আমার প্রিয় পোস্ট

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

বলা নাই কওয়া নাই মায়ানমার সামরিক জান্তা সেদেশে নিষিদ্ধ করে দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও জিমেইল

০১ লা জুলাই, ২০০৬ সকাল ৮:০০

শেয়ারঃ
0 0 0

বলা নাই কওয়া নাই মায়ানমার সামরিক জান্তা সেদেশে নিষিদ্ধ করে দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও সর্ব প্রথম 2 গিগাবাইট ফ্রি ডিস্ক স্পেস প্রদানকারী মেইল সার্ভিস জিমেইল। এর ফল স্বরূপ সেদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা এ দুটি সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় পত্রিকা মিজিমার প্রকাশিত সংবাদে জানা যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায় সপ্তাখানেক ধরে এসব সাইটগুলোতে ঢুকার চেষ্টা করেও পারছে না। ঢুকার চেষ্টার করলেই জানানো হচ্ছে প্রবেশাধিকার সংরক্ষিত (Access Denied)। এতে অনেকেই তাদের গুরুত্বপূর্ণ ই-মেইল দেখতে পারছে না। ফলে সাধারণ মানুষের পাশাপাশি সবচে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদেশের ব্যবসায়ীরা।

মিয়ানমারের একমাত্র ইন্টারনেট সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বাগান সাইবারনেট জানায়, দুটি সাইটেরই প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য্ল, তথ্য আদান প্রদান রুখতে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ইয়াহু ও হটমেইল-এর মতো ওয়েবসাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বাংলা ভাষা-ভাষীদের জন্য সুখবর হল অচিরেই আসছে জিমেইলের ইউনিকোড ভিত্তিক বাংলা ভার্সন।

সূত্রঃ
BurmaNet News
http://tinyurl.com/z4mxt

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
সারিয়া তাসনিম বলেছেন: সামরিক জান্তারে বাংলা শিখাইয়া সামহোয়ার ইন ব্লগের ঠিকানা দিয়া দেন ।
দেখবেন সকল নিষেধাজ্ঞা উঠাইয়া নিজেই পিসির সামনে বইসা পড়বো
২. ০১ লা জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭
(চামহাসি) বলেছেন: কত কি আটকাইবো সামরিক জান্তারা।

বাংলায় জিমেইলের কাজ করছে কারা?
৩. ০১ লা জুলাই, ২০০৬ বিকাল ৫:০৭
নাহিদ বলেছেন: ওদের লাগবো না...আইটি মিনিস্টার আর সাইফুর রহমানকে খবর দেন..ওনার এই সাইটের ওপর ট্যাক্স ধার্য করবো!!!
Saturday, 01 Jul 2006 16:14
৪. ০২ রা জুলাই, ২০০৬ রাত ৩:০৭
সাইফ ভুইয়া বলেছেন: এ না হলে সামরিক জান্তা হয় কি করে?
৫. ০২ রা জুলাই, ২০০৬ রাত ৩:০৭
ঝরা পাতা বলেছেন: সামরিক জান্তারাই তো অগ্রগতির হন্তা(রক)।
৭. ০২ রা জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
হাবিবমহাজন বলেছেন: হুম.ম..... বুঝছি........সারিয়া সামহোয়্যাইনব্লগের প্রেমাসক্ত

চশমা হাসি,
জিমেইলে বাংলা ইন্ট্রিগ্রেশনের কাজ বাংলাদেশে বসেই করছে কিছুউদ্যোমী ও সৃষ্টিশীল তরুন। কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তার প্রয়োজনীয়তা বিদ্যমান বলে এখনই আর বেশী কিছু বলতে পারছি না।

বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে ভাই। সময়মতো ঠিকই জানিয়ে দিব।
৮. ০২ রা জুলাই, ২০০৬ দুপুর ২:০৭
অতিথি বলেছেন: আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হইলে তো সামহোয়্যারইনরেই নিষিদ্ধ করতাম ....
কত গুরুত্বপূর্ন কাজ ফেলে যে এখানে মাঝে মাঝে বসে থাকি... লোল!

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিভৃতচারী
প্রগতিশীল


সচেতন ও সুখী সমাজের স্বপ্ন দেখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ