পাতার ফাঁকে পাতা নড়ে
নড়ে রোদের ছায়া
পর্দাগুলো কেঁপে উঠে
কেঁপে উঠে আলো, রোদ বসন্ত, মন্দ বায়ু
কাঁপিয়ে দিলো হাঁড় কাঁপানো লক্ষপ্রাণের আয়ু।
দুপুর এখন হলো বলে, ঘামছে শার্টের পিছন
তোর কারণে শুধু
তোর কারণে হেঁটে চলা, তোর কারণেই মায়া,
পাতার ফাঁকে পাতা নড়ে
নড়ে রোদের ছায়া।
তোর কারণে মন হারালাম, দিন হারালাম, সব হারালাম
তোর কারণে হলাম আমি মন্দ যুধিষ্ঠির
তোর কারণে রাত বাড়ালাম, রাগ বাড়ালাম
তোর কারণে তুফান আমি হলাম চির অধীর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

