উড়ন্ত বাজপাখি চোখে চোখ রাখবে একবার।
একদিন ইথার থেকে ভেসে আসবে মুক্ত তরঙ্গের স্রোত
লাল নীল মদের গ্লাসে মৃদু নোনতা স্বাদ ভুলিয়ে দেবে-
শত বছর পুরোনো রক্তগ্রাসের অপুর্ণ খেদ।
সময় বড় অদ্ভুত গান গায়।
আমাদের স্বপ্ন-আমাদের শস্যক্ষেত
আমাদের শেষতম চুম্বন কপালে
বহুদিন আগে হারিয়ে যাওয়া প্রেমিকাকে
মনে করে দ্যায় নতুন করে, পুরোনো প্রেম ভেবেছিলো তারে।
এ জীবন বড় আশ্চর্য গতি!
মুখোমুখি হওয়ার যন্ত্রণা' মাঝে মাঝে দাঁড় করে দ্যায়
রক্তচক্ষু, এক মস্তক বিশিষ্ট বিশ্বাসঘাতকের মুখোমুখি
দানবের মতো আলখেল্লা, থুতনিতে ফিনফিনে দাড়ি
আমাকে জানিয়ে দ্যায়-এদেশ, এ শস্যক্ষেত সবকিছু অভিশপ্ত-
ভালোকে মচকে পায়ের তলায় চেপেছি।
বহুদিন পর বহুদিন কেটে গ্যালো
চৈত্রের শ্যাষ আলোটুকু লুটিয়ে পড়লো বেশ
একদিন নতুন করে জানালার ফাঁক দিয়ে যায় দ্যাখা
ঢেউয়ের তোড়ে রক্ত ছড়ানো নতুন সূর্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

