প্রতি পূর্নিমায় ভাবি এইবার সন্ন্যাসী হবো
একহাতে নক্ষত্রের বর্শা আর অন্যহাতে মুঠো মুঠো জোৎস্না নিয়ে
আলগোছে বহুকালের পুরোনো দরোজাটা খুলে
এইবার আমি নম্র উঠোনটা চুপিচুপি পার হয়ে যাবো।
প্রতি পূর্নিমায় ভাবি এইবার নাগরিক শহর ছেড়ে
আর একবার আমি সেই প্রাচীন বৌদ্ধের মতো
শাক্যবংশীয় যুবার বেশে ঘর ছেড়ে বেরিয়ে পড়বো ,
আমার পরনে থাকবে গেরুয়া চাদর
চোখে বহুকালের না ঘুমানো রক্তের ছাপ আর
উঠোনে সারি সারি পদচিহ্ন ....
যেই পদচিহ্ন প্রতিবার আমায় বার বার নিবৃত্ত করেছে .....
প্রতি পূর্নিমায় ভাবি এইবার আমি ঘর ছেড়ে বেরিয়েই পড়বো
সমস্ত প্রতিশ্রুতি , পিছুটান আর দীর্ঘশ্বাস নিয়ে
পায়ের পুরোনো জংধরা শেকল ছিড়ে
আর একবার আমি রৌদ্রের কবিতা লিখব ........ ........
......................................................................
তোমায় পূর্বপূর্নিমার জোৎস্না দিয়েছিলাম বলে
আমার চোখে চাদেঁর অভিশাপ লেগেছিলো .................... ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

