আমি একজন সুনাম ধন্য গরু উপখ্যান খ্যাত সামাজিক অবয়বের পরিবর্তনের অঙ্গিকার নিয়ে দায়িত্বে অবহেলিত না হয়ে যখন অবহেলিত থেকে যাই। গরু যখন তার সামজিক দায়বদ্ধতার কোন প্রয়োজন না থাকা সত্বেও তার জীবদ্দসায় যা দেয় তার প্রতিদানে মেলে ঘাস। তারপর তাকে অনেকে করুনা করে গরু বলে গালি গালাজ করতে কোন লজ্জাবোধ করে না। গরু একটি সামাজিক প্রাণী বটে। কিন্তু তার সামাজিক দায়বদ্ধতার কোন প্রয়োজন নাই। সে সমাজ কে কলুষিত করে না।
গরু তুমি মহান গরু দীর্ঘজীবি হও।
আনথ্রাক্স দিয়ে আমার অবশিষ্ট সুনাম নষ্ট করার যে ষড়যন্ত্র চলছে তার নিন্দা জানাই।
যখন আমি দেশের প্রয়োজনে আমার সংসার ভেঙ্গেও দেশের অর্থনীতিতে অবদান রাখি দেশকে সচল রাখতে সাহায্য করি কিন্তু একজাতীয় দূর্নিতি পরায়ন সাংবাদিক / এডিটর বৈদেশিক ষড়যন্ত্রে চামড়া শিল্পকে বিদেশের হাতে তুলে দেয়ার জন্যে আমাকে নিয়ে আনথ্রাক্স নামক ষড়যন্ত্র শুরু করে । আমার কথা না হয় বাদ দিলাম আমার সাথে প্রায়২০ লক্ষ পরিবার কে আর্থিক সংকটের সামনা সামনি করে দিল।
একটামাত্র টিভির নিউজ আমাকে গরু জাতীকে এক মহা বিপর্যয়ের ফেলে দিল। যখন আমি হচ্ছিলাম রপ্তানী মুখি।
যেভাবে ফার্মের মুরগি রপ্তানীর সময় চলে আসে বার্ডফ্লু । দূর্ভাগ্য আমাদের দেশীয় সংবাদ দাতাদের তারা তাদের পত্রিকায় বা টিভি রিপোর্টিং এ সংবাদ গুলো কে এমন ভাবে প্রচার করে যে মানূষ আতংকিত হয়ে পড়ে। এই আতংক ছড়ানোর দায়ে কোন সংবাদ দাতা কে গ্রেফতার করা হয় না।
আমাদের দেশীয় বুদ্ধিজীবিরা যখন যেটা পায় সেটা নিয়ে পেচাল পারে। তার সত্যতা যাচাই করে না।
আমার কয়েকটি প্রশ্নের উত্তর প্রাণী বিজ্ঞানীরা দিতে পারবেন কি?
প্রশ্ন ১। বাংলাদেশ কি শীত প্রধান দেশ।
প্রশ্ন ২। বাংলাদেশে কি আনথ্রাক্স ভাইরাস উৎপাদন করে।
প্রশ্ন ৩।বাংলাদেশ কি তার টিকা উৎপাদন করে।
প্রশ্ন ৪। কোন জাতীয় গরুতে আনথ্রাক্স সংক্রমন হয়।
প্রশ্ন ৫।বাংলাদেশ গরু মাংস কোন দেশে রপ্তানী করে।
প্রশ্ন৬।রপ্তানী যোগ্য গরু কোন দেশ থেকে আসে।
প্রশ্ন ৭। বাংলাদেশের আবহাওয়ায় কি আনথ্রাক্স টিকে থাকতে পারে।
প্রশ্ন ৮। ফার্মের মুরগী এবং ফার্মের গরু তার টিকা সরবরাহ করা কার দায়িত্ব ।
প্রশ্ন ৯। সংবাদের সত্যতা যাচাইয়ের জবাবদিহিতা কার।
প্রশ্ন ১০। আন্তর্জাতিক ভাবে যদি একটা ষড়যন্ত্র হয় , চামড়া শিল্পকে ধ্বংস করার তার দায়িত্ব কে নিবে সংবাদ পত্র , সরকার না পশু সম্পদ।
আমি সাংবাদিক দের ঘৃণা করতে শুরু করেছি সংবাদের বস্তু নিষ্ট পরিবেশন না থাকার জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


