একদিনঃ
ঝমাঝম বৃষ্টির ভেতর এক লোক রাস্তা দিয়ে ভীষন জোরে দৌড়ে যাচ্ছে। নাসিরুদ্দিন বাসার জানালার ধারে বসে বৃষ্টি দেখছিলেন, লোকটাকে এভাবে দৌড়াতে দেখে থামিয়ে জিজ্ঞেস করলেন, "আরে, এত জোরে দৌড়াচ্ছ কেন?"
লোকটি জবাব দিল, " দেখছ না কত জোরে বৃষ্টি হচ্ছে? দৌড়াবনা তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজব?"
নাসিরুদ্দিন বললেন, " তুমি তো ভারী লোক হে, আরে বৃষ্টি হল সৃষ্টিকর্তার রহমত। আর তা অবহেলা করে তুমি এভাবে দৌড়াচ্ছ?"
একথা শুনে লোকটা লজ্জা পেয়ে গেল।
আরেক দিনঃ
কাহিনীর প্লট একই। দৃশ্যও পূর্বেরটাই। খালি এবার দু'জনার ভূমিকায় পরিবর্তন ঘটেছে। মোল্লার স্থানে বসে লোকটা বৃষ্টি দেখছে, আর মোল্লা বৃষ্টি থেকে বাঁচতে উর্ধঃশ্বাসে ছুটছেন
এবার লোকটা হোজ্জাকে থামিয়ে বললেন, " কি হে হোজ্জা, আজ তুমি যে দৌড়াচ্ছ বড়? সৃষ্টিকর্তার রহমত কেন অবহেলা করছ? ধীরে যাও।"
মোল্লা নাসিরুদ্দিনের সুচতুর জবাব, " আরে সে জন্যেই তো এত জোরে দৌড়াচ্ছি। যাতে করে সৃষ্টিকর্তার রহমত খুব বেশী পায়ের নিচে পড়ে অসম্মান না হয়।"
______
বিঃদ্রঃ এটাকে ঠিক কৌতুক বলা যায়না। উইটফুল হিউমার বলা চলে মনে হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



