উৎসর্গ : আমার নানা প্রয়াত প্রফেসর আবদুল জলিল
আধখোলা চশমার ফাঁকে খোলা চোখজোড়া
ডাকছে, ডাকছে, হয়তোবা ডাকছে না
চাদরজড়ানো গায়ের নোনাগন্ধে সুবাস
ডাকছে, ডাকছে, হয়তো ডাকছে না।
বেশিক্ষণ নয়, মিনিট তিরিশের আগেও তো . . .
চোখজোড়া দ্যাখেছিলো রাগীভাবে, ঘাম নুয়ে পড়েছিলো আমা হাতে
মিনিট তিরিশ আগেও যাকে আমি দাদু বলে জানতাম
আমি যাকে চিনতাম, যাকে ঘিরে থাকতাম
আমার দাদু নন আর তিনি !
কিছুক্ষণ আগেও তো ছিলেন, কিছু পর চলে গ্যালেন
নিরবতার চৌকাঠ, মরণের দরোজা. মুনকার-নাকীর...
পুলসিরাত, বিজলিপার, পাপ-পূণ্য হিসাব সব এখন বর্তমান।
অতীত থাকে কেবলই, কেবলই তার চশমাজোড়া
কেবল তাতে ছোঁয়ানো একরাশ স্নেহের দুর্দান্ত অভিশাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

