প্রথম বৃষ্টি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ বছরের প্রথম বৃষ্টি ভেজা বিকেলে
আজ ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারী।বিকেল ঠিক ৪টা ৩৫ মিনিটে শুরু হয়েছিল ঝড়।প্রচন্ড ঝড়।ধুলো ঝড়।তারপর শীতল বৃষ্টি।শীতের শেষে বছরের প্রথম বৃষ্টি।২০০৯ সালের বছরের প্রথম বৃষ্টি নেমেছিল ২৫ ফেব্রুয়ারী।তখন তুমি ছিলে না আমার পাশে।বৃষ্টি শেষের শীতল শূণ্যতা বুক খালি করে দিয়েছিল।
নির্ঘুম রাত পার হয়ে যাচ্ছিল অনায়াসে।তখন ছিল অপেক্ষা তোমাকে কাছে পাবার।পেয়েছি দীর্ঘ দীর্ঘ সময় পর।সেদিন বৃষ্টি শেষের বিকেলে তোমাকে দু হাতে ছুঁয়ে দেয়ার ইচ্ছাটা আমাকে খুন করেছিল।আমি এক মৃত মানুষ হয়ে বেঁচে ছিলাম।
আজ প্রথম বৃষ্টি শেষে তুমি ফোন দিলে।দেখা করতে বললে।সব ছেড়ে ছুটে গেলাম।আজ খুব কাছে না হয় নাই থাকলে অন্তত দূরে তো নও।অসীম দূরত্ব আর খুব খাছাকাছির মাঝামাঝি।তোমাকে দেখলাম দু চোখ ভরে।তুমি কথা বললে।হাসলে।কতো ফান করলে বন্ধুদের সাথে।আর আমি চেয়েছিলাম ঐ দু চোখে।কখনো সরাসরি তাকিয়েছিলাম।তোমার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম।চুপিচুপি আড়াল থেকে দেখলাম সে অপার সৌন্দর্য।তোমার চোখে জল দেখলাম হঠাৎ।তুমি কি বুঝতে পেরেছ তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল?জানি না।জানতে পারিনি সে কথা কখনো।কি ভাবে আর বোঝাব তোমাকে?তোমাকে যে খুব বেশি ভালবাসি।
ছবি:ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন