somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র বিজ্ঞান-১: রিলেটিভিটির জবর খবর !!!

২৭ শে জুন, ২০০৯ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি আপনাকে কেউ বলে ১৭৫৭ সালে ঘটে যাওয়া সেই পলাশীর যুদ্ধ এখনও সরাসরি দেখা সম্ভব তবে কি বিশ্বাস হবে? :| অথবা আজ থেকে হাজার বছর পরে কি ঘটবে তা কি দেখা সম্ভব?:-* প্রকৃত পক্ষে তা অসম্ভব মনে হলেও, " স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি' মত এটা সম্ভব। :)

কোন বস্তু দেখার প্রথম শর্ত হল নিজের দেখার ক্ষমতা থাকা, আর সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে চোখে পড়া। এটা আমরা সবাই জানি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই দেখাটা আলোর গতির ওপরেও নির্ভরশীল।
ঠিক যে কারনে আকাশে বিজলি চমকানোর সাথে সাথে আলো দেখলেও শব্দ কানে আসে একটু পরে (কারন আলোর চেয়ে শব্দের গতি বহুগুন কম) তেমনই যদি কোন বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাতে ২৫২ বছর সময় লাগে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? হ্যাঁ, তাহলে ১৭৫৭ সালে ঘটা ঘটনা আমরা ২০০৯ সালে এসে দেখব এবং সরাসরি দেখব :D। কি ঠিক না?
সুতরাং ভিন্ন কোন গ্রহ যা আমাদের থেকে ২৫২ আলোক বর্ষ দূরে, সেখানকার মানুষ এখন পলাশীর যুদ্ধ দেখতে পাবে। বা ৩৮ আলোকবর্ষ দুর দেশের কোন মানুষ হয়ত দেখছে উত্তাল বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে। তার মানে আজ আমরা ৫০০০ আলোক বর্ষ দুরের দৃশ্য পৃথিবীর বুকে বসে দেখি, তা আসলে ৫০০০ বছর আগেই সেখানে ঘটে গেছে। হয়ত একটা তারা ৫০০ বছর আগে মরে গেছে। আজ তার শেষ আলো দেখে আমরা বললাম, উমুক তারা টা আজ মরে গেল!!!!

পৃথিবীর অতীত দেখতে আলোর চেয়ে দ্রুত বেগে এমন দুরত্বে এমন সময়ের মাঝে পৌঁছাতে হবে যেখানে কাঙ্খিত অতীত (যা আমরা দেখতে চাই) এখনও পৌছায়নি। সেখানে বসে টেলিস্কোপ লাগিয়ে পৃথিবীর দিকে চাইলে একে একে অতীত দেখা শুরু হবে। :) ধরুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখবেন। তাহলে ১ বছরের ভেতর ৩৯ আলোক বর্ষ দূরে চলে যান। তাহলেই হবে।

তবে এ জীবনে এমন ঘটনা বোধহয় দেখা সম্ভব না। :( কারণ আইনস্টাইনের সূত্র মতে আলোর চেয়ে দ্রুতগতিসম্পন্ন কোন বস্তু কণা হতে পারেনা। যদি হয় তা হলে তা আর বস্তু থাকবেনা হয়ে যাবে শক্তি।

সুতরাং.......
-------------------------------------
বিঃদ্রঃ বিজ্ঞান এর বিচিত্র বিষয়ের প্রতি আমার বরাবরই একটু আগ্রহ আছে। তাই মাঝে মাঝে কিছু পেপার কাটিং কালেকশনে রাখি। রহস্য পত্রিকার অনেক পুরনো সংখ্যাতে পাওয়া কিছু লেখার সারমর্ম পর্যায়ক্রমে শেয়ার করব। এটা মোঃ নাজিম উদ্দিন এর লেখা থেকে নিজের মত করে লেখা।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×