লাশকাঁটা ঘরে বসে আছি ক’জন
কারও মুখ এখানে চেনা, কেউবা অচেনা।
কারও নিখাদ ঘেন্নামাখা অভিব্যক্তি
কারও খারাপ মন বিষিয়ে ওঠে আরও
কেউবা খুঁজে মুখ বহুদিন আগে হারিয়ে যাওয়া কারুর
কেউ প্রেম খুঁজে
আবার কেউ খুঁজে নিঃশেষ হওয়া হিংস্রতাকে
একদিন এখানে কেউ জল ফেলে লাশের চোখে
একদিন কেউ লাশ হয় হতাশায় ভুগে ভুগে
একদিন কেউ অভিশাপকে করে দুর্দান্ত চুম্বন
অথবা ধরিয়ে দেয় পঁচা লাশে নতুন করে কাঁপন!
লাশ কাঁটা ঘর
অভিশাপের পর অভিশাপ এখানে কেটে গ্যালে প’র
বিষণ্নতা ছোঁয় আবক্ষ কন্টকে
তারও পরওতো লাশ কাঁটা ঘরে
লাশ ও মানুষ ঢোকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



