
একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।

লাশকাঁটা ঘরে
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
লাশকাঁটা ঘরে বসে আছি ক’জন
কারও মুখ এখানে চেনা, কেউবা অচেনা।
কারও নিখাদ ঘেন্নামাখা অভিব্যক্তি
কারও খারাপ মন বিষিয়ে ওঠে আরও
কেউবা খুঁজে মুখ বহুদিন আগে হারিয়ে যাওয়া কারুর
কেউ প্রেম খুঁজে
আবার কেউ খুঁজে নিঃশেষ হওয়া হিংস্রতাকে...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭১বার পঠিত
কমরেড
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
গভীর রাতের নিস্তব্ধ ভেঙ্গে
ট্রেনের হুইসেল, যাত্রী নামছে
কেউবা উঠছে
গার্ডের সবুজ পতাকা নাড়তেউ
দুলে উঠল ট্রেন
ছুটল গন্তব্যে
কেউ শহরে যায়
কেউবা ফিরে গ্রামে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৬বার পঠিত
তুই চলে যাবি বলে
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৩
তুই চলে যাবি বলে,
চলে যাবি তুই
রাতের ট্রেন দাঁড়িয়ে থাকে হুইসেল বাজিয়ে।
বাজে হুইসেল, বাজে হুইসেল
ঘড়্ঘড়্ শব্দ কাঁপে যান্ত্রিক পা
ধীরে ধীরে অপসৃয়মান হবি তুই
অদৃশ্য হবি ধীরে।...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৪বার পঠিত
তিনি-ই তো হতে চেয়েছিলেন সিরাজউদ্দৌলা !
২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
ফতুয়াটা আটকে আছে গায়ে লেপ্টে
এখনো অজু হয়নি, ইতিমধ্যে সেখানে
জন্মেছে হলদে ঘাস-তৃণ;
জানি, একদিন খুলবে আমাদের
রঙিণ আস্তিন
আকাশ ভেঙ্গে পড়বে সেদিন, বিষ্টি ঝরে
পড়বে তার কপাল ভেঙ্গে ঘামে
কত আর ঢুকবে তার মাথাটা...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯১বার পঠিত
শহরে এসেছো,প্রাণের অতিথি
২৪ শে জুন, ২০০৮ সকাল ৯:৫৮
এমন কি কথা আছে যা বলি নি,
এমন রাত্রি-দিন নিরন্তর নির্বাক!
আঠারোটি বছর প'র কুয়াশা ঘেরা শহরে এসেছো,
-প্রাণের অতিথি,
প্রাণবন্ত নৈশভোজে প্রানান্তকর আমন্ত্রণ তোমায়;
তোমায় আমন্ত্রণ বন্ধ্যা নারীর আতুরঘরে,
-যে আতুরঘরে সন্তানেরা পৃথিবীর আলো খুঁজে পায় না।...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৮বার পঠিত
যদি কোনোদিন মনে পড়ে যায়
২২ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৫
যদি কোনোদিন মনে পড়ে যায়
শুধূ দূর থেকে ডাক দিয়ে যেয়ো
আমি সেদিনও তোমার পাশে থাকবো।
যদি কোনোদিন মনে পড়ে যায়
সেদিনের সেই কথাগুলো স্মরণে রেখো
আলতো পায়ে সাজিয়ে রেখো আমারকে।...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১১বার পঠিত
একটি লাইন [ তৃতীয়]
২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৯
নিশ্চল আঁধার মেতেছে এসে গেরুয়া পাঞ্জাবি রাতে
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৭বার পঠিত
নামহীন
১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৫৩
স্বপ্নে স্বপ্নে পুড়ি
মৃত্যুকে পাশে ফেলে
ঘুমিয়ে পড়ছি, জেগে উঠছি, ঘুমিয়ে পড়ছি
চারদিকে নীলব্যথা-
কালোজলে নিমজ্জিত!
মাথার ওপর মায়ের নরোম হাত
দিদির প্রার্থনা ভোরের শ্যাষে
ওম শান্তি ! ওম...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৯বার পঠিত
অচেনা পথ
১০ ই মে, ২০০৮ দুপুর ১২:১৬
অ্যাতোগুলো পথ পেরিয়েও দু'জনে
আছি এখোনো অচেনা
দুই সমান্তরাল নদী মেলে না কখনো
মেলে কি ভুল করেও?
অচেনা আছি এখোনো আমরা দু'জনে
ধূসর আকাশের মতো, গাঢ়
সমুদ্রের ফেনার মতো...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২২বার পঠিত
দিদির জন্যে ছিন্নপঙতি
১০ ই মে, ২০০৮ সকাল ১১:২৩
আবেগের উচ্ছ্বাস ছিলো না অ্যাতোদিন
দিন শ্যাষ কিঙবা অবিরতির প'রই
আজ হঠাৎ ঝেঁকে বসলো মাথার ওপর
নামাতেই পারছি না, চেষ্টা যখন করছি
অনবরত বিষ্টি ঝরছে তখন,
মেঘশূণ্য
কালো নিকষ আকাশ ভেঙেগ আমার দিকে;
কতটা অসহায় এখন আমি, চলছে নিরন্তর...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১১বার পঠিত




