মেঘের রাজ্যে বান ডাকে আজ শ্রাবন জলের ধারা
হরেক কদম কন্যারা হায় লজ্জা মেখেই সারা
বুনো ঘাসের নিদাঘ বনে উদাস বায়ু ধায়
বাসক বনের হৃদয় পোড়ে বিজলি মেয়ের মায়
নাড়িয়ে দিয়ে ঝাউবনের ঐ দুষ্টু শাখার দুল
সন্ধ্যে নামে দুই কপোলে উড়িয়ে তোমার চুল
রিম ঝিম রিম বাদল হাসে টুপ টুপা টুপ জল
নবনবতী জলগুলো আজ দুই পায়ের ঐ মল ........... ''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

