আমার আমি - 5
০৯ ই মার্চ, ২০০৭ রাত ১:০৭
কয়েকদিন আগে এফএস এ (হ্যা ঠিকই বলেছেন, যে এফএস ভেজাল বিরোধী অভিযানে ধরা খেয়েছিল, হে হে হে) মান্থলি অফিসিয়াল লাঞ্চে গিয়েছিলাম। একটা আইটেম ছিল জেলো নাম। আগেও খেয়েছি তবে সেদিন এত ভাল লাগল যে আমি সবাইকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে বানায়। ওমা, সবাই দেখি জানে যে বাজারে এটা বানানোর পাউডার পাওয়া যায়, আমি একাই ভোদাই যে জানি না। তো বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর আড়ং এ পেলাম কয়েকটা ফ্লেভারের পাউডার। একএকদিন বাসায় যাই আর এক একটা দিয়ে জেলো বানাই। কয়েকদিন আগে বানিয়েছিলাম লাইম এন্ড লেমন, দারুন লেগেছিল খেতে। কালকে বানালাম চেরী, ওয়াক থু, এত বিশ্রী যে খাওয়াই যায় না, মাঝখান থেকে আমার ফ্রিজে বাজে একটা ফ্লেভার ছড়িয়ে পড়ল।
-------------------------
আফিফ কে নাড্ডু করে দেয়া হয়েছে কয়েকদিন আগে, পুরা বাচ্চা ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার লাগতাছে দেখতে। আমি তো আফিফের একটা নাম রেখেছিলাম জং বাহাদুর, ঐ যে জাফর ইকবালের বইয়ে একটা বান্দরের নাম ছিল না জং বাহাদুর, সেইটা... - আফিফ দেখি মহা খুশী জং বাহাদুর ডাকলে, হে হে হে
-------------------------
আফিফ আর আমার মিল মহব্বত দিন দিন বেড়েই যাচ্ছে, অফিস থেকে ফিরলেই আমার সাথে খুব খাতির। তবে পোলা মহা চাল্লু। ওর মাকে রেডী হতে দেখলেই আমার কোলে আর আসে না। কারন ও তখন খুব ভাল ভাবেই বোঝে যে মা এখন বাইরে যাচ্ছে। কি আর বলব। আর আমার ল্যাপটপের দিকে সারাদিন টার্গেট করে রাখে, চান্স পেলেই কিবোর্ডের উপর হাত দিয়ে ধপাস ধপাস করে বাড়ী দেয়। আহারে আমার ল্যাপটপ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রঙহীন বলেছেন:
আমারটা আমি কবে লিখিবো?
অতিথি বলেছেন:
জং বাহাদুর কিন্তু ভাল খেলা দেখাইতে পারে....ঐ যে রাস্তায়....বাপ,বেটা কোথায় খেলা দেখাইবেন আওয়াজ দিয়েন
অতিথি বলেছেন:
জং বাহাদুর!! হা হা । আপনাদের জং বাহাদুরের কয়েকটা নতুন ছবি দেন না প্লিজ
রোবট রাজকন্যা বলেছেন:
হা হা হা, হাসিন ভাই আপনার " আমার আমি " র প্রতিটা পর্বের জন্য আমি অপেক্ষা করে থাকি .....পাইলেই মহা আগ্রহে হুমড়ি খেয়ে পড়ে নেই .......এত সরল,সুন্দর আর সত্য করে নিজের কথা কজনে আঁকতে পারে .... ?
বস আপনার " আমার আমি " চালু থাকুক সুন্দরভাবে আজীবন :-) ।।
পরের পর্বের প্রতীক্ষায় রইলাম ।।
রোবট রাজকন্যা বলেছেন:
ইয়েস, কয়েকটা নতুন ছবি দেন না প্লিজ প্লিজ প্লিজ ......
হাসিন বলেছেন:
অমানুষ ভাই, প্রতিটা পোস্টের পর আমিও কিন্তু অপেক্ষা করে থাকি আপনার কমেন্টের, খন আপনি আসবেন ভেবে। ধন্যবাদ সবাইকে।
অতিথি বলেছেন:
প্লেটোনিক?
রোবট রাজকন্যা বলেছেন:
ওরেব্বাস !!! , হাসিন ভাই , আমি ত পুরা পাংখা
(ক্লোজআপহাসি) ......সত্যি কইতাছি আমি এখন পুরা হাওয়ায় ভাসতাছি ........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














