অসুখের পরে,
অজস্র মিথ্যের ভিড়ে তোমায় দেবো
-নির্জলা সত্য।
অথচ অসুরেখর সময়,
হৃদয়ের উষ্ণতায়র বদলে তুমি দিয়েছো ফিরিয়ে
-হিম শৈত্য।
যতবার বলেছি বিশ্বাসের মন্ত্রে ঘর পালানোর গান,
জেনো মেয়ে, আমি ভুলেছি পথ,
ভুলেছি সকল মান কিম্বা অভিমান।
অসুখের পরে, চরম অবহেলার বদলে তোমায় দেবো
-বাঘবন্দি খেলা।
অথচ, অসুখের সময়
ব্যকুল দৃষ্টির প্রতিদানেতুমি দিয়েছো ফিরিয়ে
-অস্থির সন্ধ্যেবেলা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


