সামহোয়ারের মান কই গিয়ে দাঁড়াচ্ছে! এখানে আর থাকবো কিনা ভাবছি..
০৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চরম বিরক্তি নিয়ে লিখছি। অনেকদিন ধরেই সামহোয়ারের মান চরম খারাপ হচ্ছে। এখানে আসার রুচিও তাই দিন দিন কমে যাচ্ছে। আজ আবার চরম মেজাজ খারাপ হলো। যে কেউ যে কোন বিষয় নিয়ে লিখতে পারবে, কিন্তু তাই বলে কোন ধরনের মডারেট ছাড়াই কি যা তা প্রকাশিত হবে। মানুষের অনুভুতি নিয়েও নোংরামি হবে! ব্লগের মডারেটররা কি ঘুমান সবাই?
ঘটনাটি বলছি। আজম খানের মারা যাওয়ার খবরটি বাংলাদেশের মানুষের জন্য চরম কষ্টের। এমন একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের পপগুরুর চলে যাওয়ার ঘটনা সবাইকে কাঁদিয়েছে। তাকে নিয়ে অনেকেই অনেক লেখা লিখছেন। কিন্তু খুব অবাক হলাম তাকে নিয়ে ব্লগে প্রকাশিত একটি লেখা দেখে। কে বলেছেন আজম খান মারা গেছেন এ্যই টাইপের শিরোনাম দিয়ে লেখা। এই লেখায় ব্যাবহার করা হয়েছে আনন্দ জাতীয় ইমোটিক। মারা যাওয়ার একটি ঘটনায় কেউ এভাবে লেখা দিতে পারে সেটা নিয়ে কষ্ট পেলাম। কিন্তু খুব অবাক হলাম এমন একটি লেখা আবার ব্লগে প্রকাশও করেছেন আমাদের মডারটেটরা।
আরো বেশি মেজাজ খারাপ হয় লেখকের মন্তব্য দেখলে। সবাই তার লেখার ধরনে কষ্ট পেয়ে সমালোচনা করছেন। কিন্তু তিনি দিব্বি মজা করে যাচ্ছেন। এই লেখার বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে ভবিষ্যতে সামুতে আসবো কিনা ভাববো.. নিচে লেখার লিংকটা দিলাম।
Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন