আমি কিছুতেই বুঝতে পারিনি। কিছুতেই ভুলতে পারছি না সেই মুহূর্তের কথা। প্রকৃতি বলে সব দোষ নাকি আমার। ওটুটুকু বয়সে কি এমন বুঝার ছিলই বা আমার।
সবসময় উঠোনের এক কোনে পড়ে থাকতে দেখেছি এক জোড়া লাল টকটকে গোলাপ।তার পাশেই সে থাকতো দাড়িয়ে। তখনো কিছু বুঝিনি আমি। মাঝে কেটে গেল দুই বছর। এরপর কৈশরে পা দিলাম। তখনো সে ফুল উঠোনের ঠিক সেই কোনেই রাখতো। কিছুই বদলায় নি। তবে তখোন সে দুই চারটি কথা বলে উপন্যাসের বই হাতে গুজে দিত। তখনো কিছুই বুঝিনি আমি। সেই থেকে বই পড়ার প্রতি দিন দিন আসক্তি বেড়ে গেল। উপন্যাসের বই পড়তে না পারলেই যেন মন খারাপ হয়ে যেত। কিন্তু এমন কোন দিন যায়নি যে আমি তাকে দেখেনি। সপ্তাহে একটি করে বই সেটাও যেন সে কিছুতেই ভুলত না।
সব কিছু ঠিকভাবেই চলছিল এক বছর। হঠাৎ তার দেখা নেই। গোলাপের প্রতি প্রেম আমার সেই তিন বছর ধরে। গোলাপের দেখাও যে পাচ্ছি না। এক সপ্তাহ পর সে দাড়িয়ে আছে উঠোনের ঠিক সেই কোনায়। কিন্তু আজ ফুল ছড়ানো নেই। অবাক হলাম আমি। তার চোখের দিকে চোখ পড়তেই দেখলাম তার চোখ বেয়ে জলের অঝোড় বন্যা। সে নিশ্চুপ কিছুই বলছিল না। অবশেষে নিস্তব্ধতা কাটিয়ে বলল চলে যাচ্ছি। আমি বললাম না, কোথায় যাচ্ছো! সে পিছন ফিরে বারবার তাকাচ্ছিল। আমি কিছুই বলেনি। আমি তখনো বুঝতে পারিনি।
মাঝে মাঝে তার কথা মনে পড়ে। একটা শূন্যতা অনুভব করতে শুরু করি। এক বছর কেটে গেল এরপর আমি যৌবনের সিড়িতে পা রাখলাম। শূন্যতার মাত্রা দিন দিন বেড়ে চলছে। এখোন তাকে অনেক দেখতে ইচ্ছা করে। খবর নিয়ে জানলাম তারা একেবারেই চলে গেছে। হয়ত সে কোন দিন আসবে না। এখোন বুঝি আমি সেই মুহূর্তের মানে। কত না অভিমান সে করেছিল সেই দিন। আমারই বা কি দোষ ছিল, সে কেন আমাকে বুঝিয়ে বলল না।
তবে আমি এখোন অপেক্ষায় আছি তার গোলাপের জন্য, তার বইয়ের জন্য এবং তার ভালবাসার জন্য।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।