এমন কি কথা আছে যা বলি নি,
এমন রাত্রি-দিন নিরন্তর নির্বাক!
আঠারোটি বছর প'র কুয়াশা ঘেরা শহরে এসেছো,
-প্রাণের অতিথি,
প্রাণবন্ত নৈশভোজে প্রানান্তকর আমন্ত্রণ তোমায়;
তোমায় আমন্ত্রণ বন্ধ্যা নারীর আতুরঘরে,
-যে আতুরঘরে সন্তানেরা পৃথিবীর আলো খুঁজে পায় না।
এমন কি দুঃখ আছে যা দেখি নি
এমন ভঙ্গুর আকাশ নিরন্তর বৃষ্টিহীন!
কুয়াশা ছিন্ন করে এসেছো অভিশাপের আলোয়
পাড়ার ঘুপচি গলিতে তোমাকে আমন্ত্রণ,
তোমারও আমন্ত্রণ যুবকের নেশাতুর চোখে
-যে চোখে কোনো নারী স্বপ্নের জ্যোৎস্না হাতড়ে বেড়ায় না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

