অন্ধকার তবে তোমার চেয়ে প্রিয়? -প্রণব আচার্য্য
হয়তো হতে পারে !
অন্ধকারই আমার কাছে ঢের বেশী নন্দিত
অতিক্রম করে যাওয়ার মতো, সমুদ্র গভীরের কাছাকাছি
হয়তো হতেই পারে এ একটি ছেলেখেলা
কিন্তু, এই অন্ধকার, নীলগান আমারই অহঙকার।
আমি আগের মতোই আছি
এখনো আমি পাথরের পথে চিল
নিরন্তর, একা একা
এখনো রঙ খেলা করে চোখে কিছুটা ধূসর।
আমি ঠিক আগের মতোই
চোখের জল শুকিয়ে কালো সমান্তরাল
রেখা বইছে ঠিক
কালি, ধূলোমাখা শহরে ঠিক
এখানে আমার লাশ ঠিক পড়ে থাকে
ইমন, তুমি রূপ হারিয়েছ জলে
মন হারিয়েছ দারুণ অস্তাচলে
ইমন, তুমি ডুব তিয়ে যাও, ডুবে যাও
একটু লজ্জা শিহরণে, একটু প্রেম অভিমানে।
আমি বদলাইনি এতটুকু
আঘাদের পর আঘাত বিশীর্ণ করেছে, তবু
উপসনালেয়র মাঝে ক্ষীণ স্রোতা বহমান নদী
শুকিয়ে আছে জীর্ণ বৃক্ষের মতো।
আমি গলা ছেড়ে গান গাই
তোমাদের কারখানার ঝপাং শব্দে
উচ্চিরত হয় আমার অভিশাপের মন্ত্র
অবিশ্বাসের সুকোয় ওড়ে নীল ঘুড়ি
আমি আজও আছি অনেকের চোখে
ঠিক আগের মতোই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

