আমার প্রিয় পোস্ট

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি

০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:১৯

শেয়ারঃ
0 0 0

গণতান্ত্রিক সমাজে সুস্থ বিতর্ককে সব সময়ই স্বাগত জানানো হয় এবং জানানো উচিত। সুস্থ সমালোচনা মানুষকে বা কোনো প্রতিষ্ঠানকে ত্রুটিমুক্ত হতে সাহায্য করে। আবার হিংসার বশবতর্ী হয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা সমালোচনা হলে সমালোচকরা মানুষের সন্দেহভাজন ও নিন্দাভাজন হতে পারেন। তাই সুস্থ সমালোচনা সবারই কাম্য। কিন্তু অকারণ সমালোচনা হলে যিনি সমালোচনা করেন এবং যার সমালোচনা হয়, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।

অকারণ সমালোচনা মানুষকে বিভ্রান্ত করে। তবে এও সত্য, বার বার মানুষকে বোকা বানানো যায় না। একসময় অকারণ সমালোচনার সব জারিজুরি ফাঁস হয়ে পড়ে। সমালোচকদের উদ্দেশ্য সমপর্কে মানুষ অবহিত হয়। এমন সমালোচনা প্রকৃতপক্ষে নিন্দার পর্যায়েই পড়ে। সে ক্ষেত্রে এ ধরনের সমালোচনাকারীরা নিন্দুক হিসেবেই চিনহিত হতে পারেন। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অকারণে সমালোচনার শিকার হয়, তারা বা সেই প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন হয়। এমন পরিস্থিতি কতটা দুর্ভাগ্যের, ভুক্তভোগীরাই শুধু তা উপলব্ধি করতে পারেন।

ভুলত্রুটি নিয়েই মানুষ ও মানুষের প্রতিষ্ঠান। তবে ভুলের পৃষ্ঠপোষকতা ও লালন যদি করা হয়, তবেই সর্বনাশ। ভুল থেকে শিক্ষা নিয়ে শুদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আর বলতে হবে কবির ভাষা "তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি"।

 

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:২৩
অতিথি বলেছেন: আমার বাজে কথায় কান দিবেন না
২. ০৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:২৯
রাকিব হাসনাত সুমন বলেছেন: সমালোচনার দরকার কি.. শুধু ভালো কে ভালো বলুন আর খারাপকে খারাপ বলুন...... গঠনমূলক পর্যালোচনা করুন.... রাজাকারদের ঘৃনা করুন..... শিশুদের হ্যা বলুন...
৩. ০৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৩৪
হাবিবমহাজন বলেছেন: হাবিব ছোটলোক,
আপনার বাজে কথা কি?

রাকিব হাসনাত সুমন,
সত্যি কথা, ন্যায্য কথা। ধন্যবাদ

৪. ০৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৩৫
অতিথি বলেছেন: মাগার অন্ধদের ফ্লেডিং বন্ধ অইব কেমনে?
৫. ০৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৩৮
হাবিবমহাজন বলেছেন: গাঁন্ধীপোকা,
ফ্লাডিং বলে কিছু না দেখলেই হয়। আপনারতো অসুবিধা হওয়ার কথা না। আপনিও পারলে ফ্লাডিং করেন। মানা করছে কে?
৬. ০৫ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৯
সদরুল বলেছেন: মনে হল পাঠ্য পুস্তকের বই পড়ছি, জটিল।
৭. ০৫ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৪১
সদরুল বলেছেন: হাবিব ভাইয়া, পোস্টের ছবিটা কি সাদা কাউয়া?
৮. ০৫ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:৩৪
অতিথি বলেছেন: আপনার সঙ্গে একই মত। আসুন আমরা কবির ভাষা বলি- তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। কিন্তু কথা হচেছ কেন বলব? কবি মাইন্ড খাবেনাত?
৯. ০৬ ই অক্টোবর, ২০০৬ রাত ২:০৪
দুলাভাই বলেছেন: হাবিবমহাজন,
এজন্য আপনি আমার সবচেয়ে প্রিয় ব্লগার।

 

মোট সময় লেগেছে ০.৯৭৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিভৃতচারী
প্রগতিশীল


সচেতন ও সুখী সমাজের স্বপ্ন দেখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ