থাকে। (তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়ত এমন কোন অপশন আছে যা আমার জানা নেই)।
ভাল থাকুন সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

