ক্লোজ আপ ১ তারকা দিনার "ও বন্ধু তুমি কই কই রে" গানটার মূল গানটা কি আফগানিস্তানী গানের আদলে করা নাকি অন্যকোন ভাষা থেকে আসা?? আমি নিশ্চিৎ নই মৌলিক গানটা কার বা কোন্ দেশের বা কোন্ ভাষার ছিল। এনিওয়ে, নিচের আফগানী গানটা শুনুনঃ
এবার ক্লোজ আপ ১ তারকা দিনার "ও বন্ধু তুমি কই কই রে" গানটা শুনুনঃ
গান/চলচ্চিত্র এর এদেশ থেকে ওদেশে আসা-যাওয়া খারাপ কিছু না, একে সংস্কৃতির আদান-প্রদান হয়, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা হয়। কিন্তু যদি কপি করা হয় তাহলে সংস্কৃত তার স্বকীয়তা হারিয়ে ফেলে। কিছু বছর আগে ভারতের এক খ্যাতনামা শিল্পী (সম্ভবতঃ আনু মালিক) আমাদের মাইলস এর একটা গান চুরি করে, হিন্দী সিনেমার অনেক গান আছে যা আরবী গান এর কপি (হয়ত অনুমতি নেয়া হয়েছে, আমার আপত্তি সেখানে নয়), সেদিন নচিকেতার "রাজশ্রী" গানটা দেখলাম আমর দিয়াব (সিরিয়া বা অন্য কোন অ্যারাব সিঙ্গার) এর গান কপি। ভারতের অনেক হিন্দী গানের বাংলা আমরা শুনতে পাই বাংলার কপি মেশিনের কারণে। একে কি সংস্কৃতির ইন্টারন্যাশনালাইজেশন বলে নাকি অন্য কিছু!!!
শিল্পীরা পাইরেসি পাইরেসি করে চিল্লায়, মানববন্ধন করে, অনেকে আবার গান ছেড়ে দেয়ার হুমকি দেয়। ভাবটা এমন যে, সবাই তাদের মেধা চুরি করছে। অথচ তারাই সব চুরির মাল আমাদেরকে খাওয়াচ্ছে।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


