আলো ছায়া অন্ধকার
তোমার বুকের ভেতরে দ্যাখ কেমন নীল
কেমন নীল নীলচে মেঘের পালক
আমি তা হাত বাড়িয়ে ছুঁতে গেলেই এক পশলা শ্রাবন হয়ে যায় '
আলো ছায়া অন্ধকার ,
দুপুরের রোদগুলো দ্যাখ কেমন এলোমেলো .......
জোৎস্নার প্লাবনে ভেজা চুলের শহর .........
শহরে মুঠো মুঠো রৌদ্র , রৌদ্রে সভ্যতার ঘ্রান ,
আমি সেই সভ্যতার বুকে প্রাচীন বৌদ্ধ ভিক্ষু হয়ে নির্মোহ দাড়িয়ে রই
আলো ছায়া অন্ধকার
তোমার চোখেতে দ্যাখ কেমন লাল ----
শতাব্দীর রাত্রি জাগরনের ক্লান্তি ;
আমার হাতদুটো সেই চোখ স্পর্শ করলেই যেন
তাতে বিদ্যুতের অগ্নিশিখা হয়ে দাউ দাউ করে জ্বলে উঠে ।
আলো ছায়া অন্ধকার ...............
এই তুমি আলো হয়ে আছো
তোমার বুকের উষ্ণতাগুলো
সেই আলোর পাশাপাশি ছায়া হয়ে লেপ্টে আছে -----
আর আমি ............
আমি যেন শত শতাব্দীর নীল অন্ধকার
বারবার হাত বাড়িয়ে সেই আলো ছুঁতে যাই তবু
বারেবার হাত ফস্কে যায়,
প্রতিবার ঘুম ভেঙে যায় ........
আমার দুহাতে লেগে বিশুষ্ক ধূলি
আমার চোখেতে দ্যাখ , রাজ্যের ঘুম ............. ''।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ রাত ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



