আমার প্রিয় পোস্ট

আমি এবং আমরা

বিচিত্র পথচারী - বর্নময় জীবন

০৮ ই মে, ২০০৯ রাত ১২:৩৯

শেয়ারঃ
0 0 0

গত দুই মাসে গাড়ি চালানোর সময় আমার বিচিত্র কিছু অভিজ্ঞতা হয়েছে - আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হল আজকে।

১. কিছু বিচিত্র পথচারী রয়েছেন, এরা রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলতে বড়ই পছন্দ করেন, বড়ই দিলখুশ ভঙ্গিতে কথা বলতে বলতে এরা রাস্তা পার হন। কোনোদিকে তেমন একটা তাকান টাকান না - ভাব দেখে মনে হয় আওরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র এক এক জন!!

২. এরা রাস্তার এক সাইডে বড়ই সাবধান পথচারীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন - কিন্তু আপনার গাড়ি কাছাকাছি আসা মাত্র এরা ব্যস্তসমস্ত ভঙ্গিতে রাস্তা পার হওয়া শুরু করেন

৩. ধরেন ১০ মিনিট ধরে সিগনালে দাঁড়িয়ে থাকার পর ট্রাফিক পুলিশ যখন আপনাকে ক্রস করার জন্য গ্রিন সিগনাল দিল, ঠিক তখনই কিছু ভাই ও বোন (আম্মা ও খালাম্মা মেইনলি) আপনার সামনে দিয়ে রাস্তা পার হওয়া শুরু করেন। এদের পার হতে দিয়ে আপনি যখন বের হতে যাবেন তখন দেখবেন যে সিগন্যালে লাল বাতি জ্বলছে জ্বলজ্বল করে :)

৪. রাস্তায় আশি নব্বই একশতে গাড়ি চালাচ্ছেন - খুবই বিজি রাস্তা - আশে পাশে দিয়ে পাঁই পাঁই করে অন্য গাড়ি বের হয়ে যাচ্ছে - এমন সময় দেখলেন প্রেমিক টাইপের পথচারী তার প্রেমিকার কাঁধ জড়িয়ে অথবা কোমরে হাত দিয়ে হেলতে দুলতে সেই রাস্তা পার হচ্ছেন (ভাবখানা এমন যে প্রেমিকা সাহেবান হাঁটতে পারেন না, তাই তাকে অলমোস্ট ঠেলে বা কোলে করে রাস্তা পার করিয়ে দেয়া হচ্ছে ) - হেহ হেহ

৫. ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ দিয়ে পার হওয়ার সময় দেখবেন গেটের সামনে গাড়ি একটার পাশে আরেকটা - ৮ লেনের রাস্তা হলেও দেখবেন আপনার জন্য রয়েছে ৪ ফুট। এইসব নন্দদুলাল এবং দুলালী এবং তাদের বাবা মায়ের ভাব খানা এমন যে গেট থেকে বের হয়ে কেউই এক পা বেশী হাঁটতে পারবে না - পারলে ক্লাসরুম থেকে কোলে করে এনে গাড়িতে বসিয়ে দেয়া হত আর কি

৬. চশমা পরা চাচা বা খালু টাইপ পথচারী - এরা অসম্ভব ধীরে রাস্তা পার হতে পছন্দ করেন। আপনি প্রচুর সময় দেয়ার পরও যদি আলতো হর্ন দেন এরা থেমে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকবে আপনার দিকে। :)

৭. কিছু পথচারী রয়েছেন এরা রাস্তার মোড়ের উপর দাঁড়িয়ে গল্প করবেন কয়েকজন মিলে - আপনি সাইড পেয়েছেন কিনা বা গাড়িটা বের করার মত জায়গা থাকল কিনা সেটা তাঁরা কেয়ার করেন না

৮. কিছু গাড়িওয়ালা খালাম্মা এবং খালু একদম রাস্তার মাঝে গাড়ি থামিয়ে গাড়ি থেকে হেলতে দুলতে নামতে থাকেন - অন্যরা পেছনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কি যায় আসে

৯. স্কুল পড়ুয়া কিছু বালক যারা কানে ইয়ার ফোন লাগিয়ে রাস্তায় হাঁটেন - আপনি হর্ন দিলেও তারা বিরক্তবোধ করেন না, সাইড ও দেন না - কানে তো ইয়ারফোন আছেই - ঝাকানাকা ডিজুস দুনিয়া

১০. আরো আছেন কিছু পথচারী যারা ওয়ান ওয়ে রাস্তা পার হবার সময় তাকিয়ে থাকেন যেদিক থেকে গাড়ি আসছে তার উল্টা দিকে এবং অত্যন্ত সতর্ক ভাব নিয়ে - যেন ট্রাক আসলে আসবে উল্টা দিক দিয়েই - সেলুকাস!!

হেহ হেহ

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ট্রাকে উঠছিলাম একবার, মনে হইতো সামনের সব ধাক্কায় চইলা যাই। অনেকবার এমন হইছে যে গাড়ি চালাইতাছি, সামনে হোন্ডা এদিক সেদিক প্যাচ মারতাছে, মন চায় দেই একটা ধাক্কা। ব্যাপারটাই হলো কে কেমনে দেখে। পথচারী বুঝেও না ড্রাইভারের বিরক্তির কারণ সে, বিরক্ত ড্রাইভার ধাক্কা লাগায়ও দিতে পারে!
২. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৫২
ত্রিভুজ বলেছেন: বাংলাদেশের জন্য ট্রাক হলো সবচাইকে কার্যকরী যানবাহন। কতবার মানা করলাম প্রাইভেট কার কিনতে না... ট্রাক কিনেন...
৩. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৫৪
হাসিন বলেছেন: সাধারন পরিবহণ - সমগ্র বাংলাদেশ পাঁচ টন - হেহ হেহ
৪. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৫৯
লেখাজোকা শামীম বলেছেন: গাড়িটা বেইচা একটা ট্রাক কিনেন। আশা করি খালি রাস্তা পাইবেন। না পাইলেও সমস্যা নাই, আপনার গাড়িই খালি কইরা নিতে পারব।
৫. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৫৯
কায়েস মাহমুদ বলেছেন: দারুন অভিজ্ঞতা আপনার।

আরো কয়দিন চালান দেখবেন অদ্ভুদ কাহিনী লিখার জন্য বই কিনা লাগবে।
৯. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:

ব্যাফক পর্যবেক্ষণ। :)

৩ নাম্বারটার ভুক্তভোগী যারা, বিশেষ করে সোনারগা-কারওয়ানবাজার মোড়ে পান্থপথ অভিমুখী ২৫মিনিট জ্যাম এর পরে যখন এই অভিজ্ঞতা হয়--- :( :(


ইচ্ছা করে নিজেরে নিজে পিডাই ।


১০. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯
রিমি (স. ম.) বলেছেন: হাহাহা...মজাক পেলাম।

পথচারীরাও এরকম করে গাড়ির কয়েকটা ধরণ বের করে ফেলতে পারবে।

 

মোট সময় লেগেছে ০.৮৭১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন উদ্ভ্রান্ত মানুষ। পাশাপাশি আমি একজন ওপেনসোর্স ডেভেলপার। কাজ করার জন্য বাংলা কম্পিউটিং আমার সবচেয়ে পছন্দের জায়গা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ