আমার প্রিয় পোস্ট
- মহাবিশ্বের সৃষ্টি এবং ঈশ্বর নিয়ে স্টিফেন হকিং এর সর্বশেষ বই “দি গ্র্যান্ড ডিজাইন” এর সার-সংক্ষেপ/রিভিউ - বিলাশ বিডি
- সেকেন্ডারিতে যারা শেয়ার ব্যাবসা করতে চান , তাদের জন্য লিখা। **নবীন শেয়ার ব্যাবসায়ীদের বলছি। - কগচডড
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- ই-বুক কালেকশন মাসুদ রানা সিরিজ - নাজির
- আমি লুল!
- তামিম ইরফান
- টেকনাফ ও কক্সবাজার মুহূর্ত - আকাশ অম্বর
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- হনুফার জন্মদিন এবং বান্দরবান নিয়ে কিছু কথা - আউলা
- অবশেষে ৫০
- তামিম ইরফান
- ফিরে এসো - মুকুল
- নবীনদের জন্য - নাদান
- একটু একটু শরীর একটু একটু আলো - অশোক দেব
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- একটি প্রশ্নের সৃষ্টি - তামিম ইরফান
- বাদল দিনের রোদেলা ফুল ! - রাগ ইমন
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- উৎসর্গ: আউলা - চানাচুর
- প্রাপ্তির আনন্দ - তামিম ইরফান
- ........আমার কাজলা দিদি! - সাতিয়া মুনতাহা নিশা
- শূন্য.. .. .. - টিকলি
- ছায়া মানবী - নাদান
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- খুব ইচ্ছে করে খাতার জমিনে আজ কবিতা আঁকি - মুকুল
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে ----- (শ্যামল মিত্র) - বিষাক্ত মানুষ
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- আমার সময়গুলো----- - বিষাক্ত মানুষ
- চারিদিকে শুধু ভাঙ্গনের শব্দ শুনি..../ইমন। - শফিউল আলম ইমন
- teardrops on my guitar - নিলা
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
- চিকনমিয়া
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- মাগনা বাংলা বই পড়ার সুযোগ - শরীফ উদ্দীন
কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি
০৮ ই জুন, ২০০৮ রাত ১:৪৫
![]()
আমি যখন খুব ছোট তখন মায়ের মুখে তার গল্প শুনতাম। তার কথা বলে বলে মা আমায় ঘুম পাড়িয়ে দিত। না খেতে চাইলে বলতো তার কথা ............ কখনো খুব দুষ্টুমি করলে বলতো ----- ''সে তো এতো দুষ্টু ছিল না । সে ছিল আমার লক্ষী মা , তুই কেন আমাকে এতো কষ্ট দিস বাবা? ''
........ এই কথা শুনে আমি দুষ্টুমি বন্ধ করতাম। মায়ের বুকে মুখ লুকিয়ে তার কথা আবার শুনতে চাইতাম। তখন মা ছলোছলো চোখে আমাকে তার কথা বলতো। বলতো সে কেমন করে পূবের ঘরের সিড়িতে বসে মাথা নাড়িয়ে নাড়িয়ে ছড়া আবৃত্তি করতো, একুশে ফেব্রুয়ারী এলে কেমন করে সে সালাম সালাম হাজার সালাম গানটা গাইতো, কেমন করে সে রংপেন্সিল দিয়ে ক্যালেন্ডারের পাতায় আকিঁবুকি করতো ............ আকাশে বোউউউ শব্দ করে উড়োজাহাজ উড়ে গেলে সে কেমন করে ছলোছলো চোখে অবাক হয়ে তাকিয়ে থাকতো ......................
সে ......... সে ছিল আমার হারিয়ে যাওয়া একমাত্র বড় বোন , যে কিনা আমার জন্মের একবছর আগে মাত্র তিন বছর বয়েসে ডিপথেরিয়া হয়ে মারা গিয়েছিল .........
সেই থেকে আমি কখনো বড়বোনের আদর পাইনি। কাউকে বড়পা বলে ডাকার সুযোগ হয়নি। আচ্ছা তাকে কি আমি বুবু ডাকতাম ?? নাকি আপা???? .......... মনে পড়ে ক্লাস সেভেনে থাকার সময় দাদুর লাইব্রেরী থেকে যখন প্রথমবারের মতো 'পথের পাঁচালি' পড়লাম তখন দূর্গার কথা মনে করে অনেকক্ষন কেদেঁছিলাম ।
শৈশব ব্যতীত আমার মাকে কখনো তার কথা বলতে শুনিনি। পারিবারিক আলোচনায় কখনো তার কথা উঠলে মা আর সেখানে থাকতো না । সেখান থেকে চলে যেত। আর তার মৃত্যুবার্ষিকী এলে মা সারাটি দিন মন খারাপ করে থাকতো।আর একটু পর পর এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। সেদিনটায় আব্বু বাসায় থাকতো না । অনেক পরে বুঝেছিলাম , আব্বু আসলে আম্মুর কাছ থেকে সেই দিনটায় পালিয়ে বেড়াত ..........
অবশেষে আমি যখন ক্লাস টু তে পড়ি তখন মা দু'সপ্তাহের জন্য কোথায় যেন চলে গেল । আব্বুকে জিজ্ঞেস করে জানলাম , মা হসপিটালে গেছে। ক'দিন পরেই আমার জন্য একটা ছোট্ট বাবু নিয়ে চলে আসবে। ....... কিন্তু আমার যেন আর সেই ক'দিন কাটতে চায়না। অবশেষে একদিন বাসায় অনেক হৈ চৈ শুনতে পেলাম। দোতলার বারান্দা দিয়ে উকি দিয়ে দেখি মা ........ । তার কোলে তোয়ালেতে জড়ানো একটা ছোট্ট জীবন্ত পুতুল । কেমন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে ........... মাঝে মাঝে ঘুমের ঘোরে কেদেঁ উঠছে। তার কান্না দেখে আমারো কান্না পেয়ে গেল ......... আমি দুহাতে চোখ মুছতে মুছতে আমার ছোট্ট বোনটাকে আরো ভালো করে দেখার জন্য মায়ের গা ঘেষেঁ দাড়ালাম ............
ধীরে ধীরে আমার বোনটা আমার একমাত্র খেলার সাথী হয়ে উঠলো। মা রান্নাঘরে গেলে আমি চুপিচুপি বিছানার পাশে এসে দাড়াতাম। দাড়িয়ে দাড়িয়ে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতাম। ও আর একটু বড় হলে কথা বলতে শিখলো ।
আমার ডাকটিকিটের খাতাটার উপরেই ছিল ওর রাজ্যের আকর্ষন। আর আমিও ছিলাম নাছোড়বান্দা। আমার সাধের খাতাটায় উল্টাপাল্টা আকিবুঁকি করে নস্ট করবে!!!! কক্ষনো না !!!! শেষে ও ভ্যা করে কান্না শুরু করে কয়েকটা পৃষ্টা টান দিয়ে ছিড়ে ফেলতো........ । ছেড়া খাতার দিকে তাকিয়ে আমার চোখ ছলোছল করতো। শেষে মা এসে আমাদের দুজনেরই কান্না থামাতো.............
এখন আমার সেই পিচ্চি বোনটা কত্তো বড় হয়ে গেছে । ক্লাস নাইনে পড়ে । আমাকে ফোন করে ওর ক্লাসের মজার মজার সব ঘটনা শোনায় । সাতকাহনের দ্বিতীয় পর্বটা যে মোটেও প্রথমটার মতো ভালো হয়নি সেটাও বলে .............. তখন আমি এই সাড়ে পাচঁ হাজার মাইল দূর থেকে আমার বোনটার কথা কল্পনা করি। কল্পনায় দেখি ও বেনী দুলিয়ে বান্ধবীটার সাথে হাত নেড়ে নেড়ে কথা বলতে বলতে স্কুলের গেট দিয়ে বের হচ্ছে । প্লেটে সবজি না দেয়ার জন্য মার কাছে কাকুতি মিনতি করছে। বারান্দায় বসে বসে গম্ভীর মুখে সাতকাহন পড়ছে ...............
তখন আমি আমার সেই হারিয়ে যাওয়া 'কাজলাদিদির' কথা কিছু সময়ের জন্য হলেও ভুলে যাই।
কিন্তু .......... কিন্তু মাঝে মাঝে যখন সেই সালাম সালাম হাজার সালাম গানটার সুর ভুল করে ভেসে আসে ,............
আকাশে বোউউউ শব্দ করে কোন উড়োজাহাজ উড়ে যায় ...........
ক্যালেন্ডারের পাতায় কোন কাচাঁ হাতের আকিবুকি দেখি , কিংবা দূর্গা আর অপুর সেই রেললাইনে দাড়িয়ে হাত ধরাধরি করে দূর দিগন্তের পাড়ে অবাক হয়ে তাকিয়ে থাকার দৃশ্য মনের পর্দায় ভেসে উঠে .................. তখন আবার আমার সেই হারিয়ে যাওয়া বড় বোনটির কথা মনে পড়ে ............
আসলে কিছু কিছু কষ্ট এবং অভাব আছে যেগুলো কোনদিন , কোনকিছুর বিনিময়েই পূরন করা যায় না ....................
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৮ রাত ১:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ পলাশভাই .........
হনলুলু বলেছেন:
আউলাদি আমার ছোট বোনটাকে নিয়ে একটা পোস্ট দিতে বলেছিল । তখন এইটা লিখে ফেল্লাম ......... তাই এই পোস্টটা আউলাদিকে উতসর্গ করলাম ........
আসলেই................
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ কানু ভাই ..........
লেখক বলেছেন: ভাই বোনের সম্পর্কে আবার গরীব ধনী কি ????
এইসব সম্পর্ক কোন মাপকাঠিতে বিচার করা যায়না ..........
রন্টি চৌধুরী বলেছেন:
ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টিদা ..........
লেখক বলেছেন: মাগো আমার শোলকবলা কাজলাদিদি কই ..........
মানুষ বলেছেন:
সবাই এতো কষ্টের পোষ্ট দেও কেন? মন খারাপ হয়।
লেখক বলেছেন: কি করবো !!!
মাঝে মাঝে কষ্ট ছাড়া অন্য কোনকিছু বের হয়না ..........
পড়ার জন্য ধন্যবাদ মানুভাইয়া .......
তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কারও অস্তিত্ব না দেখলেও তাকে অনুভব করা যায়।
আর আমাকে উৎসর্গ করেছো আমি খুবই অবাক হয়েছি, তোমার লেখা সবসময়ই ভাল লাগে।
লেখক বলেছেন: মন খারাপ করে দেয়ার জন্য সরি ।
আপ্নি না বললে হয়তো এই পোস্টটা কোনদিন লেখা হতোনা ........
পলাশমিঞা বলেছেন:
কোথায় আছ? আমার বড় বোন নেই। খুব সুন্দর লিখেছ।
লেখক বলেছেন: লন্ডন আছি পলাশভাই ........
লেখক বলেছেন: আমিও মজার কোনকিছু লেখার জন্যই বসেছিলাম । কিন্তু কিভাবে কিভাবে যেন এইটা লিখে ফেল্লাম .........
লেখক বলেছেন: মন খারাপ করে দিলে সরি ....... ![]()
সে আমার ছোটবোন...
বড় আদরের ছোটোবোন...
আমারও একটা ছোটবোন আছে...
দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে...
লেখক বলেছেন: হ্যা ... ছোটবোনটাই আমার সব ......
লেখাটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তারিক ভাই ..........
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ও যে আমার কী , তা বলে বোঝানো যাবে না .......
অনেকদিন ওকে দেখিনা , তাই মাঝে মাঝে খুব খারাপ লাগে ..........
পলাশমিঞা বলেছেন:
ইমেইল দাও, কথা বলবো।
পলাশমিঞা বলেছেন:
আরে শুন অনলাইন আস, চ্যাট করবো।
লেখক বলেছেন: আপ্নি তো মনে হয় লন্ডন আছেন ........ তাইনা ????
আর এখন একটু বাইরে যাচ্ছি খুব জরুরী কাজে । তাই এই মুহূর্তে নেটে আসতে পারছি না
ফোন নাম্বার দিয়েন, কথা বলবো .....
একরামুল হক শামীম বলেছেন:
হুদয়ের অনুভতিগুলো জামিয়ে রাখি
জানি কেবল তোমার তরে
একদিন বুকের পাজর ভেঙ্গে ভেঙ্গে
যদি দেখে তুমি, কোন অবসরে।
কাজলাদি, যদি চাঁদ উঠে ঐ আকাশে
যদি জ্যোসনায় ছেয়ে যায় ধরা,
তুমি একবার ধরবে কি হাতটা আমার?
হবে একসাথে বসে সারারাত গল্প করা!!
এইমাত্র লেখা ছোট্ট কবিতাটি উৎসর্গ করলাম হনলুলুকে।
লেখক বলেছেন: কবিতাটা অনেক সুন্দর হৈছে শামীম ...........
তোমারে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ...............
লেখক বলেছেন: মন খারাপ করে দেয়ার জন্য সরি .............. ![]()
নিহন বলেছেন:
মনটা খারাপ হইয়ে গেলো ।
লেখক বলেছেন: সরি .........
পড়ার জন্য নিহনকে ধন্যবাদ ..........
চিটি (হামিদা রহমান) বলেছেন:
বড় আনন্দ নিয়ে লেখাটা পড়তে বসেছিলাম...............।মনটা খারাপ হয়ে গেলো। যদিও লেখাটা চমৎকার.......
ছোট বোনের জন্য অনেক অনেক আদর রইলো।
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ছোটবোনটাকে আপনাদের আদর পৌছে দিলাম আপু ...........
আপনাকেও অনেক শুভেচ্ছা ..........
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ বিমা ভাই .........
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এতোবড় লেখাটা পড়ার জন্য ..........
লেখক বলেছেন: ![]()
মৈথুনানন্দ বলেছেন:
বোনকে নিয়ে ছোটোবেলার মজার মজার ঘটনা নিয়ে লেখ।
লেখক বলেছেন: আচ্ছা লিখব ..............
পড়ার জন্য মৈথুদা কে অনেক ধন্যবাদ ........
েজবীন বলেছেন:
মনছোয়াঁ লেখা .... খারাপ লাগছে অনেক.....জানি না কেন.. তোমার দিদির জন্যে নাকি ওমন আরো কারো কথা মনে করে.....
ভালো থাকো....
লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন আপু .........
আপনিও অনেক ভালো থাকবেন ........
রেটিং বলেছেন:
আমারও একবোন মারা গিয়েছিল জানি না সে কেমন হত বেছে থাকলে, আম্মার কি আজও তার কথা মনে পড়ে কিনা জানি না, আপনার চোট বোনের প্রতি ভালবাসা জানালাম, আমার কোন ছোটবোন নাই, কারন আমিই ছোট।
লেখক বলেছেন: রেটিংদা আপনাকে অনেক ধন্যবাদ ..........
আমার ছোটবোনটাকে আপনাদের ভালোবাসা জানিয়ে দেব ......
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুলদা ..........
আপনিও অনেক ভালো থাকবেন ......
লেখক বলেছেন: আচ্ছা দিব ........ ![]()
চানাচুর বলেছেন:
...................ভাল হয়েছে।
লেখক বলেছেন: তোমারে থেঙ্কু ........ ![]()
লেখক বলেছেন: মন খারাপ করে দেয়ার জন্য সরি
আর পড়ার জন্য অনেক ধন্যবাদ ..........
দ্বিধা বলেছেন:
দুর্দান্ত...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দ্বিধা ভাই ..........
লেখক বলেছেন: ভালো আছি আউলাদি ............ ![]()
নতুন নামটা যে কী হয় তা নিয়া টেনশন লাগতেছে .......... ![]()
লেখক বলেছেন: একটা নাম হৈলেই হৈল ........... কোন সমস্যা নাই ..........
লেখক বলেছেন: হোকে ........ ![]()
লেখক বলেছেন: তোমারে অনেক ধন্যবাদ তামিম .........
প্রিয়তমা বলেছেন:
খুব খুব খুব ভালো লেগেছে...আর ছোট্ট বোনটার জন্য অনেক শুভ কামনা রইল...
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ তমা আপু ..........
ভালো থাকবেন .......... ![]()
পলাশমিঞা বলেছেন:
অনলাইন আস গপসপ করব। কেমন আছ?
লেখক বলেছেন: জ্বি ভালো আছি ........ ![]()
আপনি ভালো আছেন পলাশভাই ????
আমি প্রক্সি ইউজ করি দেইখা ''মেসেন্জার বেটা '' কয়েকদিন ধরে কাজ কর্তেছে না ......... ![]()
লেখক বলেছেন: আমি ইউকে তে আছি ........
লেখক বলেছেন: ও আচ্ছা ..........
আমি camberley আছি .......... ![]()
লেখক বলেছেন: আমি যাই ......
কালকে অনেক সকালে উঠতে হৈব ....... ![]()
ঠা ঠা ....... বাই ....... ![]()
পলাশমিঞা বলেছেন:
আমার শ্বশুরবাড়ি Reading আসালে দেখা করবো। ঠিকানা দিও। camberley তে আমার বন্ধু এটার রেস্টুরেন্ট আছে। সাপ্তা পর হয়ত আবার আসব। কয়েক সাপ্ত আগে গিয়েছিলাম।
হ্যারি সেলডন বলেছেন:
মন খারাপ করা পোস্ট।
লেখক বলেছেন: ![]()
সপ্নচারী বলেছেন:
আমি আজ সন্ধা থেকে এই মধ্যরাত পর্যন্ত ব্লগে বসে আছি।কিছু লিখিনা,শুধু পড়ছি।ভাবছি খুব মন ভালো করা কিছু পড়েই ঘুমাতে জাবো।সবার আজ কেনো শুধু কষ্টের কথাই মনে পড়ছে? ব্লগ খুলেই জারিফ......নিলার অসুস্হতার গল্প,তারপর আপনার টা।গলা রুদ্ধ হয়ে আসছে বারবার।আমার এক বোনের কথা মনে করিয়ে দিলেন।আজ আর ঘুম হবেনা।অসময়ে মানুষগুলো কেনো চলে যায়?
ভাল্লাগেনা।ধাৎ, ব্লগেই আসবোনা ১ সপ্তাহ।
ভালো থাকুন,প্লিজ।
লেখক বলেছেন:
আপনার মন তারাতারি ভালো হয়ে যাক ..........
রাশেদ বলেছেন:
আমার কোন বোন নাই। এইটা নিয়ে আমার বাবা মার অনেক আক্ষেপ। আমার নিজেরো অনেক খারাপ লাগে যে আমার কোন বোন নাই।
লেখক বলেছেন: ব্যাপার না , সবার তো আর সবকিছু থাকে না .........
লেখক বলেছেন: ![]()
রাতমজুর বলেছেন:
ভালা হইছে
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাতমজুর ভাই .........
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
মনটা খারাপ হইয়া গেল.......
লেখক বলেছেন: সরি নিশাপু .......
পলাশমিঞা বলেছেন:
কেমন আছ?
লেখক বলেছেন: ভালই আছি .......
পুরা দৌড়ের উপ্রে আছি ...
ব্লগে আসার টাইম পাই না ......... ![]()
আপনি কেমন আছেন ? ![]()
লেখক বলেছেন: আরে সেই কপাল কি আমার আছে ......
পড়াশুনার চাপ বাড়ছে ....... ![]()
পলাশমিঞা বলেছেন:
মন দিয়ে পড়ে গরগরা মুখস্থ কর। ভালো কাজ ধরলে পায়ের উপর পা তুলে দিন রাত ব্লগাইতে পারবে।
রাজামশাই বলেছেন:
হুনলুলু রে মাইনাচ
রাশেদ বলেছেন:
koi gela!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















.jpg)


এক্কেবারে হাচা।