এবার লালকে বুকে জড়িয়ে নিয়ে,আমার ভালোবাসায়, আমার আদর-চুম্বনেতুমি ঘুমাও আমার নির্জন ঘুমবনে।

ব্লগ, ইমেইল, অনলাইনে বাংলা পত্রিকা প্রিন্ট / পিডিএফ করুন প্রিন্টার ছাড়াই !!!
২২ শে জুন, ২০০৯ রাত ১১:০৮
![]()
সমস্যা ১: ব্লগের লেখা কারো সাথে শেয়ার করতে চাচ্ছেন কিন্ত যার সাথে শেয়ার করবেন তার বাংলা ফন্ট সাপোর্ট নেই। কিংবা লেখা প্রিন্ট করতে চাচ্ছেন, আপনার কাছে প্রিন্টার নেই, দোকানে গিয়ে প্রিন্ট করতে হবে।
সমস্যা ২: ইমেইল সেভ করতে চাচ্ছেন পিডিএফ আকারে, ইমেইলটাকে অক্ষত রেখে।
সমস্যা ৩: প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকার আর্টিকেল সেভ করতে চাচ্ছেন, কিন্তু ওয়ার্ডে ফাইলে নিলেই ফন্ট ঠিকমতো আসছে না। আর্টিকেলটি সেভও করতে পারছেন না।
সব সমস্যার সমাধান দিবে সম্পূর্ণ ফ্রী এই সফটওয়্যারটি । এটি ইন্সটল করলে আপনার কম্পিউটারে একটি ভার্চুয়াল প্রিন্টার ইনস্টল হবে যার কাজই হবে ওয়েব পেজকে পিডিএফ এ প্রিন্ট করা। কিভাবে? আসুন দেখি ছবি সহকারে-
সমস্যা ১ এর সমাধান:
নিচের ছবির মতো পোস্টটির প্রিন্ট বাটনে ক্লিক করুন।
![]()
তারপর, একটা উইন্ডো ওপেন হবে-
![]()
প্রিন্ট বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হবে-
![]()
প্রিন্ট এ ক্লিক করুন। ফাইলটি পিডিএফ ফাইলে রূপান্তর হবে।
সমস্যা ২ এর সমাধান:
![]()
প্রিন্ট অল এ ক্লিক করুন-
![]()
ইমেইলটি পিডিএফ ফাইলে তৈরী হবে।
সমস্যা ৩ এর সমাধান:
![]()
ধরুন আপনি প্রথম আলোর উপরের আর্টিকেলটি পিডিএফ করে সেভ করতে চাচ্ছেন।
ফাইল এ গিয়ে প্রিন্ট এ ক্লিক করুন-
![]()
অথবা নিচের প্রিন্ট বাটনে ক্লিক করুন-
![]()
আবার আগের মতো উইন্ডো ওপেন হবে-
![]()
ব্যাস!! মামলা খতম। এবার শুধু আরাম !! আর আরাম !!!!
তথ্য সূত্রঃ নরকের পাপী
প্রকাশ করা হয়েছে: টেকি পোস্ট বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ১১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আট আনা বলেছেন:
ইউজ করসি কয়েকবার। ব্যাপক জিনিস। কোথায় জানি ফন্ট এমবেড করার একটা চেকবক্স আছে সেটা চেক না করলে পিসিতে ফন্ট লাগবে। সেটা বলে দেন।
লেখক বলেছেন: কই আমি তো ফন্ট এমবেড করার কোন অপশন দেখলাম না। পিডিএফ করে অন্য পিসিতে ফন্ট ছাড়া ট্রাই করে দেখেছি। কোন সমস্যা হয়নি।
লেখক বলেছেন: এটা ইউজ করে দেখেন একবার। খুবি ভালো লাগবে। হ্যাসল ফ্রি এবং অনেক কাজের। ফন্ট নিয়ে ঝামেলা করে না। দ্রুত কাজ করে। আপনারটা ইন্সটল করে দেখছি।
কৃষ্ণ তরুণ বলেছেন:
প্রিন্টার ছাড়া প্রিন্ট হবে কেমন করে?
লেখক বলেছেন: পিডিএফ আকারে।
মোঃমোজাম হক বলেছেন:
গ্রেট!
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: সবাই খালি ধন্যবাদ দেয়। কেউ প্লাস দেয় না রে...!
দ্বিতীয়নাম বলেছেন:
+
লেখক বলেছেন: ধইন্যবাদ! অবশেষে।
লেখক বলেছেন: ধন্যবাদ আমার কষ্টটা বুঝার জন্য!!
এন এইচ আর বলেছেন:
আবারও ধন্যবাদ বিরাট কাজের লোক তো এই জিনিসটা...........।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
প্রথমেই + দিয়া ফালাইছি। এবার ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: ক্যামতে ছিটাইলেন? আগে ১০ ছিলো, এখনো ১০। ছিটাফোঁটাও তো লাগে নাই।
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
রী্য বলেছেন:
এত ধন্যবাদ দিসে, আমার দেওয়ার জায়গা কই......++++
লেখক বলেছেন: ধন্যবাদ!
গিট্টু মিয়া বলেছেন:
great amar notun lekha porsO?
লেখক বলেছেন: না। পড়তেসি।
গিট্টু মিয়া বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
রণদীপম বসু বলেছেন:
চমৎকার জিনিস মনে হচ্ছে ! ইনস্টল কি করবো ?
লেখক বলেছেন: নিশ্চিন্তে করুন।
পরান বলেছেন:
+ দিয়া ধন্যবাদ।
নুসরাত জাহান মুন্নী বলেছেন:
onaik dhonnobad
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















