somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে বৃষ্টি .......... তোরে ছুঁইনা কতোদিন .........

২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আহারে বৃষ্টি ......... তোরে ছুঁইনা কতোদিন .........

শৈশবে বর্ষার রঙ কেমন আশ্চর্য রঙিন। টিনের চালে বৃষ্টির ঝুম ঝুম শব্দ শুনে গভীর রাতে ক্ষনিকের ঘুম ভেঙে যাওয়া । মাঝে মাঝে পাশের জংলা বাশঁবাগানে বাতাসের শো শো শব্দ। তাতে ঘুম যেন আরও গভীর হয়ে আলগোছে চোখের পাতায় এসে ভর করে । ........... তখন হঠাৎ মেঘের গুমগুম শব্দে চমকে উঠে মায়ের গলাটা জড়িয়ে ধরা । পরদিন সকালের আকাশটা যেন সদ্য ধোয়া কোন নীল বিছানার চাদর । চকচকে রোদের আলোয় নারকেলের লম্বাটে পাতাগুলো যেন হেয়ালি রাজপুত্রের বর্শার ফলার মতো চকচকে ............

আরো কিছুদিন পার হলে বৃষ্টির ফোটাঁগুলো যেন চুম্বকের মতো আকর্ষন করে খেলার মাঠে। দুরন্ত কৈশোরের ফুটবল, কাদাজলে লুটোপুটি করে সারা দুপুর পার করে খরস্রোতা ছোট্ট নদীতে উদ্দাম স্বাধীনতা ........... অত:পর ভয়ে ভয়ে বাড়ির উঠোনে পা দেবার সাথে সাথে মায়ের মিষ্টি বকুনি ..........

অত:পর শরতের আকাশনীল মেঘদল এসে একটানে আমার বৃষ্টির ফোটাঁগুলোর রঙ যেন আর একবার বদলে দেয়। তখন তা হয়ে ওঠে মেঘকন্যার হাতের সেই আশ্চর্য নীল চুড়ির মতো । আমি জানালায় দাড়িয়ে সেই অদ্ভুত বৃষ্টির শব্দ শুনতে শুনতে যেন গহীন অরন্যে হারিয়ে যাই। সেখানে কদমের মৌ মৌ গন্ধে বৃষ্টির শব্দের সাথে নীল চুড়ির রিমঝিম শব্দ যেন মিলেমিশে একাকার হয়ে যায় ...........

সেই শব্দ শুনতে শুনতে আমার বর্ষা কাটে, শ্রাবন কাটে .......... ধীরে ধীরে বৃষ্টির রঙ যেন ধূসর হয়, মলিন হয় ........ অত:পর ভাঁজ পড়া চোখে বৃষ্টির ফোটা আর চোখের ব্যর্থতা একাকার হয়ে যায় .......... আমি আবার কল্পনায় শৈশবের টিনের চালে বৃষ্টির শব্দ শুনি , কড়কড়ে মেঘদলের আওয়াজ তাচ্ছিল্য করে দুরন্ত খরস্রোতায়া ঝাপ দেই, খালি পায়ে হন্যে হয়ে খুজি একগাছি নীলচে চুড়ির শব্দ .............

অত:পর জানালাটা বন্ধ করে পুরোনো শালটা গায়ে জড়িয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যাই। বাইরে তখন তুমুল বৃষ্টি........... কিন্তু আমার আর সেই বৃষ্টিতে ভেজা হয়না ........

সময়ের সাথে সাথে তখন বৃষ্টির ফোটাঁগুলো বর্নহীন .........



আহারে বৃষ্টি , তোরে ছুইঁনা কতোদিন .............
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×