যাই হোক বৃষ্টি নিয়ে আজ একটা অদ্ভুদ ঘটনা ঘটেছে। আমাদের এক রির্পোর্টার নিউজ লিখছে আবহাওয়ার সঙ্গে কথা বলে। সে যেই লিখেছে আগামী ২-৩ দিন বৃষ্টি হবে না বলে জানিয়েছ আবহাওয়া অফিসের কর্মকর্তারা ওমনি বাইরে থেকে একজন এসে বললো বৃষ্টি হচ্ছ। অবশ্য সর্বনাশটা আগেই করেছিলো। এনটিভি। সেখানে নাকি আবহাওয়া অফিসের কোন কর্মকতা সাক্ষাতে বলেছেন আগামী দু'দনি বৃষ্টি হবে না। ভাগ্যিস বেচারা বলেনননি আজ বৃষ্টি হবে।
আচ্ছা আমাদেরে দেশের আবহাওয়া যে ভয়াবহভাবে বদলে যাচ্ছে সেটা কি আমাদের সরকার এবং বিশেষজ্ঞরা খেয়াল করেছেন? সারা বছর এখন গরম ছাড়া আর কিছুই থাকে না। শীত থকে না, বসন্ত, শরত চোখে পড়ার আগেই শেষ হয়ে যায়। সারা বছর শুধু গরম আর গরম।
আমার মনে হয়, আমরা হয়তো বর্ষার কবিতা, প্রেম, ভালোবাসা সব ভুলে গেছি। এজন্যই হয়তো ক্ষুব্ধ হয়ে আবহাওয়া এমন করছে। কাজেই আমাদের সবার ভালোবাসা বাড়ানো উচিত। বন্ধুর প্রতি বন্ধুর, স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর, প্রেমিকের উচিত ভালোবাসা নিয়ে ছলনা না করা, দেশকে ভালোবাসা উচতি ভং না ধরে, রাজনীতি করা উচিত সততা নিয়ে,সর্বোপরি মানুষ হওয়ার-শুদ্ধ-ভালো মানুষ হওয়ারে চেষ্টা করা উচিত। ভালো মানুষ থাকলে আর কোন কিছুরই অভাব হবে না। কাঠফাটা রোদ তাহলে ঝরবে বৃষ্টি হয়ে। নামবে বর্ষা, আসবে বসন্ত।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৭ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


