প্রথম প্রেমে পড়া
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
অনামিকার সাথে আমার পরিচয় হয়েছিল সেই ৯৬ সালে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে ওঠার পরপরই ওরা একদিন বেড়াতে এসেছিল আমাদের বাসায়। খুব অল্প সময়ের জন্য দেখা হয়েছিল আমাদের। সেই প্রথম দেখা। প্রথম ভাল লাগা।
সে আমার ব্যাচেই পড়ত, তবে অন্য কলেজে। ছোট্টখাট ছিমছাম একটা মেয়ে। তার সাথে বেশির ভাগ সময়ই আমার কথা হত বই দেয়া নেয়ার সময়। কখনো ফিজিক্স কখনো কেমিস্ট্রি কখনো বা বায়োলজি। শুধু বই আনতে বা দিতেই যেতাম তাদের বাসায় - কখনো আর খুলে দেখা হত না বইগুলো। আমাদের বাসায় সবাই জানত এই ভাললাগার কথা, হয়ত মেনে নেয়নি - তবে এই একটা ব্যাপারে আমাদের বাসায় বেশ লিবারেল ছিল, বাধা দেয়নি কখনোই। তবে বাবা একদিন হেভী খেপেছিল আমার উপরে। অনামিকার প্রতি সেই মোহ দেখতে না দেখতেই কখন যেন ভাললাগা থেকে ভালবাসায় রূপ নিয়েছিল।
আমি কোচিং করার সময় সে আমার উৎসাহ দিয়েছিল অনেক। বার বার বলত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার কথা। ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং করার সময় অনেকদিন খুলনায় ছিলাম আমি, সেই সময়ই একসময় অনামিকা জানাল তার ভাললাগার কথা। আমি তো মনে মনে ভালবাসতাম অনেক আগে থেকেই।
বাবা রিটায়ার করার পর আমরা বগুড়ায় চলে আসলাম। আমাদের তখন দুঃসময়, খুবই আর্থিক সংকটে ছিলাম আমরা কয়েকটা বছর। অনামিকারাও ওর বাবার ট্রান্সফারের জন্য চলে আসল বগুড়ায়। সেই দুঃসময়ে যখন আমি ভবিষ্যত নিয়ে খুব বেশী চিন্তায়, সাহস পেতাম ওরই কাছ থেকে। তিনটা বছর কিভাবে যে কেটে গেল আমাদের।
বিআইটি তে ভর্তি হবার পর আমি খুব বেশী বোহেমিয়ান হয়ে গেলাম। একরকম ফ্রাসট্রেশনেই কেটেছে অনেকটা সময়। বাবার আর্থিক সমস্যা, আমার পড়াশোনা সবমিলিয়ে কেমন যেন জটপাকিয়ে গেল সব কিছু। একসময় খেয়াল করলাম আমাদের দুজনের দুরত্ব নিজেদের অজান্তেই বেড়ে গেছে অনেক।
হলে থাকার সময় ওর চিঠি পেলে মজা হত খুব। রুমমেটরা মাঝে মাঝে জোর করেই পড়ত। রাহুল পড়ত জোরে জোরে - সবাইকে শুনিয়ে শুনিয়ে। আর পড়া শেষ করে সারমর্ম বিশ্লেষন করত। অনামিকা ছিল খুব চুপচাপ স্বভাবের। হাসত খুব।
যা বলছিলাম - দুরত্ব বাড়তে লাগল ক্রমেই। শেষ চিঠিতে অনামিকা বলেছিল ভালবাসে আমাকে খুব। তারপরেই একদিন দেখা হল আমাদের। আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে এই সম্পর্কটা কোন একটা অদ্ভুৎ কারনে কখনোই পরিনয়ের দিকে যাবে না। দুজনেই ভালবাসি দুজনকে, তারপরেও কোথায় যেন কিসের বাধা। সেই শেষ দেখা, শেষ কথা - দশ বছর হয়ে গেল।
এইবার বগুড়ায় গিয়েছিলাম ঈদ করতে। রাস্তায় বাইক চালাচ্ছিলাম - হঠাৎ তার মায়ের সাথে দেখা রাস্তায়। আমি সালাম দিতে উনি যেন আকাশ থেকে পড়লেন আমার এই ভবঘুরে চেহারা দেখে। বললেন অনামিকার একটা মেয়ে হয়েছে। এইবার ভর্তি হয়েছে কোন একটা ইংলিশ মিডিয়ামে। স্বামী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
ফেরার সময় পুরোনো দিনের কথা গুলো মনে পড়ে গেল আবার। অনেক জোরে বাইক চালাচ্ছিলাম রাস্তায়, কোন গন্তব্য নেই কোথাও - রাস্তা একদম ফাকা। আর আমার মাথার ভেতরে বাজছিল ফাইভ হান্ড্রেড মাইলস
ইফ ইউ মিস দ্য ট্রেন আই অ্যাম অন, ইউ উইল নো দ্যাট আই অ্যাম গন
ইউ ক্যান হিয়ার দ্য হুইসেল ব্লো, আ হান্ড্রেড মাইলস।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: একদম হাচা কথা ![]()
পারভেজ বলেছেন:
কিছু কিছু থমকে যাওয়া পথ মানুষকে কাছে টানে বারবার।গন্তব্যে পৌঁছানো যাবে না জেনেও।
শুভকামনা।
লেখক বলেছেন: আপনার জন্যও শুভকামনা
'লেনিন' বলেছেন:
হে হে হে "emails unless emergency pls" -- Status msg
তারমানে বেশ মনোযোগ দিয়ে লিখছেন।
লেখক বলেছেন: তপুর (যাত্রী) এই অ্যালবামটা আমার খুবই পছন্দ - আর স্ট্যাটাসটা আসলে অফিসের কাজের লোড। তারমাঝে কিছুক্ষনের জন্য একটু বিরতি আর কি ![]()
লেখক বলেছেন: হ শামীম ভাই - ঠিক কথা কইছেন - তয় কারো কারো কিন্তু প্রথম প্রেম টাই শেষ প্রেম - সাকসেস রেট ১০০%
লেখক বলেছেন: ব্যপার না - জীবন যখন যেমন
লেখক বলেছেন: জীবন যখন যেমন
লেখক বলেছেন: থেমে থাকে না কিছুই
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
দীর্ঘশ্বাস হাসিন ভাই ...আর কিছু না ...
আরেকটা কথা বলতে চাচ্ছিলাম ...
আমি আসলে আপনার ফ্যান ...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
টানিম বলেছেন:
prothom prem a amio apnr moto bartho...ami khub khub baje mental situation face korecilam..
valo post...............
লেখক বলেছেন: আপনার জন্য শুভকামনা
লেখক বলেছেন: হ - প্রথম প্রেমের কথা কি আর ভোলা যায়
মনজুরুল হক বলেছেন:
প্রেমের ভাতে বেগুন পোড়া।
প্রেমের বেগুনপোড়ায় মরা পোকা।
মরা পোকায় কোন ভয় নাই...... তাই...
আবার প্রেমে পড়া !!
গ্রেট জব।
রাজর্ষী বলেছেন:
ইফ ইউ মিস দ্য ট্রেন আই অ্যাম অন, ইউ উইল নো দ্যাট আই অ্যাম গন
লেখক বলেছেন: ইউ ক্যান হিয়ার দ্য হুইসেল ব্লো, আ হান্ড্রেড মাইলস।
টিংকু ট্রাভেলার বলেছেন:
কাহিনী ভাল। ২১শে বই বের করুন।
লেখক বলেছেন: ধন্যবাদ
, আপনে প্রকাশক নাকি?
লেখক বলেছেন: হ - জটিল গান ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
প্রেম তুমি বেদানা...মেমসাহেব বইয়ে একটা মজার কথা ছিল, যে জীবনে সব কিছু পায় সে ভালোবাসা পায় না, যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না। আপনার প্রেমের কাহিনী পড়ে এমনটা মনে হলো।
লেখক বলেছেন: জটিল মন্তর্ব্য তো!!
এইবার বগুড়ায় গিয়েছিলাম ঈদ করতে। রাস্তায় বাইক চালাচ্ছিলাম - হঠাৎ তার মায়ের সাথে দেখা রাস্তায়। আমি সালাম দিতে উনি যেন আকাশ থেকে পড়লেন আমার এই ভবঘুরে চেহারা দেখে। বললেন অনামিকার একটা মেয়ে হয়েছে। এইবার ভর্তি হয়েছে কোন একটা ইংলিশ মিডিয়ামে। স্বামী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
আপনার ভবঘুরে অবস্থা একটা থিতু জীবনে পরিবর্তিত হোক। আর হ্যাঁ এর পরের গল্পের শেষটা হোক এই গল্পের নায়িকার মতো, অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো ধরণের। নায়কটা হবেন আপনি।
শামায়েল বলেছেন:
পরেরগুলার জন্য শুভ কামনা।When I'm lonely yes I know I'm gonna be
I'm gonna be the man whose lonely without you
When I'm dreaming yes I know I'm gonna dream
Dream about the time when I'm with you.
But I would walk 500 miles
And I would walk 500 more
Just to be the man who walked 1000 miles
To fall down at your door
বজ্রনিনাদ বলেছেন:
আর বইলেন না।আমার তো পুরা টাইট অবস্থা। তবে ভালবাসার অনুভুতিটা মনে থাকার মত।
বাফড়া বলেছেন:
হাসিন ভাই... ভাবী কি জানে আপনার প্রথম প্রেমের কথা? বেশ ইন্ট্রেসটিং প্রেম ছিলো কিন্তু আপনেরটা... আমার তো লুকায়া লুকায়া ই প্রেম করা লাগলো
নূহান বলেছেন:
ভালো লাগলো না -
বাফড়া বলেছেন:
ক্যান? @ নূহান
নাঈম বলেছেন:
আপনার জন্য অনেক শুভকামনা, হাসিন ভাই।
আমিনুল ইসলাম বলেছেন:
গানটা মিললো। কিছু কিছু ইংলিশ গানের অর্থ অসাধারণ হয়।
ত্রিশোনকু বলেছেন:
আমি ছিলাম তের, ও ৩২, আমার মার চেয়ে তিন বছরের বড়, আমার মায়ের বড় বোনের সবচে' কাছের বান্ধবী। আমরা সারাদিনমান ভালবাসাবাসী করতাম।
১১ বছরের বেশীরভাগই কেটেছে তার সান্যিদ্ধে ।
কিভাবে সংসীকে অপুর্ব আনন্দ দিতে হয় সেই শিহিয়েচে আমাকে।
সে অপুর্ব সুন্দরী, এখনও, যেকোনো সদ্য তরুনীকে সে ইর্ষান্বিত করতে পারে এখনো।
ওঁ আমার প্রথম প্রেম।
গুরুজী বলেছেন:
আমিও ধরা খাইসি গত মাসে! জটিল কাহিনি! লেখালেখির ওভ্যাস নাই দেইখা লেখতে পারলাম না! .... আমার জন্য দোয়া কইরেন ভাই!
যীশূ বলেছেন:
Sad to say I am on my way,wound be back for many a day.
My heart is down, my head is turning around,
I had to leave a little girl in the Kingston town........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















.jpg)


প্রেম কইরা ফায়দা নাই। টাইম নষ্ট, পয়সা নষ্ট। মেজাজ ২৪/৭ গরম হয়ে থাকে।