এক মহান ব্রিটিশ লর্ড তাঁর মহান কর্মের অনুশোচনায় ১৭৭৪ সালের এই দিনে আইন নিজের হাতে তুইলা (!) নিজের মাথায় পিস্তলের বুলেট পুইরা ধরাধাম ত্যাগ করেন।
তিনি লর্ড রবার্ট ক্লাইভ।
আমরা বাঙ্গালিরা যতই গালি দেইনা তাঁরে, তিনি কিন্তু আক্ষরিক অর্থে একজন মহান দেশপ্রেমিক আছিলেন। বৃটেনের জন্য তিনি যা করেছেন তা বৃটিশরা আজীবন মনে রাখবে। তাঁর মৃত্যুতে আমরি হাইসাছি মাগার বৃটিশরা ঠিকই অশ্রুপাত করেছে।
আমরা যদি এমন দেশ প্রেমিক হইতাম। আমরা আসলে মীর জাফর, জগৎ শেঠ আর উমিচাঁদের জাত। নাইলে ব্যক্তি স্বার্থে 'মা' বিক্রি করে কোন অমানুষ?
সালাম ক্লাইভ, তোমারে সালাম। তুমি আমাদের কাছে যতই ক্রুর, পাষন্ড, হঠকারী হওনা কেন, যতই নজরূল লিখুন না কেন,
"কান্ডারী তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর
বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর"
তুমি আমাদের অনেকের চেয়ে হাজার গুন ভাল, অন্তত নিজের দেশরে তো বেইচ্চা দিবার চাও নাই।
তোমারে সালাম।
(মাইনাস দিবার আগে একটু ভাইবেন, আমি ভুল কইসি কি না কারন বাঙালি হিসেবে আমিও ক্লাইভরে মাইনাস)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

