জানবে না কখনো
কোনোদিন জানবে না কতোটা শূণ্যতায়
বাকরুদ্ধ হয়ে যাই দিনে দিনে,
যতোটা প্রকাশ অথবা অনুধাবন
তার বিস্তৃতি কতটুকু আর
কতোটুকুই বা এ জীবন।
কোনোদিনই জানবে না কতোটা হাহাকারে
ভালোবাসাগুলো প্রাণহীন ক্ষীণ স্রোতহীন নদী,
কল্লোলিত ভোরে কতো মেঘ জমলে
বৃষ্টি নামে শহর জুড়ে
কতটা আঘাতে হদয় জুড়ে স্তব্ধতা
অনুপস্স্তিতির তীক্ষতা কতোটা হলে
হদয় এফোঁড় ওফোঁড় হয়ে যায়
বুঝবে না কোনোদিন ।
দূরত্ব কতোটা হলে বাঁধ ভঙ্গে কান্নার
কতোটা দূরত্বে রুপালি চাঁদ দূরে সরে যায়
জানবে না কখনো ।
কতোখানি হদয়ে আর কতোখানি পৃখিবীতে
অবরোধের জন্ম হলে র্নিজন হয় অপেক্ষা,
খাঁ খাঁ তপ্ত দুপুরে কতোটা পিপাশায়
কা কা করে কালো কাক
জানবে না কখনো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


