আত্মগোপন করা মডেল সারিকার সন্ধান মিলেছে
অবশেষে মডেল ও অভিনেত্রী সারিকার সন্ধান পাওয়া গেছে। মেয়েকে খুঁজে পেয়ে খুশিতে তাঁর মা কেঁদেছেন অঝোরে। কেঁদেছেন সারিকাও। গত শুক্রবার কঙ্বাজার সৈকত তীরের পাঁচ তারকা সিগাল হোটেলে আত্মগোপন করে থাকা সারিকাকে খুঁজে পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষ সারিকার অবস্থান এবং মায়ের সঙ্গে মেয়ের মিলনের কথা নিশ্চিত করেছে। তবে সারিকার আত্মগোপন করার ব্যাপারে কেউই মুখ খুলছে না।
সিগাল হোটেলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা গতকাল কালের কণ্ঠকে বলেন, 'আমরা ব্যাপারটি আসলে বুঝতে পারিনি।' তিনি বলেন, গত বৃহস্পতিবার মডেল সারিকা পরিচয় গোপন করে ভিন্ন নামে হোটেলে ওঠেন। তাঁরা তখনও জানতেন না, তিনি মডেল সারিকা।
সাংবাদিকদের কাছে পুলিশও এ ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে। ফলে রহস্য উদ্ঘাটন হচ্ছে না। সারিকার সঙ্গে কে হোটেলে উঠেছিলেন, তাও জানা যায়নি।
মডেল সারিকা গত ঈদুল আজহার পর আত্মগোপন করেছিলেন। গত ১৬ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিনোদন পাতায় এ নিয়ে একটি সংবাদও প্রকাশিত হয়।
খোঁজখবর নিয়ে জানা যায়, ঈদের পর মায়ের সঙ্গে অভিমান করেই আত্মগোপন করেন সারিকা। মেয়ের নিখোঁজের ঘটনাটি রাজধানীর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখেন তাঁর মা। পরে কোনো একজনের মাধ্যমে সারিকার মা জানতে পারেন, তাঁর মেয়ে কঙ্বাজারে অবস্থান করছেন। এরপর তিনি কঙ্বাজারে আসেন এবং নিশ্চিত হন_তাঁর মেয়ে কঙ্বাজারের সিগাল হোটেলে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মা স্থানীয় পুলিশের সহযোগিতায় হোটেল গিয়ে সারিকাকে পান।
কঙ্বাজারের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে_ এ ব্যাপারে মুখ না খুলতে। তবে তিনি জানান, শুক্রবার রাতেই মডেল সারিকা ও তাঁর মা ঢাকার উদ্দেশে কঙ্বাজার ছেড়েছেন। এ বিষয়ে চেষ্টা করেও সারিকা ও তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এখানে দেখেন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।