লিজা খালার প্রতিদিন ডাল দিয়ে ভাত খাইতে ভাল লাগে না, ক্ষুধা নিয়ে ঘুমাতে হয়। দু-এক দিন পেটপুরে পোলাও কোর্মা খাইলে দোষ কি!!!
হ্যাঁ, আসলেই কোন দোষ নাই। একজন মানুষকে আরেকজনের কতদিনই বা ভাল লাগতে পারে। সঙ্গী বুড়া হতে পারে, শারীরিক অক্ষমতা আসতে পারে, অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে। তাই সঙ্গী পরিবর্তন করার স্বাধীনতা মানুষের থাকা উচিৎ এবং আছেও। রাষ্ট্র আমাদেরকে সে অধিকার দেয়। কিন্তু লিজা খালা সঙ্গী পরিবর্তন করেন নাই, থেকেছেন স্বামী আবদুল জলিল ভুঁইয়ার সাথে কিন্তু পোলাও কোর্মা খেয়েছেন অন্য দোকান থেকে। এক্ষেত্রে লিজা খালা গাছেরটাও খেয়েছেন, তলারটাও কুড়িয়েছেন।
অন্যদিকে এনজিও'র ম্যানেজার দিপু ভুঁইয়া লম্বা একটা দাও মেরেছেন। খেয়েছেন তিনি কিন্তু বিল দিবেন জনাব আবদুল জলিল ভুঁইয়া। এর চেয়ে ভাল ব্যবসা আর কি হতে পারে, অন্ততঃ একজন স্বার্থপর/নারীলোলুপ পুরুষের কাছে!!! অথচ দেখুন, এই ব্লগে আমরা শুধু লিজা খালারই দোষ দিচ্ছি, জনাব দিপু'র কি কোন দোষ নাই??
এটা ঠিক যে, উভয়েরই নৈতিক স্খলন ঘটেছে। লিজা খালা তার স্বামীকে তালাক দিয়ে দিপু'র সাথে ঘর করতে পারতেন। আর দিপুরও উচিৎ ছিল, বিল না দিয়ে অন্যের মাল খাওয়ার চেয়ে নিজের বিল নিজে দিয়ে খাওয়া। তাতে সমাজ এবং কুল অভয় দিকটাই রক্ষা হত!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



