আমরা তিন অরন্যচারী .............
আমাদের পদতলে ছিলো বৈরাগ্যের লালচে ধূসর ধূলো
দুপাশে সমুদ্রের মতো ধানক্ষেত আর
গজার জারুল ও হিজলের অনিরুদ্ধ বন ।
কখনোবা মাধবীলতার ঝাড় দেখে মনে হচ্ছিলো -----
ওরা আজ আমাদেরই প্রতীক্ষায় অরন্য জাগিয়ে চোখ মেলে আছে
মাঝে মাঝে রক্তরাঙা কৃষ্ণচূড়ার ঝলসে ওঠা শীতল আগুনে
শিহরিত হচ্ছিলো আমাদের চোখ .........
বুনোপথ ও পথচেরা তারাফুলের সহজ সৌরভে
উষ্ণতার স্পর্শে ভরে ওঠেছিলো আমাদের হিমায়িত মন ''
আমরা তিন অরন্যচারী
আমরা হেটে যাই মৌন স্তব্ধতায়
আমরা পথ খুজিঁ বৈশাখী শূন্যতায় ..........
( এই ছোট্ট লেখাটি বিমা ভাইয়ের জন্য ......... বিমা ভাই কেমন আছে আমি জানিনা ...... হয়তো ভালো আছে , হয়তোবা ভালো নেই ...
কবিতার শিরোনামটা বিমা ভাইয়ের লেখা একটা কবিতা থেকে ধার করা ।
বিমা ভাইকে অনেক মিস করি ...... অনেক ................... )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

