আলম একজন মেকালিকাল ইঞ্জিনিয়ার(রেসাল্ট খুব খারাপ)।।
উনি গেলেন চাকুরির ইন্টারভিউ দিতে...।
প্রশ্নকর্তাঃ বলুন তো একটা ইলেক্ট্রিক মটর কিভাবে চলে?
আলমঃ দ্দদ্দদ্দদ্দদ্দদুরররররররররররররররররররররররররররররর...............।।
প্রশ্নকর্তাঃ হোয়াট ইজ দিস,নন্সেন্স!! স্টপ ইট !!!
আলমঃ দ্দদুরররররররর....... দ্দদ্রুরুরুরুরুরপ্প............ দ্দদ্ররুরুপ............... দ্দধুপ............... ধুপ....... ধুপ ..........!!!
স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল, একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বল?
: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়ে ফেলেছি।
: তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওই রকম আরো একটা প্যান্ট আছে।
: জানি, সেই প্যান্টটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি।
ব্যাঙকে খেয়ে ফেলেছে কুমির। সব পশুপাখি একত্র হয়ে তার বিচার করতে বসেছে। বানর প্রস্তাব দিল:
—ব্যাটার মাথা কেটে ফেলা হোক।
কিন্তু অন্যরা ভাবল, ওটা বেশি নিষ্ঠুরতা হয়ে যায়। তাই সবাই মিলে বলল:
—তার চেয়ে বরং লেজ কেটে ফেলা হোক ওর।
বানর বলল:
—ঠিক আছে, তা-ই সই। তবে লেজটা কাটতে হবে একেবারে কানের গোড়া থেকে।
স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে আদালতে। তাদের শিশু বালককে প্রশ্ন করা হলো:
—তুমি কার সঙ্গে থাকতে চাও—বাবার সঙ্গে, নাকি মায়ের সঙ্গে?
—তার সঙ্গে, যার ভাগে কম্পিউটার পড়বে।
ছেলে: বাবা, তিনটা আঙুর আর দুটো আঙুর মিলে কটা হয়?
বাবা: এই সহজ অঙ্কটা শিখিসনি? স্কুলে শেখায়টা কী?
ছেলে: অন্য অঙ্ক শেখায়, বাবা। কলা যোগ করতে বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



