সস্তায় চা খাওয়ার দিন শেষ !
দিনে দিনে চা উৎপাদন কমে আসছে। মালিক পক্ষ অধিক মুনাফার জন্য রাবার চাষের দিকে ঝুকে যাচ্ছেন। এক কিঃগ্রাম চা উৎপাদন করতে যে ব্যায় হয়। তার পাঁচ ভাগের এক ভাগ ব্যায় হয় রাবার উৎপাদনে। যেখানে প্রতি বছর চা উৎপাদন বাড়ানোর কথা। সেখানে সংকোচিত হচ্ছে বাগান ও উৎপাদন।
সেদিন আর বেশী দুরে নয় যেদিন চা আমদানী করতে হবে।
চা উৎপাদন ব্যায় বেশী হওয়ার কারনে চা উৎপাদন বিমুখি আচরন চা শিল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সন্দেহ থেকে যায় । চা শিল্প পাট শিল্পের মতো বন্ধ হয়ে যায় কিনা। যদি তাই হয় তাহলে এর সাথে জড়িত প্রায় ৫০ লাখ সুবিধা ভূগি মানুষ না খেয়ে মরে যাবে। এখনো চা বাগান অধ্যুষিত এলাকায় বেকারত্ব সমস্যা প্রকট। তারা চা বাগান সন্নিকটে অবস্থিত শহরগুলোতে গিয়ে রিক্সা শ্রম বা কায়িক শ্রম দিয়ে কোন মতে জীবন যাপন করছে। কিন্তু শহর থেকে দূরে দুর্গম এলাকার বেকার চা শ্রমিক জনগোষ্টি মানবেতর জীবনযাপন বড়ই করুন। তাদের চা বাগানে নিয়মিত কাজের জায়গা কমে আসছে। রাবার প্রকল্পে কায়িক শ্রম চা বাগান হতে কম প্রয়োজন হয়। এই জনগোষ্টি অতিরিক্ত অন্য কোন কাজ করতে পারেনা । কারন তারা ভালো ভাবে বাংলা বলতে পারে না। সরকারী নীতিমালা ফলো না করে যদি সব দেশী-বিদেশী কোম্পানীএবং চা বাগান মালিকগন রাবার উৎপাদনে দিকে ধাবিত হয়। তার আগে তাদের, উচিত হবে তাদেরকে এই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর ব্যবস্থা করা। তার সাথে সাথে বিকল্প কর্মসংস্থানের জন্য যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা করা।
তা না হলে আমরা নিকটস্থ শহরের মানুষগুলো মারাত্বক সামাজিক সমস্যার মুখোমুখি হবো। যে সমস্যার দায় মালিক পক্ষ নেয়ার জন্য প্রস্তুত নাও থাকতে পারে। এখনও সময় আছে যদি চা উৎপাদনের জমি রাবার বাগান গ্রাস না করে ।তাহলে এই সমস্যা গুলো বিলম্ভে আমাদের সামনে উপস্থিত হবে। তখন এমনও দিন আসতে পারে এক কাপ চা কিনতে হবে চড়া দামে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।